আমার স্বরচিত ভালোবাসার কবিতা -- 💖 " তোমার ই অপেক্ষায় "

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম


সবাইকে নতুন আর একটি দিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভালো আছি।

আমি@shimulakter,আমি একজন বাংলাদেশী।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও এসেছি নতুন একটি পোস্ট নিয়ে।আমার আজকের পোস্ট স্বরচিত কবিতা।আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগে এমনটাই প্রত্যাশা করি।

আমার স্বরচিত ভালোবাসার কবিতাঃ


আমার স্বরচিত ভালোবাসার কবিতা_20240602_090348_0000.jpg

কানভা দিয়ে বানানো
3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...ZGutiKi7KVTt5nDQoetrgsGgZGNELKiF2LVTivTiw6zUbx3qr8PhoJ4RufavUzR2x51cVwfS9ebHEGz1Yoiz7SSqpLp4z6AD13BwUvTWuACAUcDbvGNfob6NSa.png

বন্ধুরা,আজ একটি কবিতা শেয়ার করতে চলে এলাম।প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে কবিতা লিখতে।কবিতা পড়তে আর লিখতে দুটোই ভীষণ ভালো লাগে আমার।কবিতা লেখা কিন্তু সহজ বিষয় নয়।আর কবিতা শুধু লিখলেই যে হয় এমনটা কিন্তু নয়।কবিতায় থাকতে হয় তথ্য সমৃদ্ধ অর্থ,থাকতে হয় ছন্দ আর সাবলীল লাইন।তবেই কিন্তু একটি কবিতা পড়ে খুব বেশী আনন্দ পাওয়া যায়। আমি কবিতা সব সময় সহজ সাবলীল ভাষায় লেখার চেষ্টা করি।যাতে করে সবাই খুব সহজে এর মূলভাবটা বুঝে কবিতাটা পড়ে আনন্দ পেতে পারে।

কখনো কবিতা লিখবো ভাবিনি।কবিতা আগে পড়তেও ভালো লাগতো না।আর আজ এখানে এসে কবিতা শুধু যে পড়ি তেমন নয়।আজ কবিতা লিখে ও চলেছি প্রতিনিয়ত।আপনাদের শুভেচ্ছা আর ভালোবাসায় কবিতা লেখার আগ্রহ দিন দিন আমার বেড়েই চলেছে।বড় দাদা,ছোট দাদা,হাফিজুল্লাহ ভাইয়ার কবিতাগুলো পড়ে পড়ে আজ অনুপ্রেরণা পেয়ে কবিতা লিখে চলেছি।আশাকরি আমার কবিতা আপনারা ভীষনভাবে উপভোগ করেন।

আমার আজকের কবিতার নাম "তোমার ই অপেক্ষায়"।কবিতাটি মূলত ভালোবাসার। আমরা ভালোবেসে অনেক বেশী আবেগী হয়ে থাকি।প্রিয় মানুষটিকে নিয়ে আমাদের ভাবনার যেনো শেষ নেই।আমরা আমাদের প্রিয় মানুষটির জন্য সব সময় অপেক্ষায় দিন কাটাই।আমাদের সকল কাজে সেই মানুষটিই থাকে।আমরা নিঃস্ব হয়ে গেলেও সেই মানুষটিকে পেয়ে আমাদের মাঝে পূর্নতা ফিরে পাই।এই প্রিয় মানুষট আমাদের পাশে থেকে জীবনকে আলোকিত করে তোলে।এমন কিছু অনুভূতি নিয়ে লেখা আমার আজকের কবিতাটি। আশাকরি আমার আজকের ভালোবাসার কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।
চলুন কবিতাটি আবৃত্তি করি.....

কবিতার নাম - তোমার ই অপেক্ষায়

লেখা - শিমুল আক্তার


আমার একলা আকাশ
থমকে আছে তোমার কথা ভেবে
বিষন্ন হয়ে একলা আমি
দিন নাহি মোর কাটে।

চাতক পাখি হয়ে আছি
তাকিয়ে তোমার পানে
দিনগুলো মোর যাচ্ছে কেটে
তোমার ই অপেক্ষাতে।

বসে না মন কোন কাজে
ভাবনাতে বসে রই
তোমার কথা ভেবে ভেবে
আকুল আমি হই।

ভালোবেসে নিঃস্ব হয়েছি
পূর্ণতা পাই তোমাতে
ভালোবাসার প্রদীপ জ্বালো
তুমি আমার মনেতে।

জীবন করেছ আলোকিত আমার
ভালোবেসে থেকে পাশে
তোমাকে নিয়ে কাটবে জীবন
সুখ-দুঃখের মাঝে।

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYwqKrPU89ZQqREEsuPjF4nXAbdefe1QoFzVhH5rdqrXcAR9FriVZ8LQqAvmKQj...DAdJHarfLK6k1QfMwqHQ45sjyVudDzqtbRQkNn3LgLuSwWgviHLEQ5J7nD31xPzGUchgH3nnib15oMofD7qS3ugLBwMVE8G9HfKHhzLhvQ3JcGWBtiNRJgvMWn (1).png

আজ আর নয়।আশাকরি আমার আজকের কবিতাটি আপনাদের ভাল লেগেছে।ভাল না লেগে থাকলেও কমেন্ট করে জানাবেন। আমি প্রতিনিয়ত নতুন নতুন কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব।সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেনিকবিতা
ফটোগ্রাফির জন্য ডিভাইসsamsungA20
ফটোগ্রাফার@shimulakter
স্থানঢাকা

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

7AzetLrHVAgHwGYdyYhcd6W1ZFmwPuKeayULXZvV74jWJiYdxcTDg2LhEfugT9XQiehdVjbtAbBU1XdRNXiEF84z5xvEBxaDkrUVjrn3AA...Lme7uHzhBsZNhAwjoPuur37mLpdDUuvdg1BAY5TZSuBhbAxCSvbNMhw31WQJNBoEaz5nQZwwfEzvj2CLYAoyJuR7DiEL6442cdxyPvPjEPk4inCxeffnYMCVXL.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvQjV74EiQgbJ1bHnuaQtMGJ82DmjK2jvfqXMgqNbyA8bTES8NsicPw9oefRmFaB9aZAvDYQNLHWt1W7g.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW...XVCPrZEiBQY3DNWnVp6gQMYW4TcQUU4y1uo3Ezg1XbNauP1DnGa1WaLqAP9WHuqV91uPvSqP1kx1PYJ64PVyuWqBr4dV3UwHGUMTVT74SoLbnwqJdiWJhDn669.gif

Sort:  
 2 years ago 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বাহ! অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। চাতক পাখির মত এভাবেই অনেকেই তার প্রিয়জনের জন্য তাকিয়ে থাকে। নিঃস্ব ভালোবাসাগুলো প্রিয় মানুষের কাছেই পূর্ণতা পায়। সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আমার স্বরচিত ভালোবাসার কবিতা তোমারই অপেক্ষায় কবিতাটি অনেক ভালো হয়েছে। কবিতাটি আপনি নিজে লিখেছেন অনেক ভালো হয়েছে খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য। শুভকামনা রইল।

 2 years ago 

আপু আমার নয় আপনার হবে।😃অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকার একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতার প্রতিটা লাইন আমাকে বেশ মুগ্ধ করেছে। সুখ দুঃখের মাঝেও ভালোবাসার মানুষকে নিয়ে সারাটা জীবন সংসার বেঁধে থাকাটাই হচ্ছে সত্যিকারের ভালোবাসা। ধন্যবাদ আপু এত চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

ভালোবাসার অপেক্ষায় নিয়ে কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা আপনি লিখেছেন। কবিতার ভাষাগুলো ছিল অসাধারণ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বেশ দারুন লিখেছেন আপু। কবিতাটা পড়ে খুবই ভালো লাগলো। প্রিয় মানুষকে নিয়ে সত্যিই দারুণ লিখেছেন কবিতাটা। ‌ প্রতিটা লাইন পড়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। আপনার লেখা কবিতাটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। বেশ দারুণভাবে কবিতাটা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। এত সুন্দর কবিতা লিখার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে ও অনেক ধন্যবাদ আপু কবিতাটি পড়ে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ আপনি তো খুব সুন্দর একটি ভালোবাসার কবিতা লিখেছেন।তোমার ই অপেক্ষায় কবিতাটি অসাধারণ হয়েছে। আসলে ভালোবাসার মানুষকে সবাই স্বপ্ন দেখে পাওয়ার জন্য। আর ভালবাসার মানুষকে পাওয়া হচ্ছে বড় ভাগ্যের ব্যাপার। ভালোবাসা আছে বিদায় পৃথিবী এত সুন্দর এবং কষ্টের। তবে আপনার কবিতার প্রতিটি লাইন অসাধারণ হয়েছে। এ ধরনের ভালোবাসার কবিতা গুলো বারবার পড়তে মন চায়।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

 2 years ago 

শুনে অনেক ভালো লাগলো কবিতা লিখতে এবং পড়তে আপনার অনেক ভালো লাগে ।আপনার কবিতাটি পড়ে আমারও অনেক ভালো লেগেছে আপু ।আপনার কবিতার মাধ্যমে প্রিয় মানুষকে দেখার অনুভূতি ফুটে উঠেছে ।ধন্যবাদ কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64457.24
ETH 1864.34
USDT 1.00
SBD 0.38