ফটোগ্রাফি পোস্ট -- 🥰 " এলোমেলো কিছু ফটোগ্রাফি "
ঈদ মোবারক সবাইকে।প্রিয় আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম।
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন পোস্ট শেয়ার করতে।প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।
এলোমেলো কিছু ফটোগ্রাফিঃ
বন্ধুরা,ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভালো লাগে।আমি প্রতিনিয়ত নানা রকমের ফটোগ্রাফি করে থাকি।বাইরে বের হলে চোখে যা কিছু ভালো লাগে তারই ফটোগ্রাফি করি।আর যখন বাইরে যাওয়া হয় না তখন ঘরের নানান রকমের জিনিসের ফটোগ্রাফি করে থাকি।আর আপনাদের মাঝে শেয়ার করি।
ঈদ করার জন্য বাবার বাসায় ওয়ারী এসেছি।কাল বিকেলে ছাদে গিয়েছিলাম গাছ দেখতে।ইফতারের সময় হতে অনেকটাই বাকি।তাই ভাবলাম ছাদে গিয়ে ঘুরে আসি।ছাদে গিয়ে প্রথমেই চোখ পরলো সূর্যটার দিকে।পশ্চিম আকাশে সূর্যটাকে দেখতে দারুন লাগছিলো।একপাশে আকাশটা অরেঞ্জ কালার হয়ে গিয়েছিলো। তাই দেরি না করে ফটোগ্রাফি করে নিয়েছি।
এরপর দেখতে পাচ্ছেন রঙ্গন ফুলের ফটোগ্রাফি। এই ফুলের সৌন্দর্য সত্যি আমায় মুগ্ধ করে।এই রঙ্গন ফুলের নানা রকমের কালার হতে দেখা যায়। এই ছাদ বাগানে এই ফুলের গাছটি দেখে আমার খুবই ভালো লেগেছিলো।আশাকরি আপনাদের কাছে ও ভালো লাগবে।
এরপর দেখা যাচ্ছে নয়নতারা ফুলের ফটোগ্রাফি। এই নয়নতারা ফুলটিও কিন্তু কয়েকটি রঙের হয়ে থাকে।ছাদে গিয়ে দেখলাম নয়নতারা গাছ বেশ কয়েকটাই আছে।আর সব কয়টা গাছেই কিছু না কিছু ফুল ধরে আছে।
এরপর আমি ছাদ থেকে বাসার নীচের একটি ফটোগ্রাফি করে নিলাম।আমার শেয়ার করা ফটোগ্রাফি আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
এরপর আমি আকাশের অন্য পাশটার ও ফটোগ্রাফি করে নিলাম।আকাশের দিকে তাকিয়ে থাকতে আমার ভীষণ ভালো লাগে।আকাশের ফটোগ্রাফি কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আজ আর নয়।আশাকরি আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের ভালো লাগার মাঝেই আমার স্বার্থকতা।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হবো।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
| শ্রেণী | ফটোগ্রাফি পোস্ট |
|---|---|
| ক্যামেরা | OPPO Reno 4Z 5G |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | ওয়ারী,ঢাকা |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
আপনি আজকে খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার তোলা ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে বিকেলের দিকে সূর্য ডোবার ফটোগ্রাফিটা খুবই ভালো লেগেছে। এছাড়াও বিভিন্ন ফুলের ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার ছিল। এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি আজকে চমৎকার কিছু ফটোগ্ৰাফি শেয়ার করেছেন। আকাশের ফটোগ্রাফি দেখে রিতিমতো মুগ্ধ হয়ে গিয়েছি। তাছাড়া সূর্যের ফটোগ্ৰাফি দুর্দান্ত ছিলো। সবমিলিয়ে এতো সুন্দর কিছু ফটোগ্ৰাফি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া আপনাকে ও।
খুবই ভালো লাগলো আপনার রেনডম ফটোগ্রাফি, ঈদের আগেই সাদবাগান থেকে খুব সুন্দর সুন্দর ফটো ধারণ করেছেন। ঈদের মুহূর্তে প্রত্যেক পিতা-মাতার চায় তার সন্তানরা পাশে থাকুক ঈদ উদযাপন করুক। যায় হোক ভালো লাগলো ঈদ বিষয় বিস্তারিত জেনে।
মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
আপনার বাবার বাসার ছাদে গিয়ে বিকালের দিকে বেশ দারুন দারুন ফটোগ্রাফি করেছেন আপু দেখে মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে শেষ বিকেলের সূর্যের ফটোগ্রাফি গুলো অনেক ভালো লেগেছে আমার কাছে। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের সাথে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
Twitter link
সুন্দর কিছু স্বচ্ছ ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন আপু সবগুলো ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে। বিশেষ করে আমার কাছে নয়নতারা ফুলের সৌন্দর্য টা বেশি ভালো লেগেছে। স্বচ্ছ সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ জানাই আপনাকে।
আপনি বেশ সুন্দর সুন্দর কিছু এলোমেলো ফটোগ্রাফি করলেন। আমার কাছে আকাশের ফটোগ্রাফি গুলো এবং প্রথম ফটোগ্রাফি টা অনেক ভালো লেগেছে দেখে। এ ধরনের ফটোগ্রাফি গুলো দেখতেও কিন্তু বেশ সুন্দর দেখায়। বিশেষ করে আপনার প্রত্যেকটি ফটোগ্রাফির বর্ণনা অনেক সুন্দর ভাবে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
ওয়াও আপনি তো বেশ অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। এইরকম এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখতে অন্য একটা অনুভূতি কাজ করে। ধন্যবাদ আপু এতো সুন্দর ভাবে পোস্ট টি শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া।
আপনি আজকে বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। যেগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। প্রত্যেকটা ফটোগ্রাফির মাধ্যমে সব কিছু সৌন্দর্য অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। এই ধরনের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লাগে। নয়নতারা ফুলের সৌন্দর্য দেখে আমি একটু বেশি মুগ্ধ হয়েছি। নয়নতারা ফুলের ফটোগ্রাফি টা আমার কাছে বেশি ভালো লেগেছে দেখতে। অন্য ফটোগ্রাফি গুলো ও কিন্তু কম ছিল না একেবারে। সূর্যের ফটোগ্রাফি টা ও খুব ভালো লাগলো। আপনার সবগুলো ফটোগ্রাফি একেবারে দারুন ছিল।
মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ জানাই ভাইয়া।