ফটোগ্রাফি পোস্ট -- 🥰 " চমৎকার কিছু গাছ ও ফুলের ফটোগ্রাফি "

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।

চমৎকার কিছু গাছ ও ফুলের ফটোগ্রাফিঃ


20240824_171619.jpg

20240824_171543.jpg

বন্ধুরা,আজ চমৎকার কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম।ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভালো লাগে। খুব শখ করেই ফটোগ্রাফি আমি করি। বাইরে আমার কম ই বের হওয়া হয়।দূরে কোথাও গেলে ঘুরাঘুরি হলেও ঢাকায় আমার খুব একটা বাইরে বের হওয়া হয়না।বেশ কিছুদিন হয় ঝালকাঠি গিয়েছিলাম।তখন বৃষ্টির কারনে বাইরে বের হওয়া আমার হয়ে উঠেনি।

20240824_170758.jpg

20240824_170746.jpg

সারাদিন বৃষ্টি হলে কার ই বা বের হতে ইচ্ছে হয় বলুন তো।তাই একদিন বিকেলে বৃষ্টি না হওয়াতে ভাবলাম একটু বের হই।বাইরে গেলাম সবাই মিলে।বৃষ্টি ভেজা প্রকৃতি দেখতে খুব বেশী ভালো লাগে।আর সবুজ প্রকৃতি আমার ভীষণ পছন্দ।

20240824_171208.jpg

20240824_171203.jpg

আমরা ঝালকাঠির মধ্যে ই একটি চমৎকার মসজিদ দেখতে গেলাম।আগেও একবার আমি গিয়েছিলাম।এবার ফুপু শ্বাশুড়ি,বাড়ির হেল্পিং হ্যান্ড আপা ও সাথে গিয়েছিলেন।আমরা আমাদের নিজেদের গাড়িতেই গিয়েছিলাম।সময় লেগেছিল ৪০ মিনিটের মতো।

20240824_171732.jpg

20240824_171229.jpg

মসজিদের ফটোগ্রাফি নিয়ে অন্য কোন পোস্ট আমি শেয়ার করবো আশাকরি। আমরা সেখানটাতে যাওয়ার পর চারিদিকের সৌন্দর্যে আমি মুগ্ধ হয়ে গেলাম।বৃষ্টি হওয়ার কারনে চারপাশটা সতেজ লাগছিলো ভীষণ।

20240824_170734.jpg

20240824_170727.jpg

আমরা প্রায় ৩০ মিনিটের মতো সেখানে ছিলাম।আমি ঘুরে ঘুরে চমৎকার কিছু গাছ ও ফুলের ফটোগ্রাফি তুলে নেই।তাইতো আজ শেয়ার করতে পেরেছি।আশাকরি আমার শেয়ার করা চমৎকার ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।এরপর সেখান থেকে বের হয়ে আমরা অন্য আরেকটা জায়গায় ঘুরতে যাই।সেটা অন্য সময় শেয়ার করবো আশা রাখি।

আজ আর নয়।আশাকরি আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগার মাঝেই আমার স্বার্থকতা।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হবো।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেণীফটোগ্রাফি পোস্ট
ক্যামেরাsamsung A20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঝালকাঠি

আমার পরিচয়

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFv2JKCUcMNfCcMEjybGCW7SacrN1cXLYVvtF4WeVsso9rbDYeVDHvs3UwFMnhLNxFpJPxeDARUi4BdrHnKMpzjhwGwx9hNv4rY8pcMC.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

7AzetLrHVAgHwGYdyYhcd6W1ZFmwPuKeayULXZvV74jWJiYdxcTDg2LhEfugT9XQiehdVjbtAbBU1XdRNXiEF84z5xvEBxaDkrUVjrn3AA...Lme7uHzhBsZNhAwjoPuur37mLpdDUuvdg1BAY5TZSuBhbAxCSvbNMhw31WQJNBoEaz5nQZwwfEzvj2CLYAoyJuR7DiEL6442cdxyPvPjEPk4inCxeffnYMCVXL.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...MHv3w7VxjkyjsCq93AGBRKdJvUDckiCn5Bi4X9PoVnE5EWdAdzbeVkhbJeoNBCvJeVxgXn64VKXqDqc5zAtEYcjVCpDPqNwqmJzcR62ny1kmLqJAK3qWzkMesp.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW...XVCPrZEiBQY3DNWnVp6gQMYW4TcQUU4y1uo3Ezg1XbNauP1DnGa1WaLqAP9WHuqV91uPvSqP1kx1PYJ64PVyuWqBr4dV3UwHGUMTVT74SoLbnwqJdiWJhDn669.gif

Sort:  
 2 years ago 

বিভিন্ন গাছ ও ফুলের ছবির সমন্বয়ে খুব সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট তৈরি করেছেন আপু। আপনার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল খুবই সুন্দর। ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে এত সুন্দর সুন্দর সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ধারণ করার এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো আপু। যেখানে পাতাবাহার ও ফুলের সৌন্দর্য ফুটে উঠেছে।

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। বৃষ্টি ভেজা ফুলের অপরূপ সৌন্দর্য দেখে সত্যিই মুগ্ধ হয়েছি আপু। ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগছে। আপু আপনি অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি করেছেন দেখে ভালো লাগলো। দারুন হয়েছে আপু।

 2 years ago 

সুন্দর ও সাবলীল মন্তব্য শেয়ার করেছেন এজন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আসলেই চমৎকার ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হয়েছেন আপু। যেখানে বেশ সুন্দর ফুলের ফটোগ্রাফি রয়েছে। রেনডম ফটোগ্রাফি গুলো আমার খুবই ভালো লাগে। যেখানে বেশ কিছু বিভিন্ন রকমের চিত্র দেখা যায়।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 
 2 years ago 

আসলে প্রতিদিন নতুন নতুন পোস্ট করতে সবারই অনেক বেশি ভালো লাগে। আজকে আপনি ফটোগ্রাফি পোস্ট করেছেন দেখে অনেক ভালো লাগছে। আপনার করা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে চমৎকার লেগেছে। অনেক সুন্দর ভাবে প্রতিটি ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ফটোগ্রাফি ধারণ করার ক্ষেত্রে আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে পাতাবাহার গাছের ফটোগ্রাফি এবং রঙ্গন ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপনার উঠানো চমৎকার কিছু গাছ ও ফুলের ফটোগ্রাফি দেখে আমার অনেক ভালো লাগলো। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল। আপনার জন্য অনেক শুভকামনা রইল। প্রত্যেকটা ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে ও।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64006.92
ETH 1857.22
USDT 1.00
SBD 0.39