এসো নিজে করি -- " ফেলে দেয়া আইসক্রিমের কাপ ও রঙিন কাগজ দিয়ে ফুলের তোড়া "

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগবাসী।


প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই ?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভালো আছি।

বন্ধুরা,আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়।রঙিন কাগজ দিয়ে আজ একটি ডাই পোস্ট শেয়ার করছি।আমি প্রতিনিয়ত আমার পোস্টে ভিন্নতা আনার জন্য ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার চেষ্টা করে থাকি।আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা।

ফেলে দেয়া আইসক্রিমের কাপ ও রঙিন কাগজ দিয়ে একটি ফুলের তোড়াঃ


CollageMaker_202465224136741.jpg

CollageMaker_20246521439992.jpg

20240605_213041.jpg

20240605_212958.jpg

20240605_212451.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...ZGutiKi7KVTt5nDQoetrgsGgZGNELKiF2LVTivTiw6zUbx3qr8PhoJ4RufavUzR2x51cVwfS9ebHEGz1Yoiz7SSqpLp4z6AD13BwUvTWuACAUcDbvGNfob6NSa.png

বন্ধুরা,খুব বেশী ব্যস্ত সময় কাটছে আমার।আর তাই ডাই পোস্ট করার ইচ্ছে হলেও সময়ের সাথে যেনো পেরে উঠছি না।আজ একটি ডাই পোস্ট শেয়ার করতে এলাম।ছেলে আইসক্রিম প্রায়ই খেয়ে থাকে। আমিও কিন্তু কম যাই না।আইসক্রিম আর চা এতে আমার না নেই। এ দুটো বাইরের হলেও আমি খাবো,হিহিহি।আসলে এই খাবার দুটো আমার ভীষণ পছন্দ।এবার আসি পোস্ট নিয়ে আসলে ছেলে কাপ আইসক্রিম খেয়েছিলো।সেই কাপটি দেখেই মূলত ফুলের তোড়া বানানোর ইচ্ছেটা মাথায় এলো।আর বানাতেও বসে গেলাম।এবার আসুন দেখে নেই এই ফুলের তোড়াটি তৈরি করতে আমার কি কি উপকরন লেগেছিল ---

প্রয়োজনীয় উপকরনঃ

১. রঙিন কাগজ
২. কেঁচি
৩.আইসক্রিমের কাপ
৪.গ্লু

20240605_193832.jpg

কার্য প্রনালীঃ

ধাপ-১


20240605_193850.jpg

20240605_194157.jpg

প্রথমে সবুজ রঙের কাগজ নিয়ে নিলাম।এরপর কাগজটিকে দুই ভাজ করে ছবির মতো করে কেটে নিলাম।

ধাপ-২


20240605_194447.jpg

20240605_195004.jpg

এবার খুব সুন্দর ভাবে পেচিয়ে গ্লু দিয়ে আইসক্রিমের কাপের মধ্যে বসিয়ে দিলাম।

ধাপ-৩


20240605_195141.jpg

20240605_195343.jpg

এরপর কাগজ ছোট ছোট করে কেটে নিলাম।এবার ছবির মতো ভাজ করে নিলাম।

ধাপ-৪


20240605_195658.jpg

20240605_195714.jpg

এবার ফুল কেটে নিলাম।এরপর হলুদ রঙের কাগজ লম্বা ও চিকন করে কেটে নিলাম।

ধাপ-৫


20240605_200141.jpg

20240605_200500.jpg

এবার হলুদ কাগজের টুকরোটিকে কেটে নিয়ে পেচিয়ে গ্লু দিয়ে আটকে নিলাম।এরপর ফুলের উপর মাঝে গ্লু দিয়ে বসিয়ে দিলাম।

ধাপ-৬


20240605_200958.jpg

20240605_210805.jpg

20240605_210756.jpg

একই ভাবে আমি আমার ইচ্ছে মতো দুই তিন রকমের কাগজ দিয়ে ফুল তৈরি করে নিলাম।

ধাপ-৭


20240605_212647.jpg

20240605_211720.jpg

এবার আমি আমার পছন্দ মতো গ্লু দিয়ে ফুল গুলো তোড়া আকারে বসিয়ে নিলাম।

উপস্থাপনা


CollageMaker_202465214029270.jpg

20240605_213015.jpg

20240605_212958.jpg

পোস্ট বিবরন


শ্রেণীDIY
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

আজ আর নয়।আশাকরি আমার বানানো রঙিন কাগজের ফুলের তোড়াটি আপনাদের কাছে ভালো লেগেছে।যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন ডাই পোস্ট নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

7AzetLrHVAgHwGYdyYhcd6W1ZFmwPuKeayULXZvV74jWJiYdxcTDg2LhEfugT9XQiehdVjbtAbBU1XdRNXiEF84z5xvEBxaDkrUVjrn3AA...Lme7uHzhBsZNhAwjoPuur37mLpdDUuvdg1BAY5TZSuBhbAxCSvbNMhw31WQJNBoEaz5nQZwwfEzvj2CLYAoyJuR7DiEL6442cdxyPvPjEPk4inCxeffnYMCVXL.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...MHv3w7VxjkyjsCq93AGBRKdJvUDckiCn5Bi4X9PoVnE5EWdAdzbeVkhbJeoNBCvJeVxgXn64VKXqDqc5zAtEYcjVCpDPqNwqmJzcR62ny1kmLqJAK3qWzkMesp.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvQjV74EiQgbJ1bHnuaQtMGJ82DmjK2jvfqXMgqNbyA8bTES8NsicPw9oefRmFaB9aZAvDYQNLHWt1W7g.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW...XVCPrZEiBQY3DNWnVp6gQMYW4TcQUU4y1uo3Ezg1XbNauP1DnGa1WaLqAP9WHuqV91uPvSqP1kx1PYJ64PVyuWqBr4dV3UwHGUMTVT74SoLbnwqJdiWJhDn669.gif

Sort:  
 2 years ago 

দারুন একটি ফুলের তোড়া তৈরি করে দেখিয়েছেন আপু। আসলে আমরা পরিত্যাক্ত জিনিসগুলো দিয়ে বেশ সুন্দর সুন্দর জিনিস তৈরি করে দেখাতে পারি যদি সেই দক্ষতা থাকে আর সেই ভাবে নিজেকে রেডি রাখে। বেশ প্রশংসনীয় একটি ফুলের তোড়া তৈরি করেছেন আপনি। দেখে কিন্তু আমার অনেক ভালো লেগেছে আপনার এত সুন্দর কৃতিত্ব।

 2 years ago 

মন্তব্যটি পড়ে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আসলে আপনি যে ফুলের তোরাটি তৈরি করেছেন তা এক কথায় অসাধারণ ছিল। আসলে এভাবে ফেলে দেওয়া জিনিস দিয়ে আপনি খুব সুন্দর একটা ফুলের তোড়া তৈরি করেছেন। আসলে এই ধরনের ক্রিয়েটিভিটি জিনিসগুলো সবার মাঝে থাকে না। আপনি এই ফুলদানি তৈরীর প্রতিটি প্রক্রিয়া আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আইসক্রিমের কাপ আর রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ফুলের তোড়া তৈরি করেছেন দেখতে অসাধারণ সুন্দর লাগছে আপু। রঙিন কাগজের ফুলগুলোই বেশি ভালো লেগেছে যাই হোক আপনার কাজের দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ফেলে দেওয়া আইক্রিমের বক্স আর রঙিন কাগজ দিয়ে আপনি তো দেখছি ফাটাফাটি একটি ফুলের তোড়া আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা আজকের ফুলের তোড়া আমার কাছে দারুন লেগেছে। সব মিলিয়ে বেশ দারুন একটি পোস্ট শেয়ার করেছেন আপু।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু মন্তব্য শেয়ার করার জন্য।

 2 years ago 

ফেলে দেয়া আইসক্রিমের কাপ ও রঙিন কাগজ দিয়ে ফুলের তোড়া তৈরি করার খুবই সুন্দর পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ফেলে দেয়া জিনিস দিয়ে যে এত সুন্দর জিনিস তৈরি করা সম্ভব হয় সেটা আপনার পোস্ট না দেখলে বুঝতে পারতাম না। এটা দেখতে অনেক সুন্দর লাগছে।

 2 years ago 

মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক সুন্দর একটি ডাই পোস্ট তৈরি করেছেন আপনি। আপনার এই ডাই প্রজেক্ট তৈরি করার প্রতিটি ধাপের ফটোগ্রাফি গুলো দেখে এবং বর্ণনাগুলো পড়ে খুবই ভালো লেগেছে আমার। চমৎকার একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর ও সাবলীল মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

পারিনা পারিনা করতে করতে মাঝে মাঝে এমন একটি পোস্ট শেয়ার করেন দেখেই মাথা ‍ঘুরে যায়। আজও তো মাথা ঘুরাচ্ছে। ফেলে দেওয়া আইসক্রিমের বক্স দিয়ে যে এত সুন্দর করে ফুলের তোড়া তৈরি করা যায় সেটা আপনার পোস্ট না দেখলে বুঝাই মুশকিল ছিল। এগিয়ে যান এমন করেই।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু ফেলে দেয়া আইসক্রিমের কাপ ও রঙিন কাগজ দিয়ে তৈরী ফুলের তোড়াটা সত্যিই দারুন লাগছে। এটা টেস্টি ড্রয়ারের উপরে রাখলে খুবই সুন্দর লাগবে। ফটোগ্রাফিটাও দারুন হয়েছে। ধন্যবাদ।

 2 years ago 

আমি ডাইনিং টেবিলে রেখেছি। খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65335.22
ETH 1948.43
USDT 1.00
SBD 0.37