লাইফ স্টাইল পোস্ট -- 🥰 " বিয়ের পরে আমার তৈরি করা ওয়ালমেটটি "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।আমি প্রতিনিয়ত নতুন নতুন বিষয় নিয়ে ব্লগ শেয়ার করে থাকি।আমি বিশ্বাস করি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।আমি আমার প্রতিদিনের নানা রকম কর্মকান্ড থেকে কিছু কিছু বিষয় আপনাদের মাঝে শেয়ার করে থাকি।আজ ও এসেছি এমন একটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরতে।আশাকরি সঙ্গেই থাকবেন।
বিয়ের পরে আমার তৈরি করা ওয়ালমেটটিঃ
বন্ধুরা,প্রতিনিয়ত আমি চেষ্টা করি আপনাদের মাঝে যুক্ত থাকার।কারন আপনারা হলেন আমার পরিবার।এই পরিবারে নিজের মনের অনুভূতি গুলো শেয়ার করতে পেরে আমার মধ্যে অনেক ভালো লাগা কাজ করে।আজকে কি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করছি তা ইতিমধ্যে আপনারা ধারনা পেয়ে গেছেন আশাকরি।আমি প্রায় চারদিন ধরে শ্বশুরবাড়িতে এসেছি।আসার পর থেকেই বৃষ্টি আর বৃষ্টি। এই বৃষ্টি কিছু সময়ের জন্য থামে আবার বৃষ্টি। তারপরেও সময়টাকে চেষ্টা করছি সুন্দর ভাবে কাটানোর।
পুরনো কিছু স্মৃতি আজ শেয়ার করতে চলে এলাম।আসুন শুরু করি--আমি বিয়ের পর পড়াশোনা যদিও চালিয়ে গিয়েছি।তারপরেও বসে থাকতে ভালো লাগতো না।তাই একদিন ভাবলাম কিছু একটা করবো। বসে থাকতে থাকতে ভালো লাগছিল না।তাই তখন ঠিক করলাম একটি ওয়ালমেট সেলাই করবো।যে ভাবনা সেই কাজ।তখন আমার ছোট ননদের বিয়ে হয়নি।ননদকে সাথে করে ঝালকাঠির মার্কেটে গিয়ে এক গজ কাপড় এনেছিলাম।আর পছন্দ মতো সুতা কেনা হয়েছিল তখন।
আমার সব সময় গ্রামীণ দৃশ্য গুলো ভীষণ ভালো লাগে। তাই ভাবলাম গ্রামীণ পরিবেশের একটি ওয়ালমেট তৈরি করবো।এজন্য কাপড়টি এনে আমি আগে গ্রামীণ দৃশ্যটি এঁকে নিয়েছিলাম।।এরপর এক এক করে নানা রকমের সুতা দিয়ে এক এক করে সেলাই করে নিয়েছিলাম।আমি প্রায় তিন থেকে চার মাস ধরে এই ওয়ালমেটটি সেলাই করে নিয়েছিলাম।এই ওয়ালমেটটির মধ্যে একটি বেদের মেয়েকে এঁকে নিয়েছিলাম।এরপর একটি রাখাল ছেলেকে এঁকেছিলাম যে কিনা গাছের নীচে বসে বাঁশি বাজাচ্ছিল।এরপর পুকুর,হাঁস,আকাশ,পাখি,সূর্য,বাবুই পাখির বাসা সবই একেঁছিলাম।এ ধরনের গ্রামীণ দৃশ্য গুলো সব সময়ই ভীষণ ভালো লাগে দেখতে।এবার বাড়িতে এসে ওয়ালমেটটি দেখে ভাবলাম ওয়ালমেটটি আপনাদের মাঝে শেয়ার করি।কেমন হয়েছে ওয়ালমেটটি??আপনারা জানাবেন আশাকরি।এতো পুরনো ওয়ালমেটটি আপনাদের মাঝে শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগছে।কতোই না সুখ-দুঃখের স্মৃতি গাঁথা রয়েছে এই ওয়ালমেটটির প্রতিটি সুঁইয়ের সেলাইয়ের মাঝে।
আজ আর নয়।আশাকরি আমার অনুভূতি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
| শ্রেনি | লাইফ স্টাইল |
|---|---|
| প্রয়োজনীয় ডিভাইস | Samsung A 20 |
| ফটোগ্রাফার | @shimulakter |
| স্থান | ঝালকাঠি |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
একটা সময় ওয়ালমেট তৈরি করার অনেক প্রচলন ছিল। আম্মুকে দেখতাম হাতে সেলাই করে বিভিন্ন রকমের ওয়ালমেট তৈরি করতেন। আপু আপনি বিয়ের পর এই সুন্দর ওয়ালমেট তৈরি করেছিলেন দেখে ভালো লাগলো। সত্যি আপু পুরনো স্মৃতিগুলো দেখতে অনেক ভালো লাগে।
ধন্যবাদ আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ছবিটা প্রথমে দেখে ভেবেছিলাম হয়তো পেইন্টিং করেছিলেন সেই সময়। কিন্তু পরে তো দেখলাম খুব সুন্দর করে সুতা দিয়ে কাজ করেছেন। আমার আম্মুকে দেখেছি বিভিন্নভাবে সুতা দিয়ে অনেককিছু তৈরি করতে। যদিও অনেক পুরনো কাজ তবে বর্তমান সময়ে এগুলো দেখা যায় না। সেই সময় অবসর সময় কাটাতে আপনি খুব সুন্দর একটা পরিকল্পনা করেছেন। আর এই গ্রামের দৃশ্যটাও খুব বেশি সুন্দর হয়েছে আপু।
অসংখ্য ধন্যবাদ আপু।
X-promotion
আপনার নতুন নতুন ব্লগ যেগুলো পড়ে আমরা অনেক আনন্দ পাই এবং অনেক কিছু শেখার থাকে । আমাদের এখানে গতকাল প্রচন্ড বৃষ্টিপাত হয়েছে। যাই হোক পুরনো কিছু স্মৃতি তুলে ধরলেন নতুন জীবনে সময়ের সুব্যবহার করেছিলেন । দারুন একটি ওয়ালমেট তৈরি করেছিলেন । যেটা দেখতে অনেক সুন্দর আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
আপনি তো খুব সুন্দর হাতের কাজ জানেন দেখছি। পুরনো স্মৃতি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। সুই সুতা ব্যবহার করে তৈরি করা ওয়ালমেট টা অনেক সুন্দর হয়েছে আপু। এই ধরনের ওয়ালমেট নতুন নতুন আরো দেখতে চাই। গ্রামীণ দৃশ্য খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। পুরনো স্মৃতি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
সুন্দর ও সাবলীল মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
আপনি তো দেখছি বেশ ভালোই ক্রেয়েটিভ মানুষ। বিয়ের পরের জিনিস এখনও যত্ন করে রেখেছেন। সব মিলিয়ে আপনার কিন্তু অনেক গুন । যাই হোক স্মৃতিময় এই পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপু।আপনি তো দেখছি কমেন্ট কয়েকবার ই করেছেন।
আপনি তো দেখছি বেশ ভালোই ক্রেয়েটিভ মানুষ। বিয়ের পরের জিনিস এখনও যত্ন করে রেখেছেন। সব মিলিয়ে আপনার কিন্তু অনেক গুন । যাই হোক স্মৃতিময় এই পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনি তো দেখছি বেশ ভালোই ক্রেয়েটিভ মানুষ। বিয়ের পরের জিনিস এখনও যত্ন করে রেখেছেন। সব মিলিয়ে আপনার কিন্তু অনেক গুন । যাই হোক স্মৃতিময় এই পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।