অরিগামি পোস্ট -- ❤🧡 " রঙিন কাগজ দিয়ে চেয়ারের অরিগামি তৈরি "
আমার প্রিয় বাংলা ব্লগবাসী।
প্রিয় বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর আমি একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে। আর তাইতো প্রতিনিয়ত নানা রকমের অনুভূতি আমি আমার পোস্টের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করি।আজ রঙিন কাগজ দিয়ে একটি ড্রেসের অরিগামি তৈরি করেছি।সেটাই শেয়ার করবো বলে হাজির হলাম।
রঙিন কাগজ দিয়ে চেয়ারের অরিগামি তৈরিঃ
বন্ধুরা,আজ আমি রঙিন কাগজ দিয়ে চেয়ারের অরিগামি পোস্ট শেয়ার করতে চলে এলাম।প্রতিনিয়ত আমি নানা ধরনের অরিগামি তৈরি করে থাকি।রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করতে যেমন ভালো লাগে। ঠিক তেমনি দেখতে ও ভালো লাগে।আর তাই সব সময় চেষ্টা করি কিছু তৈরি করার।আজ চেয়ারের অরিগামি তৈরি করেছি।আশাকরি আপনাদের কাছে আমার আজকের এই চেয়ারের অরিগামিটি ভালো লাগবে।তবে আসুন,আগে দেখে নিই এই অরিগামিটি তৈরি করতে আমার কি কি উপকরন লেগেছিল --
প্রয়োজনীয় উপকরনঃ
১.রঙিন কাগজ
কার্য প্রনালীঃ
ধাপ-১
আমি দুটো চেয়ার তৈরি করতে দুই রঙের দুই টুকরো কাগজ নিয়ে নিলাম।এরপর একটি কাগজের টুকরোকে লম্বালম্বিভাবে ও আড়াআড়ি ভাবে ভাজ করে নিলাম।
ধাপ-২
এরপর কাগজের টুকরোটিকে লম্বালম্বিভাবে চার ভাজ করে নিলাম।
ধাপ-৩
এবার কাগজের ভাজ খুলে মাঝ বরাবর ভাজ করে নিলাম।এরপর কাগজের দুকোনা ভাজ করে নিলাম।
ধাপ-৪
এবার কাগজের দুই কোনার ভাজ খুলে ছবির মতো ভাজ করে নিলাম।
ধাপ-৫
মাঝের অংশটুকু টেনে ভাজ করে নিলাম।এরপর দুপাশের বাড়তি কাগজটুকু ভাজ করে নিলাম। এবার আস্তে করে ভাজ খুলে চেয়ারের শেপ করে নিলাম।ঠিক একই ভাবে নীল রঙের কাগজের টুকরো দিয়ে অন্য একটি চেয়ারও করে নিলাম।আর এরই ভেতর দিয়ে আমার চেয়ারের অরিগামি তৈরি করার ধাপ সমূহ শেষ হলো।
উপস্থাপনা
পোস্ট বিবরন
| শ্রেণী | DIY |
|---|---|
| ক্যামেরা | SamsungA20 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | ঢাকা, বাংলাদেশ |
আজ আর নয়।আশাকরি আমার বানানো রঙিন কাগজের অরিগামিটি আপনাদের কাছে ভালো লেগেছে।যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন ডাই পোস্ট নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
বাহ! খুব সুন্দর একটা অরিগামি পোস্ট শেয়ার করলেন। খুবই ভালো লাগলো আপনার তৈরি করার চেয়ারের অরগামী দেখে। প্রত্যেকটা চেয়ারের অরিগামি খুবই সুন্দর হয়েছে। প্রত্যেকটা ধাপ চমৎকারভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।
মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ওয়াও অনেক সুন্দর, আপু আপনি রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর চেয়ারের অরিগামি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। রঙিন কাগজ দিয়ে তৈরি করা চেয়ারের অরিগামি গুলো দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু আপনার দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য
চমৎকার মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
X-promotion
রঙিন কাগজ দিয়ে দারুন দুইটি চেয়ার তৈরি করেছেন আপু।আপনার তৈরি করা চেয়ার গুলো দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। বেশ সুন্দরভাবে গুছিয়ে প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য।
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর চেয়ারের অর্গামি তৈরি করেছেন। আপনার এই চেয়ারের অরিগামী তৈরি করতে দেখে আমি মুগ্ধ হলাম। বেশ দারুণ হয়েছে কিন্তু।
আপনাদের ভালো লাগার মাঝেই আমার সার্থকতা।
আপু আপনি তো দেখছি অনেক দক্ষতার সাথে চেয়ারগুলো তৈরি করেছেন। কাগজের ভাঁজে এত সুন্দর কিছু তৈরি করা সম্ভব এটা আপনার পোস্ট না দেখলে বুঝতেই পারতাম না আপু। আপনার তৈরি করা চেয়ার গুলো সত্যিই অনেক সুন্দর হয়েছে।
মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।
বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে ভিন্ন ভিন্ন কালারের রঙিন কাগজ দিয়ে চেয়ারের অরিগ্যামি তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্টগুলো দেখতে আমার কাছে সব সময় বেশ ভালো লাগে। এত সুন্দর ভাবে প্রত্যেকটা স্টেপ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
সুন্দর ও সাবলীল মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই ভাইয়া।
রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করতে আমার অনেক ভালো লাগে। আপনার এই রঙিন কাগজ দিয়ে সুন্দর চেয়ার তৈরি করার অরিগ্যামি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ছোট ছোট চেয়ার গুলো দেখতে অসাধারণ লাগছে আমার কাছে। চেয়ার তৈরি করার প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর অরিগ্যামি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু মতামত প্রকাশ করার জন্য।
আপু আপনার তৈরি করা কাগজে চেয়ার অসাধারণ হয়েছে। এত দক্ষতার সাথে চেয়ার তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো। চমৎকার একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।