জেনারেল রাইটিং -- 😔 " জীবনটা পদ্ম পাতার উপর টলটলে পানির মতো "

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


শুভ রাত্রি সবাইকে।আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম।

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আমি @shimulakter,আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি মনে প্রানে কাজকে ভীষণ ভালোবাসি।সব সময় তাই নানা রকমের কাজ নিয়ে নিজেকে ব্যস্ত রাখি।আমি একজন অ্যাক্টিভ ইউজার।আমি আমার এই কমিউনিটিতে নিজেকে সব সময় অ্যাক্টিভ রাখার চেষ্টা করি।তারই ধারাবাহিকতায় আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি।আমার আজকের ব্লগ জেনারেল রাইটিং।আজকের জেনারেল রাইটিং বিষয়টি সম্বন্ধে আপনারা হয়তো ইতিমধ্যে অবগত হয়েছেন।তবে চলুন এই বিষয়টি নিয়ে বিস্তারিত ভাবে কিছু আলোচনা করি।

জীবনটা পদ্ম পাতার উপর টলটলে পানির মতোঃ

জীবনটা পদ্ম পাতার উপর জমে থাকা টলটলে পানির মতো।_20240604_204145_0000.jpg

কানভা দিয়ে বানানো

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...ZGutiKi7KVTt5nDQoetrgsGgZGNELKiF2LVTivTiw6zUbx3qr8PhoJ4RufavUzR2x51cVwfS9ebHEGz1Yoiz7SSqpLp4z6AD13BwUvTWuACAUcDbvGNfob6NSa.png

বন্ধুরা,আজ যে বিষয়টি নিয়ে পোস্ট শেয়ার করতে চলেছি তা কিছুটা আলোচনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি।মানুষ আমরা মরণশীল।আমরা জানি,জীবন যেমন আছে আমাদের ঠিক তেমনি একদিন মৃত্যুবরন করতেই হবে।মৃত্যুর স্বাদ একদিন সব প্রাণীকেই গ্রহন করতে হবে।আর এই মৃত্যু নিয়ে আমাদের কোন ভাবনাই যেনো নেই।আমরা প্রতিটি মানুষ ব্যস্ত হয়ে পরেছি ইহকালের এই জীবনটাকে নিয়ে।পরকাল বলে যে একটা জগৎ আছে সেখানে আমাদের যুগ যুগ ধরে থাকতে হবে সেই বিষয়টি আমরা ভুলেই বসে আছি।

আমরা অনেকেই মনে করি বয়স বাড়লে আমাদের এই ইহকালের জগৎ শেষ হবে।এটা ভুল ধারনা।ছোট সময়টাতে মনে হতো আমার যখন বয়য অনেক হবে তখন আমার মৃত্যু হবে।কিন্তু এখন দেখছি আমাদের জীবনটা পদ্ম পাতার উপর টলটলে পানির মতো হয়ে আছে।যেকোনো সময় একটু হলেই যেনো পানি গড়িয়ে পরে যাবে নীচে।আমদের জীবনটা এখন ঠিক তেমনই।

আমাদের চারপাশের নানান খবর শুনলে এটা আরো বেশী মনে হয়।কারন এখন রোগ-ব্যধির কিন্তু কোন শেষ নেই।মানুষ মৃত্যুবরন করছে যখন তখন।আমরা এটা মনে করি আল্লাহ যাকে যেভাবে চাইবেন তার সেভাবেই মৃত্যু হবে।আমরা এখন প্রায়ই দেখতে পাই মানুষ একটু সুস্থ থাকার জন্য ডাক্তারের শরণাপন্ন হতে গিয়ে আরো যেনো মৃত্যুর দিকে ঢলে পরছেন।জীবনটা এমনিতেই ক্ষনস্থায়ী।আর সেই ক্ষনস্থায়ী জীবন আরো বেশী সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে।

এই ক্ষনস্থায়ী জীবনটাকে অর্থবহ করে তুলতে হলে জীবনটাকে নিয়ে পরকালের কথা মাথায় রেখে চলতে হবে।জীবনটা ক্ষনিকের।আর আমরা ক্ষনিকের অতিথি মাত্র।যে ব্যক্তি পরকালের ভাবনা নিয়ে চলে সেই ই প্রকৃত মানুষ।ছোট এই জীবনে সৎ থেকে মিথ্যা কথা না বলে জীবনটাকে পরিচালিত করা খুব বেশী জরুরী।কেননা যেকোনো সময় আমার আপনার ডাক চলে আসবে।ভালো কিছু যদি নাই করি জীবনে তবে ওপারে গিয়ে ভালো কিছু হবে এটা ভাবা বোকামি।

আসুন,আজ থেকেই আমরা আমাদের ছোট এই জীবনটাকে আরো বেশী অর্থবহ করে তুলি।ভালো-মন্দের পার্থক্য বুঝে চলি,জীবনটাকে উপভোগ করি নৈতিকতাকে সামনে রেখে।জীবনটা সুন্দর।তাই বলে তাকে হেলাফেলা না করে পরকালের ভাবনা ভেবে আমাদের চলতে হবে।আমাদের ভুলে গেলে চলবে না আমাদের জীবনটা পদ্ম পাতার উপর টলটলে পানির মতো।

আজ আর নয়।আশাকরি আমি আমার জেনারেল রাইটিং এর বিষয়টি আপনাদের মাঝে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছি।সবাই সুস্থ থাকবেন। ভালো থাকবেন।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হবো।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেণীজেনারেল রাইটিং
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়


আমি শিমুল আক্তার। আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

7AzetLrHVAgHwGYdyYhcd6W1ZFmwPuKeayULXZvV74jWJiYdxcTDg2LhEfugT9XQiehdVjbtAbBU1XdRNXiEF84z5xvEBxaDkrUVjrn3AA...Lme7uHzhBsZNhAwjoPuur37mLpdDUuvdg1BAY5TZSuBhbAxCSvbNMhw31WQJNBoEaz5nQZwwfEzvj2CLYAoyJuR7DiEL6442cdxyPvPjEPk4inCxeffnYMCVXL.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvQjV74EiQgbJ1bHnuaQtMGJ82DmjK2jvfqXMgqNbyA8bTES8NsicPw9oefRmFaB9aZAvDYQNLHWt1W7g.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW...XVCPrZEiBQY3DNWnVp6gQMYW4TcQUU4y1uo3Ezg1XbNauP1DnGa1WaLqAP9WHuqV91uPvSqP1kx1PYJ64PVyuWqBr4dV3UwHGUMTVT74SoLbnwqJdiWJhDn669.gif

Sort:  
 2 years ago 
 2 years ago 

আসলে মানুষের বয়স নিয়ে কোন কিছু বলা যায় না মানুষের মৃত্যুর নির্দিষ্ট কোন টাইম নেই। তবে প্রকৃত নিয়ম অনুসারে আমরা ধারণা করে থাকি বৃদ্ধ হয়ে মানুষ মরবে এটাই স্বাভাবিক। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় অল্প বয়সে মানুষের মৃত্যু হয়। আর তার পিছনে বিশেষ বিশেষ অনেক কারণ থেকে থাকে। তাই সর্বদা আমাদের এটা নিশ্চিত থাকতে হবে মৃত্যু যে কোন মুহূর্তে হতে পারে। সেভাবে আমাদের বুঝে শুনে চলতে হবে।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে,পোস্ট পড়ে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

সত্যি আপু আমরা ভুলেই গেছি যে আমাদের জীবনটা একেবারে নিচ্ছক একটি গল্প। যে কোন সময়ে তার পরিসমাপ্তি ঘটবে। আর আপনি এই বিষয়টি নিয়ে আমাদের মাঝে দারুন একটি পোস্ট শেয়ার করেছেন। ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

অনেক অনেক শুভেচ্ছা জানাই আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64127.60
ETH 1820.18
USDT 1.00
SBD 0.38