এসো নিজে করি -- আর্ট পোস্ট - 💦 " একটি কালো কলম দিয়ে ড্রেসের নীচের একটি ডিজাইন "

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগবাসী।

প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।বন্ধুরা,আমি @shimulakter আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।

কালো কলম দিয়ে ড্রেসের নীচের একটি ডিজাইনঃ


20240502_233214.jpg

20240502_233133.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...ZGutiKi7KVTt5nDQoetrgsGgZGNELKiF2LVTivTiw6zUbx3qr8PhoJ4RufavUzR2x51cVwfS9ebHEGz1Yoiz7SSqpLp4z6AD13BwUvTWuACAUcDbvGNfob6NSa.png

বন্ধুরা, আজ আমি নতুন একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করতে চলে এলাম।আগের দিন গুলোতে আমরা ড্রেসের মধ্যে নানা রকমের সুতার কাজ করতাম।এখন সময়ের অভাব।আর তাছাড়া সুতার কাজ করা ড্রেস এখন সব শপিং মলেই পাওয়া যায়।তাই আর কষ্ট করে কেউ সেলাই আর করে না।আমি নিজেও আগে কলেজে পড়ার সময়টাতে অনেক সেলাই করতাম ড্রেসে।আমার নানা রকমের সুতা দিয়ে ড্রেসে ফুল তুলে ডিজাইন করে পরতে ভীষণ ভালো লাগতো।এখন আর ধৈর্য নেই সেলাই করার।আজ সেই রকম একটি ডিজাইন নিয়ে হাজির হলাম।আপনারা যারা ড্রেসে সুতার কাজ করা ডিজাইন পছন্দ করেন তারা আমার আঁকা এই ডিজাইনটি ড্রেসের দুপাশে এঁকে সেলাই করে নিতে পারেন।সেলাই করার পর দেখতে কিন্তু দারুন হবে।চলুন আর্টটি করার আগে এই আর্টটি করতে আমার কি কি উপকরন লেগেছিল তা তুলে ধরি--

প্রয়োজনীয় উপকরণঃ

১.সাদা কাগজ
২.কলম

20240502_225138.jpg

কার্য প্রণালীঃ

ধাপ -- ১


20240502_225217.jpg

20240502_225344.jpg

প্রথমে ছবির মতো করে গোল করে এঁকে নিলাম।

ধাপ -- ২


20240502_225807.jpg

20240502_225944.jpg

20240502_230205.jpg

20240502_230347.jpg

এরপর আমি ফুল এঁকে কলমের শেড দিয়ে নিলাম।

ধাপ -- ৩


20240502_230610.jpg

20240502_230716.jpg

20240502_231033.jpg

এবার ফুলের পাশে লতা এঁকে নিলাম।আর লতার মধ্যে পাতা এঁকে নিলাম। পাতাগুলো কলম দিয়ে শেড দিয়ে দিলাম।

ধাপ -- ৪


20240502_231424.jpg

20240502_232506.jpg

20240502_233133.jpg

এবার উপরে লতা এঁকে ফুল ও পাতা এঁকে কলমের শেড দিয়ে নিলাম। এরই মধ্যে দিয়ে আমার ড্রেসের নীচের ডিজাইন টি আঁকা শেষ হলো।

ধাপ -- ৫


20240502_233337.jpg

20240502_233408.jpg

এবার আমি আমার নামটি লিখে দিলাম।

উপস্থাপনা


20240502_233133.jpg

20240503_005951.jpg

20240503_005854.jpg

পোস্ট বিবরন


বিষয়আর্ট
ডিভাইসSamsungA20
ফটোগ্রাফার@shimulakter
ভৌগলিক অবস্থানঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvQjV74EiQgbJ1bHnuaQtMGJ82DmjK2jvfqXMgqNbyA8bTES8NsicPw9oefRmFaB9aZAvDYQNLHWt1W7g.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW...XVCPrZEiBQY3DNWnVp6gQMYW4TcQUU4y1uo3Ezg1XbNauP1DnGa1WaLqAP9WHuqV91uPvSqP1kx1PYJ64PVyuWqBr4dV3UwHGUMTVT74SoLbnwqJdiWJhDn669.gif

Sort:  
 2 years ago 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

চমৎকার একটি ডিজাইন অংকন করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে বিশেষ করে ছোট ফুলের পাপড়ি গুলো দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন যেটা সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে। আপনার দক্ষতা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

অনেক সুন্দর আর্ট করেছেন আপু। বেশ ভালো লাগলো কালো কলম দিয়ে খুব সুন্দর আকৃতি এই আর্ট করেছেন দেখে। প্রথমত গোল এই ফুলাকৃতি পরবর্তীতে চারিপাশে ছড়িয়ে পড়া ফুল লতা আকৃতি যেন সুন্দর এক মেহেদী ডিজাইন এর মত। চমৎকার হয়েছে আপু।

 2 years ago 

কালো কলম দিয়ে সুন্দর একটা ডিজাইন আর্ট করেছেন আপু।ডিজাইনটি তৈরি করার ধাপ গুলো সুন্দর করে শেয়ার করেছেন।অনেক ধন্যবাদ আপু চমৎকার ডিজাইন টি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর একটি আর্ট করেছেন আপনি। আপনার আর্ট দেখে আমার অনেক ভালো লাগলো। আপনাদের এ আর্ট করা দেখে কিন্তু আমি ও নতুন ধারণা পেয়ে যাই। তাই আমারও খুব ভালো লাগে এই সমস্ত আর দেখার পাশাপাশি নিজে আর্ট করার।

 2 years ago 

খুবই সুন্দর একটি ডিজাইন আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই ডিজাইন গুলো ড্রেসে আঁকিয়ে পরে কালার কম্বিনেশন ঠিক রেখে সুতা দিয়ে সেলাই করলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। খুব সুন্দর ভাবে ডিজাইনটি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কালো কলম দিয়ে খুবই সুন্দর ড্রেসের নিচে একটি ডিজাইন করেছেন। এই ডিজাইনটি দেখতে অনেক ভালো লাগলো। আসলে আপনার চিত্র অংকন ডিজাইনগুলো সত্যিই অসাধারণ। দেখে আমার অনেক বেশি ভালো লাগে।

 2 years ago 

কালো কলম দিয়ে খুবই সুন্দর চিত্র অংকন করেছেন। এই চিত্র অংকনের ডিজাইনটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি খুবই দক্ষতার সাথে ধাপে ধাপে ডিজাইনটি আমাদের মাঝে শেয়ার করলেন, দেখে মুগ্ধ হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64107.99
ETH 1859.67
USDT 1.00
SBD 0.39