ভ্রমন পোস্ট -- 💖 " জিনজিয়ান রেস্টুরেন্টে দেবরের বিয়েতে "

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগবাসী।


প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আমি @shimulakter,আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি মনে প্রানে কাজকে ভীষণ ভালোবাসি।সব সময় তাই নানা রকমের কাজ নিয়ে নিজেকে ব্যস্ত রাখি।আমি একজন অ্যাক্টিভ ইউজার।আমি আমার এই কমিউনিটিতে নিজেকে সব সময় অ্যাক্টিভ রাখার চেষ্টা করি।তারই ধারাবাহিকতায় আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি।মূলত আজ শেয়ার করবো ভ্রমন পোস্ট।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

জিনজিয়ান রেস্টুরেন্টে দেবরের বিয়েতেঃ


IMG-20240626-WA0007.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...ZGutiKi7KVTt5nDQoetrgsGgZGNELKiF2LVTivTiw6zUbx3qr8PhoJ4RufavUzR2x51cVwfS9ebHEGz1Yoiz7SSqpLp4z6AD13BwUvTWuACAUcDbvGNfob6NSa.png

বন্ধুরা,বেশ কিছুদিন ধরে খুব ব্যস্ততায় দিন কেটে গেলো।ব্যস্ততাটা কি নিয়ে তা ইতিমধ্যে পোস্টের টাইটেল পড়ে জেনে গিয়েছেন।কাল রাতে ছিল দেবরের বিয়ে।আমার দুজন দেবর।দুজনেরই বিয়ে হয়ে গেছে।এটা হচ্ছে মামাতো দেবর।আমার মামা শ্বশুর একজন ই।তিনি বেশ কিছুদিন আগে মারা গেছেন।আর তার ছেলে ও এই একজন ই।সবেমাত্র লেখাপড়া শেষ করে জব করছে।যেহেতু মামা বেঁচে নেই।তাই সব দায়িত্ব আমাদের উপর এসেই পরেছে।এজন্য ই ব্যস্ততাটা একটু বেশিই ছিল।বিয়েটা হয়েছিল ধানমন্ডি জিনজিয়ান রেস্টুরেন্টে।মেয়ের বাসা শ্যামলীতে।তাই এই রেস্টুরেন্টেই বিয়ে সম্পন্ন হয়।ছেলের অর্থাৎ আমার মামাতো দেবরের বাসা মগবাজারে।

IMG-20240626-WA0003.jpg

বেশ কিছুদিন ব্যস্ততায় কেটেছে গায়ে হলুদ আর বিয়ের কেনাকাটা এসব নিয়ে।কাল রাতে বিয়ে সম্পন্ন হলো।আজ রাতে বৌভাত।সবকিছু খুব সুন্দরভাবে ই হয়েছে।আশা করি আজকের বৌভাত ও ভালো ভাবেই সম্পন্ন হবে।ব্যস্ততার কারনে তেমন একটা ফটোগ্রাফি আমি করতে পারিনি।ভাবী বলে কথা ব্যস্ততা তো হবেই। কি বলেন আপনারা??

IMG-20240626-WA0004.jpg

বর যেমন জব করছে কনে ও জব করে।আশাকরি ও দোয়া করি ওরা সুখী হোক।খুব অল্প বয়সে বাবাকে হারিয়েছে আমার এই ভাইটি।সবাই ওদের জন্য দোয়া করবেন। আমরা কাল রাত ৮ টায় বরযাত্রী হয়ে জিনজিয়ান রেস্টুরেন্টে যাই।কনের ভাই-বোনেরা গেট ধরে দাঁড়িয়ে ছিল।এরপর তাদের খুশী করে দিলে তারা ভেতরে প্রবেশ করতে দেয় আমাদেরকে।বিয়েতে এটাই তো আনন্দ।গরম এতো তাই বেশী সময় দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না।এরপর সব আনুষ্ঠানিকতা করে আমাদের বাসায় আসতে আসতে রাত ১২.৩০ টা ১ টা বেজে গেলো।আজ রাতে আবার বৌভাত। এরপরেও বিয়ের আরো অনেক আনুষ্ঠানিকতা থাকে অঞ্চলভেদে।এতো ব্যস্ততার মাঝে থেকেও আমি আমার এক্টিভিটিজ বজায় রাখার চেষ্টা করেছি।আর আপনাদের মাঝে আমার এই ব্যস্ততার কিছু অনুভূতি শেয়ার করলাম।আশাকরি আপনাদের কাছে ভালো লেগেছে।

IMG-20240626-WA0009.jpg

এই রেস্টুরেন্টে আমি প্রথম গেলাম।মোটামুটি খুব সুন্দর করেই সাজানো।আর যেহেতু বিয়ে তাই খুব চমৎকার ভাবে ই সাজিয়েছে।।বিয়ের কাজ আগেই সেরে নিয়েছিল।তাই বেশি ঝামেলা হয়নি।আমি আর আমার ছেলে বের হয়ে কোল্ড কফি পান করেছিলাম।যদিও আমি বাইরের খাবার তেমন খাই না।কিন্তু কিছু খ্যবার একটু বেশী পরিমানেই আবার খেয়ে থাকি।এর মধ্যে আইসক্রিম ও আছে।কোল্ড কফিটা ভীষন মজার।

IMG-20240626-WA0000.jpg

আজ আর নয়।আশাকরি আমি আমার মনের অনুভূতি গুলো আপনাদের মাঝে খুব সুন্দরভাবে তুলে ধরতে পেরেছি।সবাই সুস্থ থাকবেন। ভালো থাকবেন।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হবো।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেনীভ্রমন
ক্যামেরাSamsung A30
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনজিনজিয়ান রেস্টুরেন্ট ধানমন্ডি, ঢাকা

আমার পরিচয়

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFv2JKCUcMNfCcMEjybGCW7SacrN1cXLYVvtF4WeVsso9rbDYeVDHvs3UwFMnhLNxFpJPxeDARUi4BdrHnKMpzjhwGwx9hNv4rY8pcMC.jpeg

Screenshot_20240529-005617_WhatsApp.jpg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি (জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYwqKrPU89ZQqREEsuPjF4nXAbdefe1QoFzVhH5rdqrXcAR9FriVZ8LQqAvmKQj...DAdJHarfLK6k1QfMwqHQ45sjyVudDzqtbRQkNn3LgLuSwWgviHLEQ5J7nD31xPzGUchgH3nnib15oMofD7qS3ugLBwMVE8G9HfKHhzLhvQ3JcGWBtiNRJgvMWn.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...MHv3w7VxjkyjsCq93AGBRKdJvUDckiCn5Bi4X9PoVnE5EWdAdzbeVkhbJeoNBCvJeVxgXn64VKXqDqc5zAtEYcjVCpDPqNwqmJzcR62ny1kmLqJAK3qWzkMesp.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvQjV74EiQgbJ1bHnuaQtMGJ82DmjK2jvfqXMgqNbyA8bTES8NsicPw9oefRmFaB9aZAvDYQNLHWt1W7g.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW...XVCPrZEiBQY3DNWnVp6gQMYW4TcQUU4y1uo3Ezg1XbNauP1DnGa1WaLqAP9WHuqV91uPvSqP1kx1PYJ64PVyuWqBr4dV3UwHGUMTVT74SoLbnwqJdiWJhDn669.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 
 2 years ago 

জিনজিয়ান রেস্টুরেন্টে মামাতো দেবরের বিয়ে নিয়ে চমৎকার একটি পোস্ট করেছেন। আসলে বিয়ের অনুষ্ঠান মানেই প্রচুর খাওয়া দাওয়া আর আনন্দ আয়োজন। যাইহোক ছেলে মেয়ে দু'জনই জব করে জেনে ভালো লাগলো। তাদের বৈবাহিক জীবন সুখি হোক এই কামনা করছি।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

জিনজিয়ান রেস্টুরেন্টে মামাতো দেবরের বিয়েতে বেশ ভালো সময় কাটিয়েছেন দেখেই বোঝা যাচ্ছে।
সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
নতুন বিবাহিত দম্পতির জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ দিদি।

 2 years ago 

মামাতো দেবরের বিয়েতে বেশ এনজয় করলেন।পত্র পাত্রী দুজনে চাকরি করে জেনে ভালো লাগলো। শুভকামনা রইল দুজনের জন্য ।অনেক আনন্দ করলেন আপনারা অনুষ্ঠানে।ফটোগ্রাফি গুলো সুন্দর ছিল।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে ও অনেক ধন্যবাদ পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

দেবরের বিয়ে হলে ভাবিরা একটু ব্যস্ত থাকেই। তাছাড়া দেবরের যেহেতো বাবা নেই,আপনাদেরকেই দায়িত্ব নিয়ে শাদি মোবারকটা শেষ করতে হয়েছে। যেতেহো দুইজনই জব করে আশা করি সুখি হবে। বড় কনে দুইজনকেই খুব সুন্দর মানিয়েছে। ধন্যবাদ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64157.74
ETH 1886.81
USDT 1.00
SBD 0.38