পেন্সিল আর্ট:-) একটি সাধারণ পেন্সিল আর্ট।

in আমার বাংলা ব্লগ2 years ago
❤️আসসালামু আলাইকুম ❤️
হ্যাল্লো বন্ধুরা, কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে । আজকে আরো একটি নতুন বিষয় আপনাদের সামনের উপস্থাপন করব। চলুন শুরু করা যাক ।

সিম্পল আর্ট

আর্ট করাটা একটা নেশার মত।মন খারাপ থাকা মানেই আর্ট করতে বসা।যদিওবা সময়ের অভাবে সিম্পল আর্ট গুলো করে যাচ্ছি।তাছাড়াও মন মানসিকতা তেমন একটা ভালো নেই।ছেলেদের জীবনটা অনেকটা টাকার উপরেই নির্ভর করে থাকে।টাকা থাকলেই আর ভালো একটা ক্যারিয়ার থাকলে ছেলেদের জীবন সুন্দর।বয়স যত বাড়ছে দায়িত্ব ,কাজের চাপ,মানুষিক টেনশন সব কিছুই চতুর্দিক থেকে ঘিরে ধরছে।মানুষিক ভাবে বেশ কষ্টে আছি।এজন্যে মনে যখন যেটা আসছে টেবিলে বসলে ওটাই আর্ট করে থাকি।বেশ কিছু দৃশ্য আর্ট করে রেখেছি যেগুলো আপনাদের সাথে এখনো শেয়ার করা হায়নি, আস্তে আস্তে সেগুলো ও আপনাদের মাঝে উপস্থাপন করবো।

আর্ট এর উপকরণ সমূহ

•পেন্সিল,রাবার
• আর্ট পেপার

📝আর্ট প্রক্রিয়া চলমান📝

IMG_20240326_160751.jpg
প্রথমে একটি সাদা পেপার নিবো তারপর সেই পেপারে একটি গোলাপ ফুলের দৃশ্য একে নিব।

IMG_20240326_161304.jpg
গোলাপ ফুলটি হতে দুইটি পাতা একে নিবো তারপর পাতা এবং গোলাপ ফুলটিতে একটু গাঢ় করে আর্ট করে নিবো।
IMG_20240326_161820.jpg
আরো কয়েকটি পাতা এঁকে নিয়ে ফুল কে কেন্দ্র করে একটি চাদ একে নিব।

IMG_20240326_162042.jpg
চাদ এর মধ্যে ডান পাশে একটি মেয়ের চিত্র একে নিব।
IMG_20240326_163331.jpg
মেয়ের চিত্র টায় গাঢ় করে কালি করে নিবো।সাথে ফুলটির পাশ দিয়ে আরো কয়েকটি পাতা একে নিব।আর চাদ টির উপরিভাগে কিছু তারা একে নিব ,আর সেগুলোকে চেইনের মাধ্যমে ঝুলিয়ে রাখবো।তারপর পুরো আর্ট টার মধ্যে গাঢ় করে কালি করে নিবো।

ফাইনাল আউটপুট

IMG_20240502_084228.jpg
সব শেষে নিচে নিজের সাইন করে দিব।এভাবেই আমার আর্ট টি সম্পূর্ণ হলো।

বন্ধুরা আজকের মত আমার ব্লগটি এখানেই শেষ করছি।আশা করি আপনাদের ভালো লেগেছে।দেখা হবে আবারো আপনাদের সাথে নতুন কোনো পর্বে।আল্লাহ হাফেজ।

🥰পোস্ট টি ভিজিট করার জন্যে অসংখ্য ধন্যবাদ🥰

DeviceRedmi 9A
Camera13 MP
CountryBangladesh
LocationRangpur, Bangladesh

received_150935148111922.jpeg

received_6740871932674823.jpeg

vote@bangla.witness as a witness

received_686410693469029.jpeg

or

Set@rme as your proxy

received_1423949511668636.jpeg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনি খুব সুন্দর করে একটি পেনসিল আর্ট করেছেন।
খুবই সুন্দর বর্ণনা সহকারে আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

নিখুঁতভাবে আর্ট করলে দেখতে খুব সুন্দর হয়। আর আপনি সুন্দর একটা পেন্সিল আর্ট করেছেন দেখে ভালো লেগেছে। অনেক বড় করে একটা গোলাপ ফুলে একেঁছেন আপনি। গোলাপ ফুল টা দেখতে খুব সুন্দর লাগতেছে। আর সুন্দর করে একটা চাঁদ এঁকে চাঁদের ভেতর একটা মেয়েকে অঙ্কন করেছেন যে মোনাজাত করতেছে। এই দৃশ্যটা আমার কাছে এত বেশি সুন্দর লেগেছে যে প্রশংসা তো করতেই হচ্ছে। আপনি কিন্তু এই ধরনের আর্ট গুলো অনেক সুন্দর করে অঙ্কন করেন। এত সুন্দর করে আর্ট টি অঙ্কন করে ফুটিয়ে তুললেন এর জন্য ধন্যবাদ।

 2 years ago 

বরাবরই আপনি কিন্তু কমেন্টের মাধ্যমে দারুন রকমের উৎসাহ দিয়ে থাকেন ভাইয়া। আসলেই আর্টগুলো সুন্দর করে করতে পারলে দেখতে দারুন লাগে। আপনার উৎসাহমূলক মন্তব্য পেয়ে বেশ আনন্দ অনুভূত হচ্ছে। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অনেক সুন্দর একটি ফুলের পেন্সিল আর্ট করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। আপনার এই চমৎকার পেন্সিল আর্ট দেখে যেন মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর হয়েছে ফুলটা। আর এর মধ্য দিয়ে এখন আর দক্ষতার পরিচয় মিলেছে।

 2 years ago 

এরকম মন্তব্য গুলো পোস্টে পেলে কাজ করার ইচ্ছা আরো দ্বিগুণ হয়ে যায় ভাইয়া।আমার আর্ট টি আপনার কাছে ভালো লেগেছে শুনে বেশি অনুপ্রাণিত হলাম ভাইয়া।আপনাকেও ধন্যবাদ।

 2 years ago 

মন খারাপ হলে আর্ট করতে আমারও কিন্তু বেশ ভালো লাগে। আর তখন মন ভালো হয়ে যায়।পেন্সিল আর্ট অনেকদিন থেকে করা হয় না। আপনার পেন্সিল আর্ট দেখে খুবই ভালো লেগেছে। আপনি দারুন একটি পেন্সিল আর্ট শেয়ার করেছেন ভাইয়া।

 2 years ago 

জ্বি আপু মন খারাপ থাকলেই আর্ট করা শুরু করি আমি টেবিলে বসলেই।আমার আর্ট টি ভালো লেগেছে আপনার শুনে অনুপ্রাণিত হলাম।ধন্যবাদ আপু।

 2 years ago 

প্রথমত চেষ্টা করবেন আর্টের এর ধাপ গুলি ধাপে ধাপে পরিবেশন করার জন্য। একবারে আর্টটি না করা। আপনার পেন্সিল আর্ট ঠিক আছে কিন্তু ভাইয়া স্পষ্ট বোঝা যাচ্ছে না। আপনি মার্কার পেন বা বিভিন্ন সুন্দর পেন্সিল কালার পেন্সিল ইউজ করতে পারেন, যাতে করে সুন্দরভাবে ফুটে উঠবে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। দেখতেও ভীষণ ভালো লাগতেছে। আপনার জন্য শুভেচ্ছা রইলো।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার সাধারণ পেন্সিল আর্ট কিন্তু দারুণ হয়েছে ভাইয়া। অনেক সুন্দর ছিল। দেখে বেশ ভালো লেগেছে আমার। এমন সুন্দর সুন্দর আর্ট গুলো আমি খুবই পছন্দ করে থাকি। আশা করবো আবারো আপনি আমাদের মাঝে এমন আর্ট করে দেখাবেন।

 2 years ago 

চেষ্টা করবো অবশ্যই আপু আর্ট গুলোকে আরো সুন্দর করে উপস্থাপন করার।

 2 years ago 

মনমুগ্ধকর একটি আর্ট করেছেন ভাই। খুব ভালো লাগলো আর্টটি দেখে। তবে ফটোগ্রাফি করার সময় হাইলাইট করে উঠালে আরো বেশি ভালো লাগতো। যাইহোক চমৎকার ছিল আর্টটি।আর ধাপে ধাপে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

চেষ্টা করবো ভাই পরবর্তীতে হাইলাইট করে আরো ভালোভাবে আর্ট করে ফটোগ্রাফি করে আপনাদের মাঝে তুলে ধরার জন্যে।অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

জি ভালোবাসা রইলো ভাই।।

 2 years ago 

অসাধারণ ফুলের আর্ট করেছেন আপনি। আপনার পেন্সিল আর্ট বেশ দুর্দান্ত হয়েছে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে দুর্দান্ত পেন্সিল আর্ট করেছেন। আপনার পেন্সিল আর্ট বেশ নিখুঁত হয়েছে। আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। এতো অসাধারণ পেন্সিল আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ভাই আমার আর্ট বিষয় আপনার মন্তব্য দেখে রীতিমত মুগ্ধ হয়ে গেলাম।উৎসাহমূলক মন্তব্য করে পাশে থাকার জন্যে কৃতজ্ঞ আমি আপনার প্রতি।

 2 years ago 

পেন্সিলের আর্ট গুলো দেখতে ভীষণ ভালো লাগে। আপনার আর্ট সিম্পল হলেও অনেক সুন্দর হয়েছে ভাই। গোলাপ ফুলের বেশ দারুন একটি চিত্র অঙ্কন করেছেন দেখে ভালো লাগলো। অনেক সুন্দর একটি পোস্ট বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

বেশ অসাধারন একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এরকম অসাধারণ একটি পোস্ট দেখে খুবই ভালো লাগলো এবং যেভাবে আপনি আর্টটি তৈরি করেছেন তা খুবই সুন্দর হয়েছে৷ খুব সুন্দর ভাবে আপনি আর্টের মধ্যে সবগুলো ডিজাইন ফুটিয়ে তুলেছেন এবং একেবারে নিখুঁত হয়েছে সবগুলো ডিজাইন৷ এটি দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷

 2 years ago 

আপনার মন্তব্য করে আমিও মুগ্ধ হয়ে গেলাম ভাইয়া। মন্তব্যের মাধ্যমে সুন্দর করে আপনি অনুপ্রেরণা দিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65314.50
ETH 1903.20
USDT 1.00
SBD 0.38