পেন্সিল আর্ট//হাত ও গোলাপ ফুলের একটি পেন্সিল আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
❤️আসসালামু আলাইকুম ❤️
হ্যাল্লো বন্ধুরা, কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে । আজকে আরো একটি নতুন বিষয় আপনাদের সামনের উপস্থাপন করব। চলুন শুরু করা যাক

IMG_20240322_192319.jpg

হাত এবং গোলাপফুল আর্ট

বন্ধুরা আবারো আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে একটি পেন্সিল আর্ট শেয়ার করবো আপনাদের সাথে।মনটা আজকে একদম ভালো নেই।পারিবারিক কিছু এমন চাপ এ আছি যেটা আমায় কুড়ে কুড়ে খাচ্ছে।সাথে ব্যাক্তিগত কিছু সমস্যায় পড়েছি আজকে।ব্যাক্তিগত সমস্যা বলতে সকাল থেকেই আজকে ওয়াইফাই লাইন নষ্ট হয়ে গেছে।যেটার জন্যে কমিউনিটির একটিভিটি একদম করতে পারিনি যার কারণে খুব বেশি খারাপ লাগতেছে।সাথে ফোনের চার্জার টিও আজকে নষ্ট হয়ে গেছে।সব দিক থেকেই মনটা বেজায় খারাপ।এখন বসলাম কিছু একটা পোস্ট করার জন্যে।কিন্তু টেবিলে থাকতে এই আর্ট টি করে ফেললাম ।তাই ভাবলাম এই আর্ট টি এ আজকে আপনাদের সাথে শেয়ার করবো।চলুন দেখে নিই কিভাবে আজকের আর্ট টি সম্পূর্ণ করলাম।

আর্ট তৈরির উপকরণসমূহ

•আর্ট পেপার

•পেন্সিল,রাবার

আর্ট প্রক্রিয়া চলমান👇

IMG_20231225_084115.jpg
প্রথমে একটি সাদা আর্ট পেপার নিতে হবে।তারপর সেখানে একটি হাতের দৃশ্য আর্ট করে নিতে হবে।

IMG_20231225_084955.jpg
হাতের মাঝখান হতে উপরের দিকে একটি গোলাপ ফুলের ডাটা এঁকে নিব। সাথে একটি গোলাপ ফুলের দৃশ্য ও আর্ট করে নিব।

IMG_20240322_192044.jpg
এইবার আর্টটিকে আরো ফুটিয়ে তোলার জন্য আমরা,ডাটা, ফুল এবং হাতের মধ্যে সুন্দরভাবে পেন্সিল দিয়ে গাঢ় করে কালি করে নিব।

IMG_20231225_085956.jpg
এইবার আর্ট করা গোলাপ ফুলটির নিচে কিছু পাতা আর্ট করে নিব।
IMG_20231225_090232.jpg
এখন ফুলটির নিচ দিয়ে আরো বেশ কিছু পাতা আর্ট করে নিব। তারপর হাত, ফুলের ডাটা, ফুল এবং ফুলের পাতা সহ প্রত্যেকটি আর্ট এর মধ্যে পেন্সিল দিয়ে খুব গাঢ় করে কালি করে নিব যাতে করে আর্ট টি আরো বেশি দৃষ্টিনন্দিত হয়। আর শেষে আমি আমার নিজের সিগনেচার করে দিব। এভাবেই আমার আজকের আর্ট টি সমাপ্ত হলো।

ফাইনাল আউটপুট

IMG_20231225_090329.jpg

IMG_20231225_090240_1.jpg

IMG_20231225_090235_1.jpg

IMG_20231225_090227_1.jpg

IMG_20240322_192319.jpg

বন্ধুরা আজকের মত আমার ব্লগটি এখানেই শেষ করছি।আশা করি আপনাদের ভালো লেগেছে।দেখা হবে আবারো আপনাদের সাথে নতুন কোনো পর্বে।আল্লাহ হাফেজ।

🥰পোস্ট টি ভিজিট করার জন্যে অসংখ্য ধন্যবাদ🥰

DeviceRedmi 9A
Camera13 MP
CountryBangladesh
LocationRangpur, Bangladesh

received_150935148111922.jpeg

received_6740871932674823.jpeg

vote@bangla.witness as a witness

received_686410693469029.jpeg

or

Set@rme as your proxy

received_1423949511668636.jpeg

Sort:  
 2 years ago 

বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে উপজেলা পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ঘোরার কিছু মুহূর্ত এবং সেখান থেকে পাওয়া কিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব । আজকে আরো কিছু বিষয় আপনাদের সামনের উপস্থাপন করব।

ভাইয়া প্রথমের এই লাইনগুলো ঠিক করে নেবেন। মনে হচ্ছে অন্য পোস্টের লেখা এখানে দিয়ে দিয়েছেন। ভাইয়া পরিস্থিতি যাই হোক বিপদে ধৈর্য ধরার চেষ্টা করবেন। তাহলে দেখবেন অল্পতেই অন্ধকার কেটে গিয়ে আলোর দেখা মিলেছে। দোয়া করি যেন দুঃসময় কেটে গিয়ে আপনার ভালো সময় আসে। যাই হোক আপনি আজ খুব সুন্দর একটি পেন্সিল আর্ট শেয়ার করেছেন। গোলাপ ফুল ও হাত দু'টোই খুব সুন্দর এঁকেছেন। এর আগেও আপনার খুব সুন্দর সুন্দর পেন্সিল আর্ট দেখেছি। আশা করি সামনে আরও সুন্দর আর্ট দেখতে পারবো। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সাথে ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য কৃতজ্ঞ রইলাম।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

পেন্সিল দিয়ে গোলাপ ফুল ধরে রাখা হাতের দারুন চিত্র অঙ্কন করেছেন। গোলাপ ফুল কি দেখতে সেই সুন্দর হয়েছে আরো বেশি সুন্দর লাগছে গোলাপ ফুলটি হাত দিয়ে ধরে রাখার কারণে। আপনি তো দেখছি দারুন চিত্র অঙ্কন করেন ভাইয়া। আপনার চিত্র অংকন দেখে খুবই ভালো লাগলো ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি অসাধারণ একটি ফুলের পেনসিল আর্ট করেছেন দেখে অনেক বেশি ভালো লাগলো। আপনি খুবই সুন্দর করে একটি ফুলের ছবি আর্ট করেছেন, দেখে আমার অনেক বেশি ভালো লাগলো। তবে ফুল টি একটু রং করতে পারলে আরো অনেক বেশি সুন্দর লাগতো।

 2 years ago 

আপনার গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সাথে অবশ্যই চেষ্টা করব পরবর্তীতে আর্ট এর মধ্যে রং করার ডিজাইনটি নিয়ে আসার জন্য।

 2 years ago 

খুব সুন্দর একটি আর্ট করেছেন। হাত ও গোলাপ ফুলের অংকটি অসাধারণ হয়েছে। পেন্সিল দিয়ে খুব নিখুঁত ভাবে অঙ্কনটি সম্পন্ন করেছেন। অঙ্গনের প্রতিটি ধাপ ও তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আপনার মন্তব্য প্রকাশের জন্য।

 2 years ago 

ভাই প্রথম হেডিং টুকু হয়তো ভুলে লিখছেন কিনা বুঝলাম না।যাই হোক পেন্সিল স্কেচ টা আমার কাছে খুবই ভাল লেগেছে। অনেক সুন্দর করা আপনি একেছেন।প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভ কামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

একটুও মিসটেক ছিল ভাইয়া। যাই হোক আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 2 years ago 

খুব সুন্দর একটি পেন্সিল আর্ট করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। দেখে ভালো লাগলো ফুলের এই অসাধারণ অংকন। পেন্সিল আর্ট করার দক্ষতা থাকলে সত্যিই পেন্সিল দিয়ে অনেক কিছু সুন্দর সুন্দর অংকন করানো যায়। খুবই খুশি হলাম আপনার সুন্দর এ দক্ষতা দেখে।

 2 years ago 

মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

জীবনে চলার পথে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আপনার সমস্যাগুলো সমাধান হয়ে যাক সেটাই কামনা করি। আজকে নিজের হাতের কারিশমা খুব সুন্দর করে পেন্সিল আর্টের মাধ্যমে তুলে ধরলেন । গোলাপ ফুলের পেন্সিল আর্ট দারুন ছিল । খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি। এই ধরনের আর্ট আমার খুবই পছন্দের।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া উৎসাহ মূলক মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার পেন্সিল আর্টের পোস্টটি খুব সুন্দর হয়েছে। গোলাপ ফুলের চিত্রটি আমার খুব ভালো লেগেছে। আপনার কাজের জন্য ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

পেন্সিল আর্ট গুলো দেখতে খুবই সুন্দর। আপনি আজ পেন্সিল দিয়ে হাত ও গোলাপ ফুলের চিত্র অঙ্কন করেছেন। যা দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। সুন্দর একটি পেন্সিল স্কেচ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার গঠনমূলক মন্তব্য করার জন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59858.22
ETH 1573.84
USDT 1.00
SBD 0.42