You are viewing a single comment's thread from:

RE: গতকালকের বিশেষ হ্যংআউটের বিশেষ অনুভুতি//"আত্মকথা "১০% প্রিয় লাজুক খ্যাঁকের জন্য

in আমার বাংলা ব্লগ4 years ago
সত্যি বলতে আপু আপনার মন্তব্য পড়ে অনেক ক্ষণ কেঁদেছি।মনে হয় একটা শোকের আবহাওয়া ছুঁয়ে যাচ্ছে মনে।আমি এটা জানি আমার পুরো জীবন কাহিনী যদি আমি লিপিবদ্ধ করতে চাই।তাহলে আরেকটি নতুন ইতিহাস হয়ে রবে এই কাহিনী।আজতো শুধুমাত্র জীবনের একটি অধ্যায়ের ছিটে ফোটা পোস্ট করেছি মাত্র।আমার এত টুকু জীবনে বাস্তবমুখী এত অভিজ্ঞতা হাজারো সিনেমা কে হার মানাবে।

তবে আমি সত্যিই ভাগ্যবতী যে সিয়ামের মত সন্তান আমি গর্ভে ধারণ করেছিলাম।এবং ওকে আমার আদর্শ মত মানুষ করার চেষ্টা করছি।দোয়া করবেন আল্লাহতায়ালা যেন আমাদের সকলকে হেফাজত করেন এবং আমার স্বপ্নগুলো পূরণের সহায়তা প্রদান করেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সহমর্মী হওয়ার জন্য।অনেক অনেক ভালোবাসা ও দোয়া আপনার জন্য আপুমণি।

তবে জীবনের বাকি কিছু অধ্যায়ে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনার কথা রাখবো।এতে করে অনেকেই অনুপ্রাণিত হবে এবং অনেকেই সংশোধিত হবে♥♥

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.091
BTC 62612.63
ETH 1758.77
USDT 1.00
SBD 0.39