You are viewing a single comment's thread from:

RE: গতকালকের বিশেষ হ্যংআউটের বিশেষ অনুভুতি//"আত্মকথা "১০% প্রিয় লাজুক খ্যাঁকের জন্য

in আমার বাংলা ব্লগ4 years ago

আজকের এই পোস্ট আমার জীবনে পড়া একটি শ্রেষ্ঠ পোস্ট। আমি অনেক গল্প পড়তাম,বাস্তবধর্মী গল্প।তবে আজকের এই পোস্ট আমার পুরো কল্পনাকেই হারিয়ে দিল।আপনার জীবনের ছোটবেলা হারিয়ে গেল,আর জীবনের নির্মম সময় পার করে এসেছেন। আর এমন একজন মানুষকে আমার একজন বন্ধু হিসেবে এখানে পেয়েছি,সত্যিই খুব ভালো লাগতেছে আমার।আমি মন থেকেই দোয়া করি যেন আপনার সকল আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়,সবসময় আপনি অনেক অনেক ভালো থাকুন আর সিয়াম ভাইয়ার সব ইচ্ছা আপনি পূরণ করতে পারেন। এমন একজন মা পেয়ে সিয়াম ভাইয়া অনেক লাকি,আমি মনে করি। বিশ্বাস করেন, আপনার জন্য আমার মনের কোণে শ্রদ্ধার পাহাড় জমা হয়ে গেল। জীবন কাহিনীর বাকি কিছু অধ্যায় জানার ইচ্ছা রইল।বাংলার সাহসী একজন মা আপনি,আর আপনাদের মত মানুষের জন্যই প্রতিবাদী কন্ঠস্বার এখনো আছে,তার প্রমাণ হলো সিয়াম ভাইয়া।

Sort:  
 4 years ago 
সত্যি বলতে আপু আপনার মন্তব্য পড়ে অনেক ক্ষণ কেঁদেছি।মনে হয় একটা শোকের আবহাওয়া ছুঁয়ে যাচ্ছে মনে।আমি এটা জানি আমার পুরো জীবন কাহিনী যদি আমি লিপিবদ্ধ করতে চাই।তাহলে আরেকটি নতুন ইতিহাস হয়ে রবে এই কাহিনী।আজতো শুধুমাত্র জীবনের একটি অধ্যায়ের ছিটে ফোটা পোস্ট করেছি মাত্র।আমার এত টুকু জীবনে বাস্তবমুখী এত অভিজ্ঞতা হাজারো সিনেমা কে হার মানাবে।

তবে আমি সত্যিই ভাগ্যবতী যে সিয়ামের মত সন্তান আমি গর্ভে ধারণ করেছিলাম।এবং ওকে আমার আদর্শ মত মানুষ করার চেষ্টা করছি।দোয়া করবেন আল্লাহতায়ালা যেন আমাদের সকলকে হেফাজত করেন এবং আমার স্বপ্নগুলো পূরণের সহায়তা প্রদান করেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সহমর্মী হওয়ার জন্য।অনেক অনেক ভালোবাসা ও দোয়া আপনার জন্য আপুমণি।

তবে জীবনের বাকি কিছু অধ্যায়ে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনার কথা রাখবো।এতে করে অনেকেই অনুপ্রাণিত হবে এবং অনেকেই সংশোধিত হবে♥♥

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.091
BTC 63089.06
ETH 1779.04
USDT 1.00
SBD 0.39