রঙ্গিন জেল পেন দিয়ে আকাঁ একটি Zentangle আর্ট।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।আমিও ভাল আছি। আজ ১৮ই ফাল্গুন। বসন্তকাল,১৪৩০ বঙ্গাব্দ।১লা মার্চ,২০২৪ খ্রীস্টাব্দ।বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি Zantangle আর্ট।

z7.jpg

za9.jpg

প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনার সাথে আর্ট পোস্ট শেয়ার করবো। এই ধরনের আর্ট দেখতে যেমন কঠিন মনে হয় আসলে তা তত কঠিন নয়। একবার শিখে গেলে তা সহজেই করা যায়। আমারও প্রথম প্রথম বেশ কঠিন লাগতো । তাই চেস্টা করিনি আকাঁর। কিন্তু একদিন মনে হলো দেখি পারি কিনা! সে মনে হওয়া থেকে আকাঁর চেস্টা করা । এখন কিছুটা সহজ মনে হয়। তবে ভালোভাবে শিখতে আরও সময় লাগবে। আমি মনে করি যে কোন কাজ চেস্টা করলে তা আবশ্যই করা সম্ভব। ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর আর্ট আশাকরি আপনাদের সাথে শেয়ার করতে পারবো।আপনাদের শুভ কামনা থাকলে তা অবশ্যই সম্ভব বলে আমি মনে করি। আর্টটি করতে ব্যবহার করেছি গোলাপী ও কালো রং এর জেল পেন সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক আর্ট অংকনের বিভিন্ন ধাপ সমূহ। আমি চেষ্টা করি নিত্য নতুন আর্ট আপনাদের উপহার দিতে। আশাকরি ভাল লাগবে আপনাদের।

উপকরণ

z17.jpg

১। সাদা কাগজ
২।গোলাপী ,কালো রং এর জেল পেন
৩।স্কেল

অংকনের বিভিন্ন ধাপ সমূহ

ধাপ-১

z16.jpg

প্রথমে এক টুকরো সাদা কাগজের চারদিকে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি, ছবির মতো করে।

ধাপ-২

z15.jpg

দাগের মাঝখানে একটি চতুর্ভুজ এঁকে নিয়েছি। ছবির মত করে।

ধাপ-৩

z14.jpg

z13.jpg

z12.jpg

এবার কালো রং এর জেল পেন দিয়ে দাগ টেনে চতুর্ভূজটি ভরাট করে নিয়েছি।

ধাপ-৪

z11.jpg

z10.jpg

z4.jpg

এবার পূর্বে একেঁ নেয়া চতুর্ভুজের বাহিরে আরেকটি চতুর্ভূজ একেঁ নিয়েছি। ছবির মতো করে। এবার গোলাপী রং এর জেল পেন দিয়ে একইভাবে দাগ টেনে চতুর্ভূজটি ভরাট করে নিয়েছি।

শেষ ধাপ

z5.jpg

শেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে আর্ট অংকন শেষ করেছি।

উপস্থাপনা

z8.jpg

za9.jpg

z7.jpg

আশাকরি আজ আমার আকাঁ Zentangle আর্টটি আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে। সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের ইলিউশন আর্ট অংকন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন আর্ট নিয়ে।

পোস্ট বিবরণ

পোস্টইলিউশন আর্ট
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ১ মার্চ,২০২৪ খ্রীস্টাব্দ
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

আপু আপনি সবসময় ভালো ভালো আর্ট করেন। আজও একটি সুন্দর সুন্দর আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে এরকমের আর্ট গুলো দেখতে আমার বেশ ভালো লাগে। আপনি প্রতিটি ধাপ আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমি চেস্টা করি সুন্দর কিছু আর্ট আপনাদের সাথে শেয়ার করতে। ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

রঙ্গিন জেল পিন দিয়ে সুন্দর একটি আর্ট করেছেন, যাহ রীতিমতো আমার ভীষণ ভালো লেগেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। এই কাজগুলো করার জন্য অনেক দক্ষতা লাগে, দক্ষতা ছাড়া কখনো এই কাজগুলো করা সম্ভব হয় না। আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

Zentangle আর্ট করতে আমি খুব পছন্দ করি। অনেক দিন হয়েছে এই আর্টগুলো করা হয়না। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙিন করার জন্য দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। এই আর্টগুলো কলম দিয়ে করা হয় বলে খুব সাবধানে আর্ট সম্পূর্ণ করতে হয়। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু এই আর্ট যেহেতু কলম দিয়ে করা হয় ,তাই বেশ সাবধানতে অবলম্বন করতে হয়। ধন্যবাদ আপু।

 2 years ago 

রঙিন কলম ব্যবহার করে অনেক সুন্দর একটি আর্ট তৈরি করেছেন আপনি।রঙ্গিন জেল পেন দিয়ে আকাঁ Zentangle আর্ট সত্যিই অনেক অসাধারণ হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার করা আর্টটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মতামতের জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন কাল ও রঙিন পেনের মিশ্রণ বেশ দারুন একটি আর্ট পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে আপনার প্রত্যেকটি আর্ট পোস্ট দেখতে আমার কাছে বেশ অসাধারণ লাগে। আসলে এত সুন্দর হাতের কাজ দেখে সত্যি আমি বেশ মুগ্ধ হয়েছি। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে পোস্টি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

উৎসাহমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বেশ দুর্দান্ত আর্ট করেছেন আপনি। আপনার আর্ট করার প্রক্রিয়া খুবই দুর্দান্ত হয়েছে। আর্ট করার প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়েছে। আপনার আর্ট দেখে খুব ভালো লাগলো। এ ধরনের আর্ট করতে বেশ সময়ের প্রয়োজন হয়ে থাকে। এতো দুর্দান্ত আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

জি ভাইয়া এধরনের আর্ট করতে বেশ সময় লাগে। তবে বেশ ভালো লাগে আকঁতে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ঠিক বলেছেন আপু এই আর্টগুলো দেখতে যতটা কঠিন আর্ট করতে অতটা কঠিন না। আপনার মত প্রথম প্রথম আমারও ভয় লাগতো এই আর্টগুলো দেখে। কিন্তু এখন শিখে গিয়েছি। এখন খুব ভালো লাগে করতে। আপনি আজকে খুব সুন্দর ভাবে আর্টটি করেছেন। দুই কালারের জন্য আরো বেশি ভালো লাগছে দেখতে।

 2 years ago 

আমি শিখছি। আপনার মতো দক্ষ না। তবে মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64598.53
ETH 1876.75
USDT 1.00
SBD 0.38