আফ্রিকান ড্রামে সাদা-কালো ম্যান্ডালা আর্ট।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন।সবাই ভালো থাকুন এই প্রত্যাশা করি সবসময়। আমিও ভালো আছি। আজ ৩০ অগ্রাহায়ন হেমন্তকাল,১৪৩০ বঙ্গাব্দ। ১৫ডিসেম্বর, ২০২৩ খ্রীস্টাব্দ।

ma3.jpg

বন্ধুরা, আর ঘন্টা খানেক পরেই বিজয় দিবসের প্রথম প্রহরের শুরু। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। বীর শহীদদের প্রতি অসীম শ্রদ্ধা।আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ম্যান্ডেলা আর্ট নিয়ে।আর তা হচ্ছে আফ্রিকান ড্রামে (বাদ্যযন্ত্র) ম্যান্ডালা অংকন। আমার পছন্দের কাজের মধ্যে ম্যান্ডালা আর্ট একটি। তাইতো চেস্টা করি প্রতি সপ্তাহে একটি করে ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করতে। আজ আমি একটি আফ্রিকান ড্রামে ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করবো। আশাকরি আপনাদের ভালো লাগবে। আজকের ম্যান্ডালা আর্ট করার জন্য উপকরণ হিসাবে ব্যবহার করেছি সাদা কাগজ, কালো রং এর জেল পেন সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে আঁকলাম আফ্রিকান ড্রামে ম্যান্ডালা।

উপকরণ

ma4.jpg

১। সাদা কাগজ
২।কালো রং এর জেল পেন
৩।রাবার
৪।পেন্সিল

ম্যান্ডালা আর্ট অংকনের বিভিন্ন ধাপ সমূহ

ধাপ-১

a19.jpg

প্রথমে এক টুকরো সাদা কাগজের চারদিকে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি, ছবির মতো করে।

ধাপ-২

ma9.jpg

ma10.jpg

ma11.jpg

ma12.jpg

পেন্সিল দিয়ে হাল্কা করে একটি আফ্রিকান ড্রাম এঁকে নিলাম। এবং পেন্সিলের দাগ বরাবর কলম দিয়ে এঁকে নিলাম।এবং রাবার দিয়ে পেন্সিলের দাগ মুছে নিয়েছি। এই ড্রামেই আজ ম্যন্ডালা অংকন করবো।

ধাপ-৩

ma13.jpg

ma14.jpg

ড্রামটির উপরে ও নিচে ছোট ছোট করে কিছু ডিজাইন এঁকে নিলাম।

ধাপ-৪

ma15.jpg

ma16.jpg

ড্রামটির বাকী ফাঁকা অংশে আরও কিছু বিভিন্ন ডিজাইন এঁকে নিলাম।

ধাপ-৫

ma17.jpg

এরপর ড্রামের দু'টো স্টিক এঁকে নিলাম। এবং পেন্সিল দিয়ে ড্রামের উপরের অংশটি হাল্কা কালো করে নিলাম। দেখতে সুন্দর লাগার জন্য।

ধাপ-৬

ma18.jpg

শেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে ম্যান্ডালা আর্ট অংকন শেষ করেছি।

উপস্থাপন

ma1.jpg

ma2.jpg

ma3.jpg

আশাকরি আজ আমার আফ্রিকান ড্রামে(বাদ্যযন্ত্র) আঁকা ম্যান্ডালা আর্টটি আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন ভাবে ম্যান্ডালা আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে। সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের আফ্রিকান ড্রামে সাদা-কালো ম্যান্ডালা আর্ট অংকন এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন আর্ট নিয়ে।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টম্যান্ডালা আর্ট
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ১৫ ডিসেম্বর, ২০২৩
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago (edited)

খুব সুন্দর ভাবে আপনি আর্ট টি ধাপে ধাপে উপস্থাপন করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে এই মেন্ডেলা আর্ট। আফ্রিকান ঢোল আপনি খুব সুন্দর ভাবে একেছেন। রঙ্গিন মেন্ডেলা আর্ট এর থেকেও সাদা কালো মেন্ডেলা আর্ট ভালো লাগে আমার।

 3 years ago 

আমারও কাছে দু'ধরনের ম্যান্ডালাই ভালো লাগে। তা নির্ভর করে ডিজাইন এর উপর। ধন্যবাদ আপু।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপু আপনার আফ্রিকান ড্রামের সাদা কালো ম্যান্ডেলা আর্টটি কিন্তু খুবই চমৎকার হয়েছে ।আসলে ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে বেশ ভালো লাগে ।একটু সময় লাগলেও যখন কমপ্লিট হয়ে যায় তখন দেখতে অনেক বেশি ভালো লাগে ।বেশ ভালো ছিল আপনার আর্ট টি। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু ম্যান্ডালা আর্ট করতে সময় লাগলেও। করার পর বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু।

 3 years ago 

চমৎকার এঁকেছেন আপু ৷ আসলে ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে ৷ আপনি খুবই সুন্দর এবং ইউনিক একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন ৷ আফ্রিকান ড্রামে সাদা কালো ম্যান্ডেলা আর্ট দেখে ভীষণ ভালো লাগলো আমার ৷ খুবই সুন্দর হয়েছে ৷ ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার আঁকা ম্যান্ডালা আর্টটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আফ্রিকান ড্রামে সাদা-কালো ম্যান্ডেলা আর্ট। আসলে যেকোনো ধরনের ম্যান্ডেলা আর্ট জেল পেন দিয়ে তৈরি করলে দেখতে বেশ ভালই লাগে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে ম্যান্ডেলা আর্টের স্টিক তৈরি। ধন্যবাদ আপু এত সুন্দর একটা পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আফ্রিকান ড্রামে সাদা-কালো ম্যান্ডেলা আর্ট খুবই সুন্দর করে তৈরি করেছেন আপনি। ম্যান্ডেলা আর্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি নিজেও ম্যান্ডেলা আর্ট করে থাকি। খুবই নিখুঁত একটি ম্যান্ডেলা আর্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

প্রতি সপ্তাহের মতো আজকেও দারুন একটি মেন্ডেলা আর্ট উপস্থাপন করেছেন আর এই ম্যান্ডেলা আর্ট কিভাবে অঙ্কন করেছেন সেটাও পর্যায়ক্রমে আমাদেরকে দেখিয়েছেন। সুন্দর ম্যান্ডেলা আর্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমি চেস্টা করি প্রতি সপ্তাহে ম্যান্ডালা শেয়ার করতে। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

সব সময়ের মতো আজকেও খুবই সুন্দর একটি ডিজাইন শেয়ার করেছেন। আজকের আপনার এই আর্ট দেখতে পেরে খুবই ভালো লাগলো৷ এখানে খুব সুন্দর ভাবে আপনি সবগুলো ডিজাইন করার চেষ্টা করেছেন৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি ডিজাইন শেয়ার করার জন্য৷

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64828.59
ETH 1882.16
USDT 1.00
SBD 0.38