ডাই প্রজেক্টঃ কাপড় দিয়ে তৈরি পাতাসহ ফুল।

in আমার বাংলা ব্লগ2 years ago

শুভেচ্ছা সবাইকে।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো ও সুস্থ্য আছেন,আশাকরি। সকলে ভালো থাকেন এই প্রত্যাশা করি।আমিও ভাল আছি। আজ ১২ ই মাঘ, শীতকাল,১৪৩০ বঙ্গাব্দ।২৬জানুয়ারি, ২০২৪ খ্রীস্টাব্দ।

f5.jpg

f6.jpg

সারাদেশে শীতের তীব্রতা কিছুটা কমলেও উত্তরের জেলার মানুষ শীতে কাপছে। আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড হয়েছে পঞ্চগড়ে। তাপমাত্রা ছিল ৫.৮ ডিগ্রী সেলসিয়াস। ঘন কুয়াশা আর তীব্র শীতে নিম্ন আয়ের মানুষদের সবচেয়ে খারাপ অবস্থা। শীতের তীব্রতা কমে আসুক তাড়াতাড়ি এই কামনা করি। বন্ধুরা, আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিং এ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে। পোস্টের ভিন্নতার আনার জন্য আমি ভিন্ন ভিন্ন ব্লগ শেয়ার করার চেস্টা করি। আজও সেই চেষ্টা। ডাই এর কাজের মাধ্যমে নিজের সৃজনশীলতা প্রকাশ করা যায়। আর আমার পছন্দের কাজের মধ্যে একটি হল বিভিন্ন ধরণের হাতের কাজ। আমি আজ কাপড় দিয়ে একটি পাতাসহ ফুল বানানো আপনাদের সাথে শেয়ার করবো। যা ময়লা হলে ধুয়ে পুনরায় ঘরের সৌন্দয্য বর্ধণের জন্য ব্যবহার করা যায় ।একে একে কয়েকটি ফুল বানিয়ে একটি তোড়া বানিয়ে নিতে পারেন।ফুলটি ফুলদানীতে রাখার পর দেখতে বেশ সুন্দর লেগেছে । আমি এই ফুল তৈরিতে ব্যবহার করেছি দু'রং এর টিসু কাপড় ,তার সহ আরও কিছু উপকরণ । তা হলে কথা না বাড়িয়ে চলুন দেখা নেয়া যাক পাতাসহ ফুল বানানোর পদ্ধতিটি । আশাকরি ভালো লাগবে আপনাদের।

তৈরির উপকরণ সমূহ

f16.jpg

f19.jpg

১।লাল ও সবুজ রং এর টিসু কাপড়
২।সবুজ ও লাল রং এর সেলাই সুতা
৩।সবুজ উল
৪|কাঁচি
৫।চিকন তার
৬।নারিকেল তেল এর বোতল
৭।একটি সাদা বড় পুথি।

তৈরির পদ্ধতি

ধাপ-১

f17.jpg

f14.jpg

প্রথমে এক টুকরো তার বোতলের সাথে প্যাচিয়ে রিং তৈরি করে নিয়েছি।একইভাবে বেশ কয়েকটা তৈরি করে নিয়েছি

ধাপ-২

f13.jpg

এবার পাঁচটি তারের রিং এ লাল রং এর কাপড় ও দু'টোতে সবুজ রং এর কাপড় লাগিয়ে সুতা দিয়ে বেঁধে নিয়েছি।

ধাপ-৩

f12.jpg

এবার একটি সাদা পুথিতে তার ঢুকিয়ে তা প্যাচিয়ে নিয়েছি।

ধাপ-৪

f10.jpg

এবার মাঝখানে সাদা পুথিটা রেখে চারপাশে লাল কাপড় লাগানো তারের রিং গুলো রেখে ,একটি তার দিয়ে সব তারগুল একসাথে প্যাচিয়ে নিয়ে একটি ফুল বানিয়ে নিয়েছি।

ধাপ-৫

f9.jpg

এবার সবুজ কাপড় প্যাচানো তারের রিংটির বার্তি তার সবুজ রং উল দিয়ে প্যাচিয়ে নিয়েছি। একইভাবে বানানো ফুলের তার সবুজ উল দিয়ে প্যাচিয়ে নিয়েছি।

ধাপ-৬

f7.jpg

এবার ফুলের সাথে তৈরি করা পাতা দু'টো লাগিয়ে নিয়েছি ।এবং এবং সবগুলো তার আবারও সবুজ উল দিয়ে প্যাচিয়ে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। ব্যস তৈরি আমার কাপড়ের তৈরি ওয়াশএবল পাতাসহ ফুল।

উপস্থাপন

f5.jpg

f2.jpg

f1.jpg

আশাকরি আমার আজকের বানানো ওয়াশএবল কাপড়ের পাতাসহ ফুলটি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমার ডাই ব্লগ এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই প্রজেক্ট
ক্যামেরাRedmi Note 5A
পোস্ট তৈরি@selina75
তারিখ২৬ জানুয়ারি ২০২৪
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

তাহলে তো আপনাদের এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন। আসলে এই শীতে কোন কিছুই পারফেক্টভাবে করা সম্ভব হচ্ছে না। আপনি কাপড় দিয়ে অনেক সুন্দর একটি ফুল তৈরি করেছেন এক কথায় দেখতে অসাধারণ সুন্দর লাগছে আপু। আপনার নিখুঁত কাজের দক্ষতা আমাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমি চেস্টা করেছি সুন্দর করে ফুল বানাতে । ধন্যবাদ ভাইয়া।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

কাপড় দিয়ে পাতা ফুল তৈরি অসাধারণ হয়েছে। আপনি খুবই দক্ষতার সাথে এই ডাই পোস্টটি তৈরি করেছেন। ধাপ গুলো দেখে ভালো লাগলো।

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বাস্তবে ও কিন্তু এরকম একটা ফুল রয়েছে, এখন আমার ঠিক নামটা মনে পড়ছে না তবে এরকম ফুল আমি দেখেছি, অবিকল বাস্তব ফুলের মতই দেখাচ্ছে খুব সুন্দর হয়েছে আবার আজকের এই ডাই প্রজেক্ট।

 2 years ago 

আমি চেস্টা করেছি সুন্দর করে তৈরি করতে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনি টিস্যু কাপড় দিয়ে দারুন একটি ফুল তৈরি করেছেন। ফুলটি দেখে আমার কাছে ভীষণ ভালো লাগলো। এধরনের ফুল গুলো ঘড়ে‌ সাজিয়ে রাখলে দেখতে বেশ সুন্দর লাগে। তৈরির ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

জি ভাইয়া বেশ কয়েকটি বানিয়ে ঘরে সাজিয়ে রাখলে দেখতে বেশ ভালো লাগবে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপু আপনি কিন্তু দারুন ক্রেয়েটিভ। প্রতি সপ্তাহেই দেখি আপনি বেশ ক্রেয়েটিভ কিছু পোস্ট আমাদের সাথে শেয়ার করে যাচেছন। আজও তেমনি একটি ক্রেয়েটিভ পোস্ট শেয়ার করলেন। কাপড় দিয়ে যে এমন ‍সুন্দর ফুল বানানো যায় সেটা তো জানা ছিল না। আজ আপনারটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার বাংলা ব্লগে সবাই বেশ ক্রিয়েটিভ। অনেক জিনিস বানায় সবাই । ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আপনার প্রতিভা যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই। সত্যি আপু আপনার হাতের কাজগুলো আমার কাছে অনেক ভালো লাগে। অনেক সুন্দর করে ফুল তৈরি করার পদ্ধতি তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। পাতাগুলোও অনেক সুন্দর করে তৈরি করেছেন আপু।

 2 years ago 

আমার চেস্টা আপনার ভালো লাগে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আসলে আমাদের উত্তর বঙ্গে এবছর প্রচুর শীত পড়ছে।দিন যাচ্ছে শীতের প্রকোপ বাড়ছে।শীত কমার কোন লক্ষন নেই।এই শীতে উত্তর বঙ্গের মানুষের জীবন যাপন অনেক কষ্টকর হয়ে গেছে। আপনি আজকে আমাদের মাঝে কাপড় দিয়ে পাতাসহ ফুল তৈরি করেছেন। এবং আপনি আমাদের মাঝে প্রতিটি ধাপ তুলে ধরেছেন, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

এবার দেশের সব জায়গায় বেশ শীত পড়েছে। ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65117.10
ETH 1964.04
USDT 1.00
SBD 0.37