(এসো নিজে করি" সপ্তাহ- দ্বিতীয় দিন )পুরাতন জিন্স প্যান্ট দিয়ে অর্গানাইজার তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

শুভেচ্ছা সবাইকে।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো ও সুস্থ্য আছেন,আশাকরি। সকলে ভালো থাকেন এই প্রত্যাশা করি। আমিও ভাল আছি। আজ ২১ শে ফাল্গুণ। বসন্তকাল ,১৪৩০ বঙ্গাব্দ। ০৫ মার্চ,২০২৪ খ্রীস্টাব্দ।

da5.jpg

গতকাল আমাদের প্রিয় বড় দাদা DIY Event Week ("এসো নিজে করি" সপ্তাহ) ঘোষণা করেছে। গতকাল আমি যখন ঘোষনা দেখি তখন সময় ছিল না প্রতিযোগীতায় অংশগ্রহন করার। তাই গত কাল কোন পোস্ট শেয়ার করা হয়নি। কিন্তু আজ আর দেরী না করে হাজির হয়ে গেলাম নতুন ডাই এর ব্লগ নিয়ে, আজ আমি পুরাতন জিন্স প্যান্ট দিয়ে একটি অর্গানাইজার তৈরি করেছি। যা আমরা বিভিন্ন জিনিস রাখার জন্য ব্যবহার করতে পারব।আর দেখতেও বেশ সুন্দর হয়েছে । এই অর্গানাজারটি তৈরিতে আমি ব্যবহার করেছি পুরাতন জিন্স প্যান্ট,তুলা,ফেব্রিক্স রং সহ আরো কিছু উপকরণ ।তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে তৈরি করলাম,পুরাতন জিন্স প্যান্ট দিয়ে অর্গানাজারটি। আশাকরি ভালো লাগবে আপনাদের।

উপকরণ

da1.jpg

d-3.jpeg

১। পুরাতন জিন্স প্যান্ট
২।কাঁচি
৩।সেলাই মেশিন
৪।সুতা
৫।ফেব্রিক্স রং
৬। অফ হোয়াই রং এর কাপড়
৭।তুলি
৮।তুলা

অর্গানাইজার তৈরির প্রক্রিয়া

ধাপ-১

da3.jpg

প্রথমে জিন্স প্যান্ট এর পায়ের অংশটি কেটে ১৯ বাই ৭ ইঞ্চি সাইজের ১ টুকরো ও ৬ বাই ৭ ইঞ্চি সাইজের ৩ টুকরো কাপড় কেটে নিয়েছি। অর্গানাইজার বানানোর জন্য।

ধাপ-২

da2.jpg

d-6.jpeg

এবার অফ হোয়াইট কাপড় দিয়ে বিড়ালের মাথার মতো করে কেটে নিয়েছি।এবং মেশিন দিয়ে চারপাশ সেলাই করে নিয়েছি, এক দিক বাদ রেখে তুলা ঢুকানোর জন্য।

ধাপ-৩

d-4.jpeg

এবার বিড়ালের মাথার মতো সেলাই করা কাপড়ের ভিতর তুলা ঢুকিয়ে নিয়েছি।

ধাপ-৪

d-1.jpeg

d-10.jpeg

ছোট সাইজের কাপড়ের টুকরো গুলোর এক সাইডে অফ হোয়াইট কাপড় দিয়ে এক অংশে চিকন করে পাইপিন সেলাই করে নিয়েছি। যাতে সুন্দর লাগে।

ধাপ-৫

d-2.jpeg

ছোট টুকরো গুলো বড় কাপড়ের টুকরোর সাথে পরপর সেলাই করে পকেট তৈরি করে নিয়েছি।এবং চার পাশে অফ হোয়াইট এর পাইপিন সেলাই করে নিয়েছি।দেখতে সুন্দর লাগার জন্য।

ধাপ-৬

d-8.jpeg

এবার সেলাই করা বিড়ালের মাথাটি অর্গানাইজের এক অংশে সেলাই করে লাগিয়ে নিয়েছি।

ধাপ-৭

d-5.jpeg

এবার ফেব্রিক্স রং দিয়ে বিড়ালের চোখ মুখ এঁকে নিয়েছি।

ধাপ-৮

d-7.jpeg

d-9.jpeg

এক টুকরো কাপড় চিকন করে সেলাই করে নিয়েছি অর্গানাইজারটি দেয়ালে ঝুলিয়ে রাখার ব্যবস্থা করার জন্য।সেলাই কাপড়টি বিড়ালের মাথার পিছনে সেলাই করে লাগিয়ে দিয়ে আমার আর্গানাইজার বানানো শেষ করেছি।

উপস্থাপন

da5.jpg

da5.jpg

আশাকরি আজ আমার বানানো অর্গানাইজারটি আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নতুন নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হতে। সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের ডাই পোস্ট এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টডাই প্রজেক্ট
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ৫ই মার্চ, ২০২৪
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

পুরাতন জিন্স প্যান্ট দিয়ে অর্গানাইজার তৈরি অসাধারণ হয়েছে। আপনি খুবই সুন্দরভাবে আপনার দক্ষতা দিয়ে এই ডাই পোস্টটি তৈরি করলেন। আসলে এই ডাই পোস্টটি তৈরি করতে আপনার অনেক কষ্ট হয়েছে তারপরেও আপনি অনেক চেষ্টা করেছেন এবং সুন্দরভাবে উপস্থাপন করেছেন অসাধারণ হয়েছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

পুরাতন জিনিস দিয়ে অনেক সুন্দর সুন্দর ব্যবহারের জিনিস বানানো যায়। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

জাষ্ট অসাধারণ কাজ।
পুরাতন পেন্ট দিয়ে এধরনের জিনিস তৈরি করা যায় আমি তো এটা ভাবতেই পারছিনা।
যাইহোক চমৎকার ধাপে ধাপে এটি তৈরি করে দেখালেন আপু। আর দেখতে ভীষণ কিউট দেখাচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাই এরকম চমৎকার একটি কাজ উপহার দেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

পুরাতন জিনিস দিয়ে অনেক কিছুই বানানো যায়। কেবল সময় লাগে এই যা। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

খুবই চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে পুরাতন জিন্স প্যান্ট ব্যবহার করে অর্গানাইজার তৈরি করে আমাদের মাঝে তুলে ধরেছেন। দ্বিতীয় দিনে দারুন একটা প্রজেক্ট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো এবং এই প্রজেক্ট আমার কাছে অনেক বেশি ইউনিক লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকারভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার কাছে আমার তৈরি করা অর্গানাইজারটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

পুরাতন জিন্স প্যান্ট দিয়ে আপনি খুবই সুন্দর একটি অর্গানাইজার তৈরি করেছেন। ফেলে দেওয়া জিনিস গুলো দিয়ে আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়। এই জিন্স প্যান্ট দিয়ে খুবই কাজের একটা জিনিস তৈরি করে ফেলেছেন আপনি। কিভাবে তৈরি করেছেন তার প্রতিটি ধাপ খুবই সুন্দরভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ফেলে দেয়া জিনিস দিয়ে অনেক কিছুই বানানো যায়। কেবল সময় নিয়ে বসতে হয়। ধন্যবাদ আপু।

 2 years ago 

পুরাতন জিন্স প্যান্ট দিয়ে আপনি অনেক সুন্দর করে অর্গানাইজার তৈরি করেছেন। অনেক সুন্দর লাগতেছে আপনার তৈরি করা এই অর্গানাইজার দেখতে। এটার মধ্যে প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবেন, দেয়ালে এরকম ভাবে লাগিয়ে রাখলে। অনেক সুন্দর করে ইমোজি এঁকেছেন, যেটা আমার কাছে দেখতে খুবই সুন্দর লেগেছে। পুরোটা তৈরি করার পদ্ধতি অনেক সুন্দর করে সবার মাঝে তুলে ধরেছেন। যে কেউ আপনার উপস্থাপনা দেখে এটা তৈরি করে নিতে পারবে। খুব ভালো লেগেছে সম্পূর্ণটা। আপনার আইডিয়া দেখে আমি বেশি মুগ্ধ হয়েছি।

 2 years ago 

আমার বানানো অর্গানাইজারটি আপনার পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 2 years ago 

আরে বাহ!! আপু, আপনার হাতের কারু কাজ দেখে আমি তো পুরাই অবাক হয়ে গেলাম। পুরাতন জিন্স প্যান্ট দিয়ে এত সুন্দর অর্গানাইজার তৈরি করা যায়, তা তো কখনো ভাবতেও পারিনি। খুব সুন্দর অর্গানাইজার তৈরি করেছেন আপু, এবং তৈরীর প্রতিটি ধাপ শেয়ার করেছেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া উৎসাহ দেয়ার জন্য।

 2 years ago 

পুরাতন জিন্স প্যান্ট দিয়ে অর্গানাইজার তৈরি করার আইডিয়াটা সত্যি খুবই ইউনিক লেগেছে। আসলে পুরাতন কোন জিনিসকে ফেলে না দিয়ে, সেটাকে নতুন করে কাজে লাগালে বেশি ভালো হয় বলে আমি মনে করি। তাহলে পুরাতন জিনিসটা কে নতুন গ্রুপ দিলে এটা নতুন করে ব্যবহার করা যাবে ভিন্ন পদ্ধতিতে। বিড়ালের মাথা তৈরি করেছেন উপরের অংশে। এবং কি এটার মধ্যে চোখমুখ এঁকেছেন দেখে খুবই কিউট লাগছিল। আপনার পুরো কাজটা সত্যি বলতে আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে। আপনার অনেক সময় লেগেছিল নিশ্চয়ই এই কাজটা সম্পূর্ণ করতে।

 2 years ago 

ঠিক বলেছেন পুরাতন জিনিস দিয়ে আমরা নতুন করে অনেক কিছু বানাতে পারি। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 64834.03
ETH 1922.09
USDT 1.00
SBD 0.39