অরিগ্যামিঃআপেল তৈরি।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন? আমিও ভালো আছি । প্রত্যাশা করি সব সময় ভালো থাকেন সবাই।আজ ০৬ই অগ্রহায়ণ, হেমন্তকাল, ১৪৩০ বঙ্গাব্দ। ২১ নভেম্বর,২০২৩ খ্রীস্টাব্দ।

o22.jpg

আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ নিয়ে এসেছি একটি অরিগ্যামি পোস্ট। আজ আমি রঙ্গিন কাগজ দিয়ে আপেলের অরিগ্যামি উপস্থাপন করবো। আমি চেস্টা করেছি আপেলের অরিগ্যামি সুন্দর ভাবে তৈরি করতে। আপেলের অরিগ্যামি বানানোর পর দেখতে যেমন সুন্দর লাগছিল কিন্তু ফটোগ্রাফিতে সেই সৌন্দর্যটা তেমন ভাবে ফুটে উঠেনি। আপনারা জানেন, অরিগ্যামি হল কাগজকে নানা ভাবে ভাঁজে ফেলে একটি সুন্দর অবয়ব তৈরি করা। এক কথায় অরিগ্যামি হল কাগজে ভাঁজের খেলা। তাই বানানোর কৌশল বর্ণনা করা বেশ কঠিন। ভাঁজ দেখেই বুঝে নিতে হয়।তবুও চেস্টা করবো যতটা সম্ভব সহজ করে বর্ণনা করার। আজ আমি আপেলের অরিগ্যামি তৈরিতে রঙ্গিন কাগজ ও গাম উপকরণ হিসাবে ব্যবহার করেছি। তাহলে বন্ধুরা, আসুন ধাপে ধাপে দেখে নেই,কিভাবে তৈরি হলো আজকের আপেলের অরিগ্যামিটি। আশাকরি, আজকের আপেলের অরিগ্যামিটি ভাল লাগবে আপনাদের।

উপকরণ

o1.jpg

১।রঙ্গিন কাগজ
২।কাঁচি
৩।গাম

তৈরির পদ্ধতি

ধাপ-১

o2.jpg

o3.jpg

o4.jpg

প্রথমে ২০সেঃ মিঃX২০সেঃমিঃ সাইজের এক টুকরো লাল রং এর কাগজ নিয়েছি আপেলের অরিগ্যামি বানানোর জন্য।এরপর কাগজটিকে উভয় দিকে কোনাকুনি ভাবে ভাঁজ করে নিয়েছি। ছবির মতো করে।

ধাপ-২

o5.jpg

o6.jpg

কাগজটিকে পুনরায় উভয় দিকে আড়াআড়ি ভাবে ভাঁজ করে নিয়েছি। কোনাকুনি ও আড়াআড়িভাবে ভাবে ভাঁজ করার পর কাগজটি দেখতে ছবির মতো হয়েছে।

ধাপ-৩

o7.jpg

দু'পাশের কাগজ ভিতরে ঢুকিয়ে দেয়ার পর কাগজটি দেখতে নিচেরর ছবির মত হবে।

ধাপ-৪

o8.jpg

o9.jpg

o10.jpg

o11.jpg

o21.jpg

ছবির মতো করে কাগজটি পরপর ভাবে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৫

o13.jpg

o14.jpg

o16.jpg

উপরের দিকের ও নিচের দিকে ভাঁজ করে নিয়েছি। এবং পাশের কাগজ গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। নিচে যে ছিদ্রটি তৈরি হয়েছে ভাঁজ করার ফলে,সেই ছিদ্রতে ফু দিয়ে ফুলিয়ে নিলেই আপেলের অরিগ্যামি তৈরি।

ধাপ-৬

o17.jpg

o18.jpg

o19.jpg

সবুজ রং এর কাগজ দিয়ে দু'টো পাতা কেটে নিয়েছি। ভাঁজ করে পাতার শিরা রেখা তৈরি করে নিয়েছি।

ধাপ-৮

o25.jpg

এবার এক টুকরো খয়েরি রং এর কাগজ প্যাচিয়ে নিয়েছি ডাল বানানোর জন্য। তৈরি করা ডালটির সাথে বানানো পাতা দু'টি গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। এবং ডাল সহ পাতা তৈরি করা আপেলের সাথে লাগিয়ে দিলেই তৈরি আমার আপেলের অরিগ্যামি।

উপস্থাপনা

o22.jpg

o23.jpg

আশাকরি, আজকের রঙ্গিন কাগজ দিয়ে আপেলের অরিগ্যামি তৈরি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার অরিগ্যামি পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে। নিজে সুস্থ্য থাকুন ও পরিবারের সকলকে সুস্থ্য রাখুন।

পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ক্যামেরাRedmi Note A5
পোস্ট তৈরি@selina75
তারিখ২১ নভেম্বর ২০২৩
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর সুন্দর ডাই পোস্ট তৈরি করা যায়। আজকে দেখি আপনি পুরো একটি আপেল তৈরি করেছেন। সত্যিই আপনার এই আপেল তৈরি করা ধাপ গুলো দেখে আমিও শিখে নিলাম, পরবর্তীতে তৈরি করব ইনশাআল্লাহ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অবশ্যই ভাইয়া বানাবেন অবশ্যই।ধন্যবাদ।

 3 years ago 

অবশ্যই ভাইয়া তৈরি করবেন আশাকরি।ধন্যবাদ ভাইয়া ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ভাবে আজকে একটি আপেলের অরিগামী তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার সুন্দর দক্ষতা সম্পন্ন এই আপেলের দৃশ্য দেখে আমি মুগ্ধ হয়েছি। এ জাতীয় আর্ট গুলো আমার কাছে খুবই ভালো লাগে।

 3 years ago 

কাগজ দিয়ে আমি অরিগ্যামি বানানোর চেস্টা করেছি। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করলে তার বর্ণনা তুলে ধরাটা সত্যি অনেক কঠিন কাজ। আপনি অনেক সুন্দর ভাবে রঙিন কাগজ ব্যবহার করে আপেলটা তৈরি করেছেন যা দেখেই বুঝতে পারছি। লাল কালারের হওয়ার কারণে আরো বেশি ভালো লাগছে এটি। আপনি চেষ্টা করেছেন সম্পূর্ণটা সুন্দর করে তুলে ধরার জন্য, যেন অন্যদের বুঝতে সুবিধা হয়। এই বিষয়টা অনেক দারুন ছিল।

 3 years ago 

জি ভাইয়া কাগজ দিয়ে অরিগ্যামি তৈরির বর্ণনা করা বেশ কঠিন। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই দক্ষতার সাথে আপেল তৈরি করেছেন। আপেল তৈরি করার উপস্থাপন দেখে খুবই ভালো লাগলো। সত্যিই ধাপগুলো দেখে শিখে নিয়েছি।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 3 years ago 

বেশ চমৎকার হয়েছে তো। কাগজের তৈরি আপেলের অরিগামটি দেখতে সত্যি অসম্ভব সুন্দর লাগছে। আপনি খুব সুন্দর ভাবে অনেক ধৈর্য সহকারে এটি তৈরি করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার তৈরি করা ডাই পোস্ট গুলো আমাকে সব সময়ই মুগ্ধ করে সেলিনা আপু । আপনার ডাই পোস্টগুলো দেখি আর অবাক হয়ে ভাবি আপনি কিভাবে এত ক্রিয়েটিভ কাজগুলো করেন। নিশ্চয়ই আপনার অনেক সময় এবং শ্রম এর পিছনে ব্যয় হয়। এবং আপনার পোস্টগুলো সব সময় ইউনিক হয়। আপনাকে সাধুবাদ জানাই। ❤️

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি আপু একটুতো সময় লাগে।ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার এই কাগজের তৈরি আপেলের অরিগ্যামি দেখতে সত্যি অসম্ভব সুন্দর লাগছে। প্রতিনিয়ত আপনার পোস্ট দেখি এবং মুগ্ধ হয়ে যাই। আজকে অনেক কষ্ট করে সুন্দর একটি পোস্ট আমাদেরকে উপহার দিয়েছেন তারজন্য ধন্যবাদ জানাই। আপনার জন্য শুভেচ্ছা রইলো।

 3 years ago 

ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপু আপনি রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটা আপেল তৈরি করছেন। আপনার তৈরি করা আপেল টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনি চমৎকার ভাবে ধাপে ধাপে পোস্ট টি শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64603.72
ETH 1877.42
USDT 1.00
SBD 0.38