দেশীয় ফলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, সবাই ভাল ও সুস্থ্য আছেন,আশাকরি। সকলে ভালো থাকেন এই প্রত্যাশা করি । আমিও ভাল আছি। আজ ১৮ অগ্রহায়ণ, হেমন্তকাল, ১৪৩০ বঙ্গাব্দ। ০৩ ডিসেম্বর, ২০২৩ খ্রীস্টাব্দ। বর্তমানে গ্রামে আছি। আরো কয়েকদিন থাকবো। গ্রামে এখন ধান কাটা মাড়ায়ের মৌসুম চলছে। ডিসেম্বর শুরু হলেও শীত এবার তেমন জেকে বসেনি এখনো। তবে ঢাকা শহরের তুলনায় অনেক বেশী শীত। আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ আমি আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার কববো। ফটোগ্রাফি গুলো ।বেশ কয়েকটি গাছ সহ ফলের। সব গুলোই দেশীয় ফলের । আমড়া, লেবু, বাতাবি লেবু অন্যতম। যেখানেই যাই চিন্তা থাকে, আমার বাংলা ব্লগের বন্ধুদের সাথে, শেয়ার করার মত কিছু সংগ্রহ করার। এবারও তার ব্যতিক্রম হয়নি। আশাকরি, ফটোগ্রাফিগুলো ভালো লাগবে আপনাদের।

প্রথম ফটোগ্রাফি

pho3.jpg

এই ফলটি সবার পরিচিত আমড়া। এ ফলে রয়েছে ভিটামিন সি।আমড়া কোষ্ঠকাঠিন্য দূর করে।আমড়ায় প্রচুর আয়রন থাকায় রক্তাল্পতা দূর করতে বেশ কার্যকর।সেই সাথে আমড়ায় রয়েছে অ্যাান্টি অক্সিডেন্ট যা বার্ধক্য প্রতিরোধ করে। তাই আমড়া সিজনে আমাদের সকলেরই আমড়া খাওয়া দরকার।

দ্বিতীয় ফটোগ্রাফি

pho4.jpg

pho2.jpg

এই ফটোগ্রাফি দুটো হল লেবুর ফটোগ্রাফি। বাড়ির উঠোনের গাছে দেখতে পেয়ে ফটোগ্রাফি করা। ভিটামিন সি-র উৎস হল এই লেবু। প্রতিদিন আমাদের সি ভিটামিন জাতীয় ফল খাওয়া দরকার,যেহেতু শরীরে জন্য প্রয়োজনীয় সি ভিটামিন প্রতিদিনেই গ্রহন করতে হয়।

তৃতীয় ফটোগ্রাফি

pho5.jpg

এই ফলটি আমাদের সবার পরিচিত বাদাবী লেবু বা জাম্বুরা গাছ। আমার চাচা শ্বশুরের বাড়িতে বেড়াতে গিয়ে ফটোগ্রাফি করা। এই ফলটিতেও রয়েছে প্রচুর ভিটামিন সি। আমার বেশ পছন্দের ফল। ভর্তা করেও এ ফল খেতে বেশ সুস্বাদু।

চতুর্থ ফটোগ্রাফি

pho6.jpg

বাড়িতে দেখতে পেলাম এই গাছ ভর্তি পেঁপে গাছটি। প্রচুর ফলন হয়েছে গাছটিতে। আমি এসেও দেখতে পেলাম অনেক রয়েছে পেঁপে গাছটিতে ।পেঁপে সব্জি ও ফল দু'ভাবেই খাওয়া যায়। পেঁপে কোষ্ঠকাঠিন্য দূর করে।প্রায় সারা বছর পেঁপে পাওয়া যায়।
আশাকরি ,আজকের বিভিন্ন দেশীয় ফলের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমার ফটোগ্রাফি ব্লগ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে । সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।

পোস্ট বিবরণ

পোস্টফটোগ্রাফি
পোস্ট তৈরিselina 75
ডিভাইসSamsung A10
তারিখ৩ ডিসাবম্বর২০২৩ইং
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

বেশ কিছু ফলের ফটোগ্রাফি নিয়ে আজকে আপনি আমাদের মাঝে দারুন একটা পোস্ট শেয়ার করেছেন আপু। আপনার এই ফলের ফটোগ্রাফি মূলক পোস্টটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। এই জাতীয় ফলগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তাই আমাদের উচিত দেশি এই ফলগুলোর নিজের বাড়িতে গাছ লাগানো। আর যে কোন মুহূর্তে খাওয়ার।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আমড়া,লেবু,বাতাবিলেবু, পেঁপের খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন ও বর্ণনা দিয়েছেন। এই সব গুলো দেশি ফলেই পুষ্টি গুণে ভরপুর। ধন্যবাদ আপু সুন্দর ফটোগ্রাফি পোস্ট টি শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু দেশীয় ফল প্রচুর পুষ্টিগুণ সম্পন্ন।ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু আপনি খুব সুন্দর দেশীয় ফলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। তবে আরও তিন ফটোগ্রাফি দিয়ে সাতটি ফটোগ্রাফি করলে ভালো হতো। কারণ ফটোগ্রাফি পোস্টের ক্ষেত্রে নূন্যতম সাতটি ফটোগ্রাফি শেয়ার করার কথা বলা আছে আর যদি কেউ আরো বেশি করে তাহলে সমস্যা নেই। যাই হোক আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। দেশি ফল খাওয়ার মজাই আলাদা আর এখানের প্রতিটা ফল আমার খুব পছন্দের। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

সত্যিই ডিসেম্বর মাস চলে এলো কিন্তু এবার শীতের দেখা পাওয়া যাচ্ছে না। যদিও গ্রামের দিকটাতে কিছুটা শীত পড়েছে। যাই হোক আপনি আজকে বেশ কিছু দেশীয় ফলের ছবি নিয়ে আমাদের সামনে হাজির হয়েছেন। আমড়া খেতে আমি ভীষণ পছন্দ করি, তাছাড়াও লেবু ছাড়া তো চলেই না আমাদের বাসায়। পেঁপে সবজি হিসেবে বেশি খাওয়া হয়। যাই হোক আপনার ছবিগুলো বেশ ভালো লাগলো, পোস্টটি গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমারও পছন্দ প্রতিটি ফল।ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 3 years ago 

ফটোগ্রাফি গুলো সুন্দর ছিল। তবে লেবুর ফটোগ্রাফি গুলো একটু ব্লার হয়েগেছে।আসলে ফটোগ্রাফি করার সময় যদি ফোকাস পয়েন্টের দিকে একটু খেয়াল রাখেন, তাহলে আরো ভালো ফটোগ্রাফি করতে পারবেন। আর সুন্দর দেশীয় ফল শুধু চারটা দিলে কি আমাদের মন ভরে?🤣🤣 আশা করছি সামনে আরও বেশি ফটোগ্রাফি দিয়ে আমাদের মাঝে উপস্থাপন করবেন। ধন্যবাদ আপু।

 3 years ago 

অনেক ধরনের ফটোগ্রাফি দেখা হয়েছে৷ তবে আজকে আপনার কাছ থেকে এই ফলের ফটোগ্রাফিগুলো দেখতে পেরে খুবই ভালো লাগলো৷ খুবই সুন্দরভাবে সকল ফলগুলোর ফটোগ্রাফি শেয়ার করেছেন৷ আর এর মধ্যে সকল ফলগুলোই বেশিরভাগ সময় দেখে থাকি। তবে আজকে আপনার কাছ থেকে সবগুলো ফল একসাথে দেখতে পেরে খুবই ভালো লাগলো৷

 3 years ago 

মাঝে মাঝে ভিন্ন কিছু কতে ভালো লাগে।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

দেশীয় ফলের অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। একই সাথে দেশীয় ফলের খুবই সুন্দর বর্ণনা উপস্থাপন করেছেন। আমড়া ফলের ফটোগ্রাফিটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

 3 years ago 

আমড়ার ফটোগ্রাফিটি আমারও বেশ পছন্দ।ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59323.46
ETH 1593.23
USDT 1.00
SBD 0.38