আর্টঃ পুরাতন বাল্বে পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন।সবাই ভালো থাকুন এই প্রত্যাশা করি সবসময়। আমিও ভালো আছি।আজ ৮ই চৈত্র্য, বসন্তকাল, ১৪৩০ বঙ্গাব্দ। ২২শে মার্চ,২০২৪ খ্রীস্টাব্দ।বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভিন্ন ধরনের পেইন্টিং।

l4.jpg

l3.jpg

বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি পেইন্টিং নিয়ে। আমি নতুন নতুন ধরনের কাজ করতে পছন্দ করি। তাই আমি চেস্টা করি নতুন নতুন কাজ আপনাদের সাথে শেয়ার করতে।আর পুরাতন জিনিসকে নতুনভাবে সাজাতে আমার বেশ ভালো লাগে। তাইতো আমি আজ একটি নস্ট বাল্বেকে নতুনভাবে সাজিয়ে আপনাদের সামনে নিয়ে এসেছি। আজ আমি পুরাতন বাল্বে একটি পেইন্টিং করেছি। আর সেই পেইন্টিংটি কিভাবে করেছি ,তাই আজ আপনাদের সাথে শেয়ার করব।পেইন্টিংটি করার জন্য উপকরণ হিসেবে ব্যবহার করেছি পুরাতন বাল্ব,পোস্টার রং সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে আঁকলাম বাল্বে পেইন্টিংটি। আশাকরি আপনাদের ভালো লাগবে।

প্রয়োজনীয় উপকরণ

l8.jpg

১। পুরাতন বাল্ব
২।পোস্টার রং(সাদা,সবুজ,নীল,কালো,খয়েরী,লাল,হলুদ)
৩। বিভিন্ন সাইজের তুলি
৪।সাদা ও কালো সুতা
৫।গাম

অংকনের ধাপ সমূহ

ধাপ-১

l20.jpg

প্রথমে বাল্বটির উপরের অংশ ভেঙ্গে ভিতরের সব কিছু বের করে নিয়েছি। এবং বাল্বটি ভালোভাবে মুছে নিয়েছি।

ধাপ-২

l19.jpg

l18.jpg

বাল্বটি সাদা রং করে নিয়েছি।

ধাপ-৩

l17.jpg

বাল্বটির কিছু অংশ নীল রং করে নিয়েছি আকাশ বুঝানোর জন্য।

ধাপ-৪

l16.jpg

l15.jpg

দূরে গ্রাম বুঝানোর জন্য সবুজ রং দিয়ে কিছু অংশ রং করে নিয়েছি। এবং কিছু অংশ সবুজ রং করে নিয়েছি।

ধাপ-৫

l14.jpg

বাল্বের মাঝখানের অংশ খয়েরী রং করে নিয়েছি মাটি বোঝানোর জন্য।

ধাপ-৬

l13.jpg

l12.jpg

l11.jpg

এরপর দু'টো গাছ এঁকে নিয়েছি। এবং আরো কিছু ঘাস ও ফুল এঁকে নিয়েছি লাল,হলুদ রং ব্যবহার করে।

ধাপ-৭

l10.jpg

l9.jpg

l7.jpg

সাদা সুতা প্যাচিয়ে নিয়েছি বাল্বটিকে ঝুলানোর জন্য। সুতাটি বাল্বের ছিদ্রের মধ্যে ঢুকিয়ে গিট দিয়ে নিয়েছু, এবং কাল সুতাটি বাল্বের কানেকশনের দিকের রুপালী অংশটিতে প্যাচিয়ে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। সুন্দর দেখার জন্য। সব শেষে কিছু ফটোগ্রাফি করে নিয়েছি ।

উপস্থাপন

l6.jpg

l2.jpg

l3.jpg

বন্ধুরা,আশাকরি আজ আমার তৈরি করা পুরাতন বাল্বে করা পেইন্টিংটি আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে। সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের বাল্বে করা পেইন্টিং এর ব্লগ এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।

পোস্ট বিবরণ

পোস্টপেইন্টিং
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ২২শে মার্চ,২০২৪
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

আপু আপনি পুরাতন বাল্বে পেইন্টিং করে আপনার ক্রিয়েটিভিটি আমাদের সকলের মাঝে প্রকাশ করেছেন, দেখে আমার অনেক বেশি ভালো লাগলো। আপনি খুবই সুন্দর করে পেইন্টিং করেছেন। আসলে লাইটের মধ্যে এতো সুন্দর পেইন্টিং করা যায় তা আসলে আমার জানা ছিল না। যাইহোক আপনার পেইন্টিং আমার অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

আমি চেস্টা করি বিভিন্ন জনিসের উপর পেইন্টিংটি করতে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বাহ চমৎকার হয়েছে আপু আপনার এই বাল্ব এর উপরে পেন্টিং করাটা। অনেক সুন্দর লাগছে দেখতে। আর বেশ দক্ষতা দ্বারা আপনি এই কাজ সম্পন্ন করেছেন। সব মিলে বলতে পারি অনেক সুন্দর হয়েছে আপনার কাজ সম্পন্ন করা। আশা করব এভাবে আরো সুন্দর সুন্দর কিছু আমাদের মাঝে অংকন করে দেখাবেন।

 2 years ago 

দোয়া করবেন যেনো নতুন নতুন পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে পারি। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আসলে মাথায় বুদ্ধি থাকলে যা হয় আর কি? আপনার মাথায় যে এত ক্রেয়েটিভিটি সেটা তো বুঝতে পারতাম না আপু। আপনি যদি আজ এমন সুন্দর পোস্ট শেয়ার না করতেন। দারুন একটি পেইন্টিং আপনি ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

সবার আছে আর তা দেখাও যাচ্ছে তাদের পোস্ট এ। আপনি বেশ আঁকেন। ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার আইডিয়া বেশ দারুন ছিল। আসলে এরকম পুরাতন কোন জিনিসকে নতুন ভাবে সাজাতে দেখলে আমার কাছেও বেশ ভালো লাগে। আপনি পুরাতন বাল্বের উপর চমৎকার আর্ট করেছে। আর্ট করা ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আমার পছন্দের কাজের মধ্যে একটি হলো পুরাতন জিনিসে আর্ট করা। ধন্যবাদ আপু।

 2 years ago 

পুরাতন এই বাব্ল গুলো নষ্ট হয়ে গেলে আমরা হই কোথাও ফেলে দি নয়তো ঘরের কোনে পরে থাকে।আপনি এই পরে থাকা পরিত্যক্ত বাব্ল দিয়ে খুব সুন্দর একটা পেইন্টিং করেছেন আপু।অনেক সুন্দর হয়েছে আপনার করা পেইন্টিং টা।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 2 years ago 

পুরাতন জিনিসকে নতুন রূপ দেওয়ার জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। বাল্বের ভিতরে এত সুন্দরভাবে পেইন্টিং করা দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। অনেক সুন্দর হয়েছে আপনার আজকের এই ডাই পোস্টটি।

Posted using SteemPro Mobile

 2 years ago 

জি ভাইয়া আমি চেস্টা করেছি। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

পুরাতন জিনিসকে নতুন রূপে সাজিয়ে তোলার মধ্যে আলাদা একটা আনন্দ কাজ করে। আপনি পুরাতন বাল্ব কে কাজে লাগিয়ে খুব সুন্দর একটি পেইন্টিং করেছেন। এ ধরনের পেইন্টিং গুলো ঘরে সাজিয়ে রাখলে দেখতে খুব সুন্দর লাগে। অনেক ধন্যবাদ চমৎকার একটা পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ আপু মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

আপনার পোস্টটি পড়ে মনে হলো যেন এক অনন্য শিল্পকর্মের সাক্ষাৎ পেলাম। আপনার সৃজনশীলতা ও দক্ষতা আমাদের দেখিয়েছে যে, পুরাতন জিনিসকে নতুন করে সাজানো সম্ভব। আপনার এই কাজের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও প্রশংসা।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63965.60
ETH 1859.03
USDT 1.00
SBD 0.39