দাদা ও বৌদির শুভ বিবাহ বার্ষিকীতে আমার তৈরি শুভেচ্ছা কার্ড।
সবাইকে শুভেচ্ছা।
প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আজ ১৯ অগ্রহায়ণ, হেমন্তকাল, ১৪৩০ বঙ্গাব্দ। ০৪ ডিসেম্বর, ২০২৩ খ্রীস্টাব্দ।
গত কয়েকদিন ধরে গ্রামে অবস্থান করছি। পুরো শীত না নামলেও শীতের আমেজে ভিজছি। গ্রামে এখন আমন ধান কাটা-মাড়াইয়ের মওসুম। কৃষকদের ঘরে ঘরে নতুন ধান। তবে নিত্য পন্যের অগ্নি মূল্যের বাজারেও ধানের তেমন দাম নেই। তাই হাসি নেই কৃষকের মুখে। সে বিষয়ে আরেক দিন বিস্তারিত লিখবো, আশারাখি। বন্ধুরা, আজ আমার বাংলা ব্লগ পরিবারের আনন্দের দিন। আমাদের সবার প্রিয়, শ্রদ্ধাভাজন ও আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদা ও বৌদির শুভ বিবাহ বার্ষিকী। বিবাহ বার্ষিকীতে প্রাণঢালা শুভেচ্ছা। বিয়ে মানেই দুটি আত্মার বন্ধন শুধু নয়, একসাথে অনন্ত কাল পথ পাড়ি দেওয়ার শপথ। যৌথ স্বপ্নের চাষাবাদ। একে অন্যের প্রতি নির্ভরতা। আজকের এই শুভময় দিনে, আমরা কায়মনো বাক্যে কামনা করি, দাদা-বৌদির এই বন্ধন সমৃদ্ধির পথে এগিয়ে যাক, অনন্তকাল। যে সৌরভ ছড়িয়ে যাচ্ছেন আমাদের জন্য, তা যেন অব্যহত থাকে। দাদা ও বৌদির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ আমার উপস্থাপন দাদা ও বৌদির শুভ বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে তৈরি শুভেচ্ছা কার্ড।শুভেচ্ছা কার্ডটি তৈরি করেছি কুইলিং পদ্ধতি ব্যবহার করে। উপকরণ হিসেবে ব্যবহার করেছি রঙ্গিন কাগজসহ আরও কিছু উপকরণ। আশাকরি, পোস্টটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেয়া যাক তৈরি করলাম আজকের শুভেচ্ছা কার্ডটি।
উপকরণ সমূহ
১। সাদা কাগজ
২। গোলাপী রং এর জেল পেন
৩। গাম
৪। এন্টি কাটার
৫। টুথ পিক
৬। বিভিন্ন রং এর কাগজ
তৈরির পদ্ধতি
ধাপ-১
প্রথমে A4 সাইজের এক সিট সাদা কাগজকে দু'ভাঁজ করে নিয়েছি।
ধাপ-২
রঙ্গিন কাগজগুলো এন্টি কাটার দিয়ে চিকন করে কেটে নিয়েছি।
ধাপ-৩
সাদা কাগজে দুটো হার্ট এঁকে নিয়েছি।
ধাপ-৪
এবার চিকন করে কেটে নেয়া লাল রং এর কাগজ এঁকে নেয়া হার্ট শেপ এর উপর গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।
ধাপ-৫
এবার টুথ পিক দিয়ে বিভিন্ন রং এর কাগজ দিয়ে কয়েল বানিয়ে নিয়েছি। এবং হাতের চাপে পাতার শেপ বানিয়ে নিয়েছি।
ধাপ-৬
এবার সেই কয়েল এর বিভিন্ন শেপ গাম দিয়ে পরপর লাগিয়ে নিয়ে ফুল বানিয়ে নিয়েছি। এবং সবুজ রং এর কাগজ দিয়ে ডাল বানিয়ে নিয়েছি। ডালের পাশে সবুজ কাগজ দিয়ে কুইলিং করে যে পাতাগুলো বানিয়েছি তা গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।
ধাপ-৭
এবার গোলাপী রং এর সাইন পেন দিয়ে কার্ডের দু'পাশে আলপনা এঁকে নিয়েছি।
ধাপ-৮
সব শেষে জেল পেন দিয়ে দাদা ও বৌদিকে তাদের বিবাহ বার্ষিকীতে শুভেচ্ছা বার্তা লিখে আমার শুভেচ্ছা কার্ড বানানো শেষ করেছি।
উপস্থাপনা
আশাকরি, আজকের দাদা ও বৌদির শুভ বিবাহ বার্ষিকীতে বানানো শুভেচ্ছা কার্ডটি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার ডাই পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে। নিজে সুস্থ্য থাকুন ও পরিবারের সকলকে সুস্থ্য রাখুন।
পোস্ট বিবরণ
| শ্রেণী | কার্ড তৈরি |
|---|---|
| ক্যামেরা | Redmi Note A5 |
| পোস্ট তৈরি | @selina75 |
| তারিখ | ৪ ডিসেম্বর,২০২৩ |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
প্রথমে দাদা এবং বৌদির বিবাহ বার্ষিকী জন্য শুভেচ্ছা রইলো। আপনার দাদা বৌদি শুভ ও বিবাহ বার্ষিকীতে খুবই চমৎকার একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। আপনার তৈরি কার্ড বেশ ভালো লেগেছে ধন্যবাদ এত সুন্দর করে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
https://twitter.com/selina_akh/status/1731722546725462056
আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন দাদা ও বৌদির শুভ বিবাহ বার্ষিকীতে আপনার তৈরি শুভেচ্ছা কার্ড। আমার কাছে আপনার তৈরি দাদা এবং বৌদির জন্য শুভেচ্ছা কার্ড দেখতে বেশ ভালো লেগেছে। প্রত্যেকটি স্টেপ এত সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
অনেক ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।
প্রথমেই দাদা বৌদির বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানাই আরেকবার, আপনি তাদেরকে উইশ করার জন্য খুব সুন্দর একটা গিফট কার্ড তৈরি করেছেন এটি দেখতে খুবই সুন্দর হয়েছেন আশা করি দাদা এটি খুবই পছন্দ করবেন।
ধন্যবাদ ভাইয়া।
দাদা বৌদির বিবাহ বার্ষিকী উপলক্ষে আপনার তৈরি শুভেচ্ছা কার্ডটি খুবই সুন্দর হয়েছে আপু। আপনার তৈরি কার্ডটি দেখে সত্যি দাদা বৌদি খুবই খুশি হবে। এত সুন্দর একটি কাটবে মাধ্যমে দাদা বৌদিকে শুভেচ্ছা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
দাদা বৌদির কার্ডটি পছন্দ হলে আমার খুব ভালো লাগবে।ধন্যবাদ আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
অনেক সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। দাদা বৌদির শুভ বিবাহ বার্ষিকীতে আপনার হাতের কাজের জাদু আবারও তুলে ধরেছেন। যাইহোক আপনার কাজের দক্ষতা তুলে ধরার জন্য ধন্যবাদ আপু।
দাদা বৌদির জন্য শুভেচ্ছা। তারা যেন খুব সুন্দর ভাবে বাকি জীবনটা কাটাতে পারে। আপনি তাদের শুভেচ্ছা জানাতে শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। আমার ভীষণ ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল
দাদা বোউদির যেন আজীবন সুখে থাকে এ কামনা করি। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।