অরিগ্যামিঃকাগজ দিয়ে মাকড়সা তৈরি

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আজ ৩০ই ভাদ্র, শরৎকাল,১৪৩০ বঙ্গাব্দ। ১৪ সেপ্টেম্বর,২০২৩ খ্রীস্টাব্দ। আমার বাংলা ব্লগে আমার নিয়মিত ব্লগিং এ আজ নিয়ে এসেছি একটি অরিগ্যামি পোস্ট। আজ আমি রঙ্গিন কাগজ দিয়ে একটি মাকড়সার অরিগ্যামি উপস্থাপন করবো । আপনারা জানেন, অরিগ্যামি হল কাগজকে নানা ভাবে ভাঁজে ফেলে একটি সুন্দর অবয়ব তৈরি করা। এক কথায় অরিগ্যামি হল কাগজের ভাঁজের খেলা। তাই বানানোর কৌশল বর্ণনা করা বেশ কঠিন। ভাঁজ দেখেই বুঝে নিতে হয়।তবুও চেস্টা করবো যতটা সম্ভব সহজ করে বর্ণনা করার। আজ আমি মাকড়সার অরিগ্যামি তৈরিতে কালো রং এর কাগজ ও কাঁচি ব্যবহার করেছি। তাহলে বন্ধুরা, আসুন ধাপে ধাপে দেখে নেই,কিভাবে তৈরি হলো আজকের মাকড়সার অরিগ্যামি। আশাকরি, আজকের মাকড়সার অরিগ্যামি ভাল লাগবে আপনাদের।

or2.jpg

উপকরণ

or22.jpg

১।কালো রং এর কাগজ
২।কাঁচি

তৈরির পদ্ধতি

ধাপ-১

or21.jpg

or19.jpg

প্রথমে ৮সেঃ মিঃX৮সেঃমিঃ সাইজের এক টুকরো কালো রং এর কাগজ নিয়েছি মাকড়সা বানানোর জন্য। কাগজটিকে প্রথমে আড়াআড়ি ও পরে কোনাকুনিভাবে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-২

or18.jpg

এরপর কাগজটির কোনা অংশ ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি যা দেখতে ছবির মতো হয়েছে।

ধাপ-৩

or17.jpg

or16.jpg

এবার ছবির মতো করে দু'দিক ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৪

or15.jpg

or14.jpg

ছবির মতো পরপর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৫

or13.jpg

or12.jpg

or11.jpg

or10.jpg

আবার কাগজটিকে ছবির মত ভাঁজ করে নিয়েছি পরপর।

ধাপ-৬

or8.jpg

or7.jpg

উপরের কোনা অংশটি মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৭

or24.jpg

এবার সরু করে ভাঁজ করা অংশটি মাঝ বরাবর কেটে নিয়েছি মাকড়সার পা তৈরি করার জন্য।

ধাপ-৮

or6.jpg

or5.jpg

or4.jpg

এবার কেটে নেয়া সরু অংশগুলো ছবির মতো করে ভাঁজ করে মাকড়সার পা তৈরি করে নিয়ে মাকড়সার অরিগ্যামি বানানো শেষ করেছি।

উপস্থাপনা

or3.jpg

or2.jpg

আশাকরি, আজকের রঙ্গিন কাগজ দিয়ে মাকড়সার তৈরি অরিগ্যামি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার অরিগ্যামি পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে। নিজে সুস্থ্য থাকুন ও পরিবারের সকলকে সুস্থ্য রাখুন।

পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ক্যামেরাRedmi Note A5
পোস্ট তৈরি@selina75
তারিখ১৪ সেপ্টম্বর২০২৩
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

একদম এই ইউনিক একটি অরিগ্যামি শেয়ার করছেন আপনি। এরকম অরিগ্যামি আমি কখনো দেখিনি। আপনার কাছ থেকে এই প্রথম এরকম অরিগ্যামি দেখতে পেলাম৷ কাগজ দিয়ে আপনি যেভাবে এই মাকড়সারটি তৈরি করেছেন এটি একদম বাস্তবের মত দেখা যাচ্ছে৷ অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য ৷

 3 years ago 

উৎসাহমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

খুবই চমৎকার একটা মাকড়সার অরিগ্যামি তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার তৈরি করা রঙিন কাগজের এই মাকড়সা যেন একদম সত্যিকারের মাকড়সার মত হয়েছে।

 3 years ago 

উৎসাহমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

কাগজ দিয়ে খুবই দক্ষতার সাথে মাকড়সা তৈরি করেছেন। এইডাই তৈরি করার উপস্থাপন আমার খুবই ভালো লেগেছে। দেখে শিখেনিলাম পরবর্তীতে তৈরি করবে ইনশাল্লাহ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অবশ্যই তৈরি করবেন। অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

একেবারে সত্য কথা বলতে আপু আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো সত্যি কারের মাকড়সা। আপনি অনেক সুন্দর করে কালো রংয়ের রঙিন কাগজ ব্যবহার করে মাকড়সা তৈরি করেছেন। আপনার তৈরি করা এই মাকড়সা অনেক সুন্দর হয়েছে, একেবারে বাস্তবিক মনে হচ্ছে দেখতে। মাঝে মাঝে এগুলো তৈরি করতে অনেক কষ্ট হয় এবং সময় লাগে, তবুও তৈরি করার পর দেখতে ভালো লাগে।

 3 years ago 

যেন দেখতে বাস্তব মনে হয় তাই কাল কাগজ দিয়ে তৈরি করেছি। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

একদম ইউনিক কিছু দেখলাম, কাগজ দিয়ে এর আগে কখনো মাকড়সা তৈরি করা দেখিনি। খুবই চমৎকার লাগছে আপু তাছাড়া কিভাবে আকর্ষা তৈরি করেছেন সেটা পর্যায়ক্রমে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে যে কোনো জিনিস তৈরি করলে আমার কাছে খুব ভালো লাগে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে রঙিন কাগজ দিয়ে মাকড়সা তৈরি করেছেন। কাগজ দিয়ে মাকড়সা খুবই দুর্দান্ত হয়েছে। মাকড়সা তৈরি করার প্রক্রিয়া এতো সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি মাকড়সা তৈরি করেছেন আপু। মাকড়সা টি দেখে মনে হচ্ছে বাস্তবের। মাকড়সা তৈরির প্রক্রিয়া টি বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকার একটি মাকড়সা তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখি আমি সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। আসলে রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করে সেটা বর্ণনা করা প্রায় অসম্ভব হয়ে থাকে আর কিভাবে ভাজ দিয়েছি সেটা বর্ণনা করাও যায় না তবে দেখে বুঝে নিতে হবে। কালো রঙের কাগজ ব্যবহার করার কারণে এই মাকড়সা টি দেখতে অনেক বেশি ভয়ংকর দেখাচ্ছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বিভিন্ন ভাঁজ করে অরিগ্যামি তৈরি করতে হয় ।তাই বর্ণনা করে বেশ কস্টকর। আমি চেস্টা করেছি। অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63275.91
ETH 1838.64
USDT 1.00
SBD 0.38