বৃত্তে রঙ্গিন ম্যান্ডালা অংকন।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন।সবাই ভালো থাকুন এই প্রত্যাশা করি সবসময়। আমিও ভালো আছি।আজ ৬ মাঘ, শীতকাল,১৪৩০ বঙ্গাব্দ। ২০ জানুয়ারি, ২০২৪ খ্রীস্টাব্দ। বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি রঙ্গিন ম্যান্ডালা আর্ট।

m4.jpg

বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি রঙ্গিন ম্যান্ডেলা আর্ট নিয়ে। আমার পছন্দের কাজের মধ্যে ম্যান্ডালা আর্ট একটি। সে কারণেই চেস্টা করি প্রতি সপ্তাহে একটি করে ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করতে।ম্যান্ডালা আর্ট করতে সময় নিয়ে বসে করতে হয়,তবে সেই আর্ট সুন্দর হয়। তাই আমি ম্যান্ডালা আর্ট করার জন্য বেশ সময় নিয়ে বসি। আমি আবার তাড়াহুরা করে কোন আর্ট করতে পারি না। আমার কোন কাজ পছন্দ না হলে তা আমি অন্যদের সাথে শেয়ার করতে তেমন স্বাচ্ছন্দ্যবোধ করি না। তবুও মাঝে মাঝে অপছন্দের কাজও শেয়ার করা হয়। তবু আমি চেস্টা করি পছন্দের কাজগুলো শেয়ার করার। আজ আমি বৃত্তে একটু রঙ্গিন ম্যান্ডালা আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করবো। আজকের ম্যান্ডেলা আর্টটি রঙ্গিন। ম্যান্ডালা আর্ট করার জন্য উপকরণ হিসাবে ব্যবহার করেছি সাদা কাগজ, রঙ্গিন সাইন পেন সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে আঁকলাম বৃত্তে রঙ্গিন ম্যান্ডালা।

উপকরণ

m1.jpg

১। সাদা কাগজ
২।পেন্সিল
৩। পেন্সিল কম্পাস
৪।স্কেল
৫।কালো রং এর জেল পেন
৬।আকাশী রং এর সাইন পেন

অংকনের ধাপ সমূহ

ধাপ-১

3d-2.jpg

প্রথমে এক টুকরো সাদা কাগজের চার পাশে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি।

ধাপ-২

m7.jpg

m8.jpg

এরপর পেন্সিল কম্পাস দিয়ে বিভিন্ন সাইজের কিছু বৃত্ত এঁকে নিয়েছি।

ধাপ-৩

m9.jpg

মাঝখানের বৃত্তটিতে কিছু ডিজাইন এঁকে নিয়েছি। এবং বৃত্তের বাহিরে আকাশী রং করে নিয়েছি।

ধাপ-৪

m11.jpg

m13.jpg

এরপর আর ও কিছু ছোট ছোট ডিজাইন এঁকে নিয়েছি অন্যান্য বৃত্তে।

ধাপ-৫

m14.jpg

m15.jpg

m16.jpg

এবার বাকী বৃত্তে বিভিন্ন ডিজাইন এঁকে বৃত্তগুলো ভরাট করে নিয়েছি।

ধাপ-৬

m17.jpg

শেষে নিজের স্টিমিট আইডি লিখে বৃত্তে রঙ্গিন ম্যান্ডেলা আর্ট শেষ করেছি।

উপস্থাপন

m4.jpg

m6.jpg

m2.jpg

আশাকরি আজ আমার বৃত্তের রঙ্গিন ম্যান্ডালা আর্টটি আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন ভাবে ম্যান্ডালা আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে। সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের বৃত্তের রঙ্গিন ম্যান্ডালা অংকন এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন আর্ট নিয়ে। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টম্যান্ডালা আর্ট
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ২০ জানুয়ারী, ২০২৪
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

অসাধারণ একটি ম্যান্ডালা আর্ট করেছেন। আসলে ম্যান্ডালা আর্ট মানে সময়ের সমাহার। অনেক সময় দিয়ে এই আর্ট গুলো করতে হয়। ধন্যবাদ আপু আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

যত সময় নিয়ে ম্যান্ডালা আঁকা হবে,তত সুন্দর হবে।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বৃত্তে রঙ্গিন ম্যান্ডালা অংকন খুবি সুন্দর হয়েছে। আপনার চিত্র অংকন আমার খুবি ভালো লেগেছে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

উৎসাহমূকল মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

দারুণ একটি আর্ট করলেন আপু আপনি। আমার কাছে রঙিন আর্ট গুলো বেশ ভাল লাগে। আমার আর্ট করতে ভাল লাগে। তবে আর্ট করার সময় পাইনা তাই তেমন করা হয়না। আজকের রঙিন ম্যান্ডেলা আর্ট আমার খুব ভাল লেগেছে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু আর্ট করতে সময় নিয়ে বসতে হয়। তবেই আর্ট সুন্দর হয়। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনি সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট করছেন।আমার বাংলা ব্লগে সবার ম্যান্ডেলা আর্ট আমার কাছে অনেক ভালো লাগে। আপনার আর্ট করা বৃত্তের মধ্যে রঙিন ম্যান্ডেলা টি দারুণ হয়েছে। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া আমার বাংলা ব্লগে সবাই বেশ সুন্দর সুন্দর ম্যান্ডালা অংকন করে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ম্যান্ডেলা আর্ট গুলো সাধারণত সাদাকালো দেখতে পাই আমরা।কিন্তু আপু আজ আপনার মাধ্যমে রঙ্গিন একটি বৃত্তের ম্যান্ডেলা আর্ট দেখতে পেলাম।রঙ্গিন ম্যান্ডেলা টি দেখতে খুবই সুন্দর হয়েছে।অনেক ধৈর্য্য ও নিখুঁতভাবে আর্ট টি করেছেন তা আপনার উপস্থাপনা দেখেই বোঝা যাচ্ছে।অসম্ভব সুন্দর ম্যান্ডেলা আর্ট টি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ম্যান্ডেলা গুলো অসাধারণ সুন্দর হয়।আপনি খুব সুন্দর করে বৃত্তের ভীতরে ম্যান্ডেলা আর্ট করেছেন।দারুন লাগলো। ধাপে ধাপে ম্যান্ডেলা তৈরি পদ্ধতি খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ সুন্দর ম্যান্ডেলা অংকন করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 2 years ago 

অও,অসাধারণ হয়েছে আপু আপনার ম্যান্ডেলা আর্টটি।আমি তো মুগ্ধ হয়ে দেখছিলাম।আসলে এগুলো অনেক সময় নিয়ে করেছেন বোঝা যাচ্ছে।এইজন্য বেশ নিখুঁত হয়েছে।তবে 5 নং ধাপের শেষ ছবিটি ভালো লাগলো বাকিগুলো একটু অস্পষ্ট ছবি ছিল।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62238.59
ETH 1773.16
USDT 1.00
SBD 0.38