ডাইঃপুরাতন দই এর পাত্রের নতুন রুপ।
শুভেচ্ছা সবাইকে।
প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো ও সুস্থ্য আছেন,আশাকরি। সকলে ভালো থাকেন এই প্রত্যাশা করি। আমিও ভাল আছি। আজ ১০ই অগ্রহায়ণ, হেমন্তকাল, ১৪৩০ বঙ্গাব্দ। ২৫ নভেম্বর,২০২৩ খ্রীস্টাব্দ।
বন্ধুরা, নিয়মিত ব্লগিং এ আজ আমি উপস্থাপন করবো একটি ডাই পোস্ট।বিভিন্ন ধরণের ডাই করতে আমি বেশ পছন্দ করি। তাইতো চেস্টা করি নতুন নতুন ডাই আপনাদের সাথে শেয়ার করতে। আমি আজ একটি পুরাতন দই এর মাটির পাত্র পুনরায় কিভাবে ব্যবহার করা যায়, তাই দেখানোর চেস্টা করবো। আমি চেস্টা করি পুরাতন অব্যবহারকৃত জিনিস রিসাইকেল করে ব্যবহার উপযোগি করা। তারই অংশ আজকের পোস্টটি। আমি পুরাতন দই এর পাত্রটি রং দিয়ে ডিজাইন করে একটি টব বানিয়ে নিয়েছি। মাটির পাত্রটিতে টব তৈরি করার জন্য ব্যবহার করেছি বিভিন্ন রং ও আর কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক, পুরাতন দই এর পাত্রের নতুন রুপ সুন্দর একটি টব তৈরির বিভিন্ন ধাপ সমূহ।
তৈরির উপকরণ সমূহ
১।বিভিন্ন রং এর পোস্টার রং
২। তুলি
৩।পুরাতন দই এর পাত্র
৪।কটন বাড
৫।শিরিষ কাগজ
আঁকার পদ্ধতি
ধাপ-১
প্রথমে দই এর পুরাতন পাত্রটি ভালোভাবে ধুয়ে পরিস্কার করে নিয়েছি।
ধাপ-২
শিরিষ কাগজ দিয়ে ঘষে মুছে নিয়েছি।
ধাপ-৩
ব্রাশ দিয়ে সম্পূর্ণ পাত্রটি আকাশী রং করে নিয়েছি। এবং রং শুকিয়ে নিয়েছি।
ধাপ-৪
রং শুকিয়ে গেলে কটন বাড দিয়ে হলুদ ও লাল রং দিয়ে ডট দিয়ে ফুল এঁকে নিয়েছি।
ধাপ-৫
একইভাবে হলুদ ও লাল রং দিয়ে দই এর পাত্রটি্র উপরেও ডট ডট দিয়ে ডিজাইন করে নিয়েছি।
ধাপ-৬
দই এর পাত্রের রং সম্পূর্ণ শুকিয়ে গেলে গাছ লাগিয়ে নিয়েছি। ব্যস তৈরি আমার দই এর পাত্র দিয়ে টব তৈরি।
উপস্থাপন
আশাকর, আজকে পুরাতন দই-এর পাত্র দিয়ে টব তৈরি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমার ডাই ব্লগ এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।
পোস্ট বিবরণ
| শ্রেণী | ডাই |
|---|---|
| ক্যামেরা | Redmi Note 5A |
| পোস্ট তৈরি | @selina75 |
| তারিখ | ২৫ নভেম্বর, ২০২৩ |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
পরিচয়
সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
পুরাতন জিনিসগুলোকে নতুন ভাবে ব্যবহার করতে আসলেই খুব ভালো লাগে। আপনি পুরাতন দই এর পাত্রে পেইন্টিং এর মাধ্যমে নতুন করে তুলেছেন। এবং সেটিকে টব হিসেবে ব্যবহার করেছেন। গাছ লাগানোর পর দেখতে আসলেই খুব ভালো লাগছে। কালার কম্বিনেশন টাও খুব সুন্দর হয়েছে। আপনার দক্ষতা দেখে ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।
সুন্দর বিশ্লেষনের জন্য ধন্যবাদ আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আরে বাপরে বাপ। এত সুন্দর ক্রেয়েটিভ পোস্ট। আপু এমন সুন্দর পোস্ট করতে নিশ্চয় বেশ সময়ের প্রয়োজন হয়। তার সাথে তো ধৈর্যও লাগে। বেশ সুন্দর করে আপনি তো দেখছি আজকের পোস্টটি উপস্থাপনাও করেছেন। সব মিলিয়ে আজকের পোস্টটি কিন্তু আমার অসাধারন লেগেছে। শুভ কামনা রইল আপনার জন্য।
তাতো একটু সময় লাগবেই সুন্দর কিছু বানাতে।ধন্যবাদ আপু।
https://twitter.com/selina_akh/status/1728457015771664457
পুরনো কোন কিছু নতুন ভাবে সাজাতে অনেক ভালো লাগে। আপু আপনি সবসময় ভিন্ন কিছু করার চেষ্টা করেন দেখে অনেক ভালো লাগে।পুরাতন দই এর পাত্র সুন্দর করে রং দিয়ে সাজিয়ে তুলেছেন দেখে ভালো লাগলো আপু। আপনার হাতের কাজ সত্যিই অসাধারণ।
আমি পছন্দ করি এ ধরনের কাজ করতে।ধন্যবাদ আপু।
বাহ্ আপু পুরাতন দইয়ের পাত্র দিয়ে বেশ সুন্দর একটি টব তৈরি করেছেন দেখতে অনেক ভালো লাগছে। আপু আপনার হাতের কাজের তারিফ করতে হয়। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু।
পুরানো জিনিস ফেলে না দিয়ে তাকে আমরা বিভিন্ন কাজে লাগাতে পারি। আপনি পুরানো দই এর পাতিল কে নতুন করে সাজিয়ে খুব সুন্দর টব বানিয়েছেন। আপনার এই আইডিয়া আমার কাছে অনেক ভালো লেগেছে। আকাশি রং করার জন্য দেখতে বেশি ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
পুরাতন দইয়ের পাত্রে অনেক সুন্দর করে নতুন রূপ দিয়েছেন। এটা আমার খুব ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে পোস্টটা উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
বাহ! একদম অসাধারণ ভাবে আপনি পুরাতন দুই এর পাত্রকে নতুন ভাবে উপস্থাপন করে তুলেছেন৷ এভাবে সুন্দর একটি দইয়ের পাত্র তৈরি করার মাধ্যমে আপনি আপনার প্রতিভার বিকাশ খুবই ভালোভাবে ঘটিয়েছেন৷ এভাবে সুন্দর একটি দইয়ের পাত্র তৈরি করার মাধ্যমে আপনি এই পাত্রকে একটি আলাদা পর্যায়ে পৌছে দিয়েছেন৷
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।