ব্ল্যাকস দাদা ও স্বাগতা দিদির জন্য শুভেচ্ছা কার্ড তৈরি।
সবাইকে শুভেচ্ছা।
উপকরণ
১।সাদা কাগজ
২।সাদা পুতি
৩।গাম
৪।এন্টি কাটার
৫।সাইন পেন
৬।বিভিন্ন রং এর কাগজ
৭।টুথ পিক
তৈরির পদ্ধতি
ধাপ-১
প্রথমে A4 সাইজের এক সিট সাদা কাগজকে দু'ভাঁজ করে নিয়েছি।
ধাপ-২
রঙ্গিন কাগজগুলো এন্টি কাটার দিয়ে চিকন করে কেটে নিয়েছি।
ধাপ-৩
এক টুকরো গোলাপী রং এর কাগজ কেটে নিয়েছি। কাগজের টুকরোটি গাম দিয়ে ভাঁজ করা সাদা কাগজের এক পাশে লাগিয়ে নিয়েছি।
ধাপ-৪
ধাপ-৫
এবার টুথ পিক দিয়ে গোলাপী রং এর কাগজ দিয়ে কয়েল বানিয়ে নিয়েছি। এবং হাতের চাপে বিভিন্ন শেপ বানিয়ে নিয়েছি।
এবার সেই কয়েল এর বিভিন্ন শেপ গাম দিয়ে পরপর লাগিয়ে নিয়েছি সাদা কাগজ দিয়ে বানানো কার্ডের উপর। এভাবে দু'টো ফুল বানিয়ে নিয়েছি।
ধাপ-৭
এবার সবুজ রং এর কাগজ টুথ পিক দিয়ে প্যাচিয়ে ডাল ও পাতা ব বানিয়ে নিয়েছি। এবং গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। এবং কিছু সাদা পুতি গাম দিয়ে লাগিয়ে দিয়েছি সুন্দর লাগার জন্য।
ধাপ-৮
সব শেষে সাইন পেন দিয়ে দাদা ও দিদিকে তাদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা বার্তা লিখে আমার শুভেচ্ছা কার্ড বানানো শেষ করেছি।
উপস্থাপনা
আশাকরি, আজকের ব্ল্যাক দাদা ও স্বাগতা দিদির জন্য বানানো শুভেচ্ছা কার্ডটি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার ডাই পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে। নিজে সুস্থ্য থাকুন ও পরিবারের সকলকে সুস্থ্য রাখুন।
পোস্ট বিবরণ
| শ্রেণী | কার্ড তৈরি |
|---|---|
| ক্যামেরা | Redmi Note A5 |
| পোস্ট তৈরি | @selina75 |
| তারিখ | ১৮ নভেম্বর,২০২৩ |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
ব্ল্যাক দাদা ও স্বাগতা দিদির জন্য শুভেচ্ছা কার্ড তৈরি অনেক সুন্দর হয়েছে। সত্যিই আপনার দক্ষতা দেখে মুগ্ধ হয়ে যায়। এত সুন্দর ভাবে আপনি এইটদ ডাই পোস্টটি তৈরি করলেন। দেখে আমার অনেক ভালো লাগলো। দাদা বৌদির জন্য অনেক অনেক শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ ভাইয়া।
স্বাগতা দিদি এবং দাদার শুভ দিন উপলক্ষে আপনি সুন্দর একটি কার্ড তৈরি করেছেন দেখে ভালো লাগলো আপু। শুভেচ্ছা কার্ড দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক দক্ষতার সাথে এই কার্ড তৈরি করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।
ভার্চুয়ালি অভিনন্দন জানানো আরকি। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
আমাদের প্রিয় দুজন মানুষের জন্য আপনি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। যা দেখে আমি অত্যন্ত খুশি হলাম। আমাদের এইখানে আপু অনেক ঠান্ডা ছিল বাতাস ছিল কিন্তু বৃষ্টির দেখা পায়নি। মনে হচ্ছিল অন্য জায়গায় ঘূর্ণিঝড় হচ্ছিল তার আভাস আসছিল এধারে।যাইহোক আপনি অনেক সুন্দর করে প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। এটি কিভাবে তৈরি করেছেন তার প্রতিটি ধাপ আমাদের মাঝে দেখিয়েছেন দারুন ভাবে। শুভেচ্ছা কার্ডটি আমার ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো। দারুন একটি শুভেচ্ছা কার্ড আমাদের মাঝে পরিবেশনা করার জন্য।
আমার তৈরি করা কার্ড আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।
বাহ অসম্ভব সুন্দর হয়েছে শুভেচ্ছা কার্ড টি।ব্ল্যাক দাদা ও স্বাগতা দিদির জন্য শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন যা দেখতে চমৎকার লাগছে। বিশেষ করে কালার কম্বিনেশন আমার কাছে বেশ ভালো। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য
অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।
তারা দুজন জীবনে দীর্ঘ সময় একসাথে পার করুক এই কামনাই করি। কাগজ দিয়ে অনেক সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন উপরের পুঁথি আর গোলাপ ফুলটা সবচেয়ে বেশি ভালো লাগে লেগেছে।
আমিও সেই দোয়া করি তারা যে আজীবন ভালো থাকেন। ধন্যবাদ ভাইয়া।
ব্ল্যাক দাদা ও স্বাগতা দিদির জন্য শুভেচ্ছা কার্ড দেখে খুবই ভালো লাগলো । ওনাদের জীবন সুখময় হোক। আর আপনি যেভাবে এই কার্ড তৈরি করেছেন তা একদম অসাধারণ হয়েছে। আর এই কার্ড তৈরির প্রক্রিয়া আমি এই প্রথম দেখেছি। অসংখ্য ধন্যবাদ এরকম কার্ড তৈরির প্রক্রিয়া শেয়ার করার জন্য।
তারা যে সুখে থাকে এই দোয়া করি। ধন্যবাদ ভাইয়া।
দাদা এবং দিদি র এই ভালোবাসার সম্পর্ক আজীবন অটুট থাকুক সেই দোয়াই করি। প্রতিটা মানুষের জীবনের এই বন্ধন সার্থক হোক সেটাই কামনা করি ।তাদের বিবাহবন্ধনের শুভেচ্ছা কার্ড তৈরি অনেক সুন্দর ছিল। খুব সুন্দর করে তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন ভালো লেগেছে আমার কাছে।
আপনার পছন্দ হয়ে আমার কার্ডটি জেনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাহ্ চমৎকার একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন আপু দাদা দিদির জন্য।ভালো লাগলো দেখতে কার্ড টি।আপনি কার্ড তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত গুছিয়ে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপু আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু/