ফটোগ্রাফিঃবিভিন্ন ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাইকে শুভেচ্ছা।

ব্লগের বন্ধুরা, কেমন আছেন? আশাকরি, সবাই ভালো আছেন। ভালো থাকুন এইপ্রত্যাশা করি। আমিও ভালো আছি।আমিও ভালো আছি।আজ ২১শে মাঘ, শীতকাল,১৪৩০ বঙ্গাব্দ।০৪ ফেব্রুয়ারি,২০২৪ খ্রীস্টাব্দ । বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ আমি আপনাদের সাথে বিভিন্ন ফুলের ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। ফুল ভালোবাসে না এমন ব্যাক্তি খুঁজে পাওয়া কঠিন।বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আজকাল বিভিন্ন ধরনের কাঁচা ফুলের ব্যবহার দেখা যায়। আমাদের দেশের বিভিন্ন জেলায় প্রচুর ফুলের চাষ হচ্ছে। সামনে ভ্যালেন্টাই দিবস উপলক্ষ্যে দেশে কোটি টাকার ফুলের ব্যবসা হবে। যা আমাদের দেশের অর্থিনীতে বড় ভূমিকা রাখে। এবং কিছু কিছু ফুল বিদেশেয় রপ্তানী হচ্ছে। যা বেশ আশার কথা।বেশ কিছু নার্সারী থেকে তোলা ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি আজ।আশাকরি, ফটোগ্রাফি গুলো ভালো লাগবে আপনাদের।

প্রথম ফটোগ্রাফি

f9.jpg

শীতকালের আরেকটি পরিচিত ফুল হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল। এই ফুলের অনেকগুলো প্রজাতি রয়েছে। এবং বিভিন্ন রং এর চন্দ্রমল্লিকা দেখতে পাওয়া যায়। শীতকালে প্রায় প্রতিটি জায়গায় বিভিন্ন রং চন্দ্রমল্লিকার সমারোহ দেখতে পাওয়া যায়। বিভিন্ন রংয়ের এই ফুলগুলোর বানিজ্যিকভাবেও প্রচুর চাষ করা হয়।

দ্বিতীয় ফটোগ্রাফি

f10.jpg

এই ফুলটির নাম জিনিয়া। জিনিয়া বিভিন্ন রং ও ধরনের হয় বলে এই ফুলকে বাহারী ফুলও বলা হয়। মেক্সিকোর এই ফুল সারা পৃথিবীতে চাষ করা হয়। ২০ প্রজাতির জিনিয়া দেখতে পাওয়া যায়। জিনিয়া সাদা, হলুদ, লাল, বাদামী, বেগুনী, কমলা, সবুজ হরেক রঙের হয়ে থাকে । চন্দ্রমল্লিকার মতো দেখতে জিনিয়া ফুলের আরেকটি জাত বেশ জনপ্রিয়।জিনিয়া শীতকালের ফুল হলেও সারা বছর এই ফুলের চাষ হয়। জিনিয়া ফুলের যে জাতটি সারা বছর পাওয়া যায় তার বৈজ্ঞানিক নাম Zinnia elegans।

তৃতীয় ফটোগ্রাফি

f11.jpg

এই বিদেশী ফুলটি এখন বাংলাদেশে প্রায় সব নার্সারিতে দেখতে পাওয়া যায়। এই ফুলের নাম চায়না পিঙ্ক। এই ফুল বিভিন্ন রং এর দেখা যায় কোনটি এক রং আর কোনটি দু'রং এর হয়ে থাকে। দেখতে বেশ সুন্দর। ফুলের পাপড়ি খাঁচ কাটা হয়ে থাকে। মুলতঃ উত্তর চীন, কোরিয়া, মঙ্গোলিয়া এবং দক্ষিণ-এর বাস। এটি একটি ভেষজ বহুবর্ষজীবী উদ্ভিদ ।

চতুর্থ ফটোগ্রাফি

f12.jpg

এই ফুল সবার পরিচিত কসমস ফুল। রঙ এবং ধরণ ভেদে প্রায় ২০ প্রজাতির কসমস পাওয়া যায়। কসমসের একটি ফুল গাছে বিভিন্ন রং এর ফুল ফোটে। সাদা, লাল, গোলাপী, বেগুনি, হলুদ, কমলা মিলিয়ে অসংখ্য রঙের কসমস ফুল দেখা যায় । সদ্য ফোটা ফুলে হালকা সুগন্ধ বিদ্যমান থাকে। অক্টোবর থেকে নভেম্বর কসমস ফুলের বীজ বপনের উপযুক্ত সময়। চারা গজানোর ২০-৩০ দিনের মধ্যে গাছে ফুল ফুটতে শুরু করে।

পঞ্চম ফটোগ্রাফি

f15.jpg

f14.jpg

বেশ সুন্দর রং গোলাপটি। আধ ফোটা। রংটাও বেশ। গোলাপকে ফুলের রানি বলা হয়। পৃথিবীতে প্রায় ৩০০ প্রজাতির গোলাপ ফুল দেখতে পাওয়া যায়। সেই সাথে অনেক রং এর গোলাপ ফুল দেখা যায়। প্রাচীন কাল হতেই গোলাপ ফুলের পাপড়ি রুপ চর্চায় ও প্রসাদনী তৈরিতে ব্যবহার হয়ে আসছে। সেই সাথে খাবারের সুগন্ধ বৃদ্ধির জন্য গোলাপ ফুল ব্যবহার করা হয়।যে কোন সামাজিক অনুষ্ঠানে গোলাপ ফুলের ব্যবহার দেখা যায়। মেয়েরা নিজেকে সাজাতেও গোলাপ ফুল ব্যবহার করে।
আশাকরি ,আজকের বিভিন্ন সময় বিভিন্ন জায়গা্র নার্সারী থেকে থেকে ধারণ করা, ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমার ফটোগ্রাফি ব্লগ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে । সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টফটোগ্রাফি
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ৪ ফেব্রুয়ারী,২০২৪ইং
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

একদম ঠিক বলছেন আপু আমাদের দেশে ভ্যালেন্টাইনের দিনে অনেক ফুল বিক্রি হবে। শুধু আমাদের দেশে কেন পুরো বিশ্বের মধ্যে এই দিনটিকে খুব সুন্দরভাবে উদযাপন করা হয়। আপনি বেশ সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেছি আপু।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আপনি আজকে বেশ কিছু চমৎকার ফুলের ফটোগ্রাফি করেছেন। সবগুলো ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। জিনিয়া চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি দারুন হয়েছে। তবে চায়না পিঙ্ক এই ফুল এর আগে কখনো আমি দেখেনি। ফুলটি দেখতে জাস্ট অসাধারণ। নতুন একটি ফুল আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

চায়না পিংক ফুলটি এখন বেশ পরিচিত বাংলাদেশে এর সৌন্দর্যের জন্য। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 2 years ago 

আসলেই ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে অনেক ফুল বিক্রি হবে, আর ব্যবসায়ীদের ব্যবসা ও বেশ ভালো হবে। যাইহোক আপনি আজকে বিভিন্ন রকমের কয়েকটা ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন দেখেই ভালো লাগলো। আপনার তোলা সবগুলো ফটোগ্রাফির সৌন্দর্য একেবারে মন ছোঁয়া ছিল। এই ধরনের সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো যত দেখি ততই ভালো লাগে। কোন ফুলটা রেখে কোনটা দেখব বুঝতে পারছিলাম না। প্রত্যেকটা ফুলের সৌন্দর্য একেবারে দারুণভাবেই ফুটে উঠেছে।

 2 years ago 

ফুলের চাষ ও ব্যবসা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে, যা একটা ভালো দিক। ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আসলে আপু আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে অনেক ফুলের চাষ করা হয়। আর সামনে ভালোবাসা দিবস আছে তাই ফুলের বেশ ব্যবসা হবে। বিভিন্ন রকমের ফুলের ফটোগ্রাফি গুলো দেখে অনেক বেশি ভালো লাগলো আপু প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে ক্যাপচার করেছেন আপনি। অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ফুলের ব্যবসা দিন দিন বৃদ্ধি পাচ্ছে দেশে। আমি চেস্টা করেছি সুন্দরভাবে ক্যাপচার করতে। ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকের জন্য।

 2 years ago 

অনেকগুলো সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। একদম মন ছুয়ে যাওয়ার মত ছিল সমস্ত ফটোগ্রাফি গুলো। তবে কসমস ফুলের ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে।

 2 years ago 

আমার ফটোগ্রাফিগুলো আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বাহ আপু খুব দারুণ দারুণ ফুলের ফটোগ্রাফি করেছেন।ফুল ভালোবাসেনা এমন লোক পাওয়া যাবেনা।আমি নিজেও অনেক ভালোবাসি। আপনাকে অনেকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার চেস্টা আপনার ভালো লেগেছে জেনে ভাল লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64759.21
ETH 1919.99
USDT 1.00
SBD 0.39