জগে রঙ্গিন ম্যান্ডালা অংকন।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।আজ ৪ঠা আশ্বিন, শরৎকাল,১৪৩০ বঙ্গাব্দ। ১৮ সেপ্টেম্বর,২০২৩ খ্রীস্টাব্দ। বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি রঙ্গিন ম্যান্ডেলা আর্ট নিয়ে।আর তা হচ্ছে জগে রঙ্গিন ম্যান্ডালা অংকন। আমার পছন্দের কাজের মধ্যে ম্যান্ডালা আর্ট একটি। তাইতো চেস্টা করি প্রতি সপ্তাহে একটি করে ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করতে। আজ আমি একটি রঙ্গিন ম্যান্ডালা আর্ট আপনাদের সামনে উপস্থাপন করবো।ম্যান্ডালা আর্ট করতে যদিও সময় বেশি লাগে ,তবে শেষ হওয়ার পর দেখতে বেশ ভালো লাগে। আজকের ম্যান্ডালা আর্টটি আমার বেশ ভালো লেগেছে। আশাকরি আপনাদেরও ভালো লাগবে। আজকের রঙ্গিন ম্যান্ডালা আর্ট করার জন্য উপকরণ হিসাবে ব্যবহার করেছি সাদা কাগজ, বিভিন্ন রং এর জেল পেন সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে আঁকলাম জগে রঙ্গিন ম্যান্ডালা অংকন।

ma19.jpg

উপকরণ

ma14.jpg

১। সাদা কাগজ
২।বিভিন্ন রং এর জেল পেন
৩।মোম রং
৪।পেন্সিল

ম্যান্ডালা আর্ট অংকনের বিভিন্ন ধাপ সমূহ

ধাপ-১

ma1.jpg

প্রথমে এক টুকরো সাদা কাগজের চারদিকে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি, ছবির মতো করে।

ধাপ-২

ma2.jpg

ma3.jpg

এরপর একটি জগ এঁকে নিয়েছি। এবং দাগ দিয়ে কয়েকটি ভাঁগ করে নিয়েছি।

ধাপ-৩

ma4.jpg

ma6.jpg

এরপর সেই দাগে কিছু ডিজাইন এঁকে নিয়েছি। দেখতে সুন্দর লাগার জন্য।

ধাপ-৪

ma7.jpg

ma8.jpg

জগের নিচের দিকে কিছু ফুলের ডিজাইন এঁকে নিয়েছি। এবং ডিপ করে নিয়েছি। সুন্দর দেখার জন্য।

ধাপ-৫

ma10.jpg

ma11.jpg

জগের মারঝখানের অংশে আরো কিছু ডিজাইন এঁকে নিয়েছি। এবং ডিপ রং করে নিয়েছি।

ধাপ-৬

ma20.jpg

ma12.jpg

জগের উপরের অংশ কমলা রং এর মোম রং দিয়ে রং করে নিয়েছি। এবং সাদা রং দিয়ে কিছু বরফ এঁকে নিয়েছি। আর্টটি সুন্দর লাগার জন্য।

শেষ ধাপ

ma15.jpg

শেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে ম্যান্ডালা আর্ট অংকন শেষ করেছি।

উপস্থাপনা

ma19.jpg

ma18.jpg

আশাকরি আজ আমার জগে ম্যান্ডালা আর্টটি আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন ভাবে ম্যান্ডালা আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে।সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের ম্যান্ডালা আর্ট অংকন এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন আর্ট নিয়ে।

পোস্ট বিবরণ

পোস্টম্যান্ডালা আর্ট
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ১৮ সেপ্টম্বর, ২০২৩
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

ম্যান্ডালা অংকন গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আপু আপনি জগ তৈরি করে তার পরে জগের মধ্যে চমৎকার ভাবে রঙিন জগে রঙ্গিন ম্যান্ডালা অংকন করেছেন। দেখতে অসাধারন লাগতেছে। এধরনের কাজ দেখলে ভালো লাগে ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

ম্যান্ডালা আর্ট আমার খুবই ভালো লাগে। আপু আপনি সব সময় নতুন কিছু করার চেষ্টা করেন দেখি অনেক ভালো লাগে। একটি জগের ম্যান্ডালা আর্ট করে সুন্দর করে উপস্থাপন করেছেন দেখে অনেক ভালো লাগলো। আর কালারফুল একটি ম্যান্ডালা আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 3 years ago 

উৎসাহমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

বাহ দারুন ছিল আপনার জগের চিত্র অংকন করে তার উপর মেন্ডেলার দৃশ্য খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। এতটাই সুন্দর লাগছে দেখতে যে কেউ দেখে মুগ্ধ হবে। যেটা আপনার নিজের ক্রিয়েটিভিটি এবং দক্ষতা কাজে লাগিয়ে এই ধরনের চিত্র অঙ্কন করা ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আসলে আপু আপনি ঠিকই বলেছেন ম্যান্ডেলা আর্টগুলো করতে একটু সময় লাগলেও করার পর দেখতে বেশ ভালো লাগে ।আর আপনার জগের ম্যান্ডেলা আর্টটি খুবই চমৎকার হয়েছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কালার করার কারণে দেখতে আরো বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক তাই আপু ম্যান্ডালা আর্ট সময় নিয়ে করলে দেখতে বেশ সুন্দর লাগে।ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনি আজকে বেশ চমৎকার একটি মেন্ডেলা আর্ট তৈরি করেছেন। মেন্ডেলা আর্ট গুলো তৈরি করা দেখতে বেশ ভালো লাগে। আজকে আপনার জগের মেন্ডেলা আর্ট আমার কাছে বেশ ভালো লেগেছে। তৈরির ধাপগুলো খুব চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

ম্যান্ডেলা আর্ট করতে সময় লাগে তবে করলে কিন্তু ভালোই লাগে দেখতে । অনেক আকর্ষণীয় লাগে । আর আপনার জগটি কিন্তু অনেক সুন্দর হয়েছে । আগেকার দিনে রাজা-বাদশারা শরাব খেত সেরকম একটি জগ হয়েছে খুবই ভালো লাগছে আমার কাছে দেখতে ।

 3 years ago 

আপনার আমার কাজ ভালো লেগেছে জেনে ভালো লাগলো।অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আমি ম্যান্ডেলা আর্ট করতে যেমন পছন্দ করি, আমার কাছে ম্যান্ডেলা আর্ট দেখতে আরো অনেক বেশি ভালো লাগে। আর যদি হয় রঙিন ম্যান্ডেলা আর্ট তাহলে তো কোন কথা নেই। জগে রঙিন ম্যান্ডেলা টা আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে অঙ্কন করেছেন যা দেখে বুঝতে পারছি। আপনার কাজগুলো আমার সব সময় ভালো লাগে।

 3 years ago 

আমার কাজ আপনার ভালো লাগে জেনে ভালো লাগলো।অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ম্যান্ডালা আর্ট করতে আমার খুব ভালো লাগে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত নিখুঁতভাবে জগে রঙ্গিন ম্যান্ডালা আর্ট করেছেন। আপনার ম্যান্ডালা আর্ট খুবই দুর্দান্ত হয়েছে। বিশেষ করে রং করাতে দেখতে অনেক সুন্দর লাগছে। আপনি সুন্দর ভাবে আমাদের মাঝে ম্যান্ডেলা আর্ট টি ফুটিয়ে তুলেছেন ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

জগের অনেক সুন্দর একটা রঙিন ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন আপনি। আপনার করা এই ম্যান্ডেলা আর্ট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠে যা দেখে আমি তো মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। এত সুন্দর করে নিখুঁতভাবে ডিজাইনের মাধ্যমে এটি করে সবার মাঝে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আমার আঁকা ম্যান্ডালা আর্ট আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 64698.14
ETH 1915.06
USDT 1.00
SBD 0.37