ফুলে ম্যান্ডেলা অংকন।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ ১০ই কার্তিক হেমন্তকাল,১৪৩০ বঙ্গাব্দ। ২৬ অক্টোবর,২০২৩ খ্রীস্টাব্দ। হেমন্তের ১০ দিন চলছে। একটু শীতের আজেম পাওয়া যাচ্ছে ঢাকায়। যদিও ফ্যান ছাড়া চলছে না একদম। গরমের সেই তীব্রতা নেই। তবে ঢাকায় শীত আসতে আরো দেরী আছে! বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ম্যান্ডেলা আর্ট নিয়ে।আর তা হচ্ছে ফুলে ম্যান্ডালা। আমার পছন্দের কাজের মধ্যে ম্যান্ডালা আর্ট একটি। তাইতো চেস্টা করি প্রতি সপ্তাহে একটি করে ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করতে। আজ আমি একটি ফুলে ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করবো। আশাকরি আপনাদেরও ভালো লাগবে। আজকের ম্যান্ডালা আর্ট করার জন্য উপকরণ হিসাবে ব্যবহার করেছি সাদা কাগজ, কালো রং এর জেল পেন সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে আঁকলাম ফুলে ম্যান্ডালা।

ma2.jpg

উপকরণ

ma18.jpg

১। সাদা কাগজ
২।কালো রং এর জেল পেন
৩।দু'রং এর সাইন পেন
৪।পেন্সিল
৫।রাবার
৬।পেন্সিল কম্পাস

ম্যান্ডালা আর্ট অংকনের বিভিন্ন ধাপ সমূহ

ধাপ-১

ma17.jpg

প্রথমে এক টুকরো সাদা কাগজের চারদিকে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি, ছবির মতো করে।

ধাপ-২

ma19.jpg

এরপর বিভিন্ন সাইজের কিছু বৃত্ত এঁকে নিয়েছি।

ধাপ-৩

ma16.jpg

ma15.jpg

বৃত্তের মধ্যে কিছু পাতা এঁকে ফুলে এঁকে নিলাম।

ধাপ-৪

ma14.jpg

ma13.jpg

একইভাবে অন্যান্য বৃত্তে একইভাবে কিছু ফুলের পাপড়ি এঁকে নিলাম।

ধাপ-৫

ma12.jpg

ma11.jpg

ma10.jpg

ma9.jpg

ma8.jpg

এবার একে নেয়া পাপড়ির মধ্যে কিছু ডিজাইন এঁকে নিলাম । একইভাবে সবগুলো পাপড়ির মধ্যে বিভিন্ন ডিজাইন এঁকে নিলাম। এবং কিছু কিছু ডিজাইন এ হলুদ ও লাল রং করে নিলাম।আর এভাবেই আমি আজকের ফুলে ম্যান্ডালা অংকন শেষ করলাম।

ধাপ-৬

ma7.jpg

শেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে ম্যান্ডালা আর্ট অংকন শেষ করেছি।

উপস্থাপন

ma6.jpg

ma2.jpg

ma1.jpg

আশাকরি আজ আমার ফুলে ম্যান্ডালা আর্টটি আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন ভাবে ম্যান্ডালা আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে। সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের ম্যান্ডালা আর্ট অংকন এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন আর্ট নিয়ে।

পোস্ট বিবরণ

পোস্টম্যান্ডালা আর্ট
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ২৬ অক্টোবর, ২০২৩
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর একটি ফুলের ম্যান্ডেলা আর্ট করেছেন আপু। ফুলের ভেতর বিভিন্ন রং ব্যবহার করায় ফুলটি দেখতে আরো বেশি ভালো লাগছে। ম্যান্ডেলা তৈরি করার প্রতিটি ধাপ বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপু।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

অনেক সুন্দর ফুলের ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন আপনি, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। ফুলের ভেতরে কালার করার কারণে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে। আপনি অনেক নিখুঁতভাবে এবং ধৈর্য্য আর দক্ষতার সাথে সম্পূর্ণটা অঙ্কন করেছেন যা দেখে বুঝতে পারছি। সত্যি আপনার দক্ষতার প্রশংসা করতে হচ্ছে।

 3 years ago 

জি আপু বেশ সময় নিয়ে আঁকতে হয়েছে।ধন্যবাদ আপু।

 3 years ago 

জি আপু আপনি কিন্তু প্রতি সপ্তাহেই আমাদের সাথে একটি করে ম্যান্ডেলা আর্ট শেয়ার করে থাকেন। সে ধারাবাহিকতায় আজও একটি ফুলের ম্যান্ডেলা আর্ট আপনি আমাদের জন্য শেয়ার করলেন। আপনার করা আজকের ম্যান্ডেলা আর্ট কিন্তু দারুন হয়েছে। অনেক সুন্দর করে আপনি আর্টের প্রতিটি ধাপ আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপু।

 3 years ago 

এত সুন্দর ফুলের ম্যান্ডেলা আর্ট দেখে আমি রীতিমতো মুগ্ধ হলাম আপু। আপনার আর্টগুলো আমার কাছে সব সময় খুবই ভালো লাগে। আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সব সময় প্রত্যেকটা কাজ করে থাকেন। যার কারনে আপনার করা সব রকমের কাজ অনেক সুন্দর হয়। কালার কম্বিনেশনটা কিন্তু দারুণ হয়েছে এটা বলতে হচ্ছে।

 3 years ago 

উৎসাহমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

এখন খুব একটা গরম নেই কিন্তু ফ্যান চালাতে খুব ভালো লাগে তাই ফ্যান চালায়। শীত তো চলেই আসলো। আপনি দারুন দক্ষতায় প্রতিটি ধাপ সম্পন্ন করেছেন। আমার কাছে ভালো লাগলো। কালার কম্বিনেশন টি অসাধারণ ছিল।আপনার কাজগুলি আমার বরাবরের মত ভীষণ ভালো লাগে

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনি কালো রং এবং জেল পেন দিয়ে খুব সুন্দর ফুলের ম্যান্ডেলা আর্ট করছেন। আমার কাছে ম্যান্ডেলা আর্ট সত্যি অনেক ভালো লাগলো। ম্যান্ডেলা আর্ট এর ভিতরে যত ছোট ছোট ডিজাইন করা হয় ততই আর্ট গুলো দেখতে ভালো লাগে। সত্যি বলতে আপনার ম্যান্ডেলা আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ম্যান্ডেলা আর্ট শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 3 years ago 

আমারও ম্যান্ডালা আর্ট বেশ পছন্দের ।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনি আর্ট ভালোই তৈরি করতে পারেন আপু। আপনার মাধ্যমে বিভিন্ন ধরনের ডাই পোস্ট গুলো দেখতে ভালই লাগে। যেহেতু আপনি চেষ্টা করেন একটি করে ম্যান্ডেলা আর্ট শেয়ার করার বেশ ভালো একটা আইডি আপনার। এত সুন্দর রঙ্গিন ম্যান্ডালা আর্ট দেখতে অনেক সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ওয়াও অসাধারণ ফুলে ম্যান্ডেলা অংকনটি। ম্যান্ডেলা অংকন আমার কাছে অনেক ভালো লাগে। ম্যান্ডেলা অংকন গুলো একটু সময় দিয়ে করলে দেখতে বেশ ভালোই লাগে। তবে আজকে আপনার ম্যান্ডেলা অংকন অসাধারণ হয়েছে। খুব সুন্দর করে ম্যান্ডেলা অংকন শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

যে কোন কাজ সময় নিয়ে করলে তা ভালো হয়। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64938.98
ETH 1924.48
USDT 1.00
SBD 0.39