অরিগ্যামিঃকোন আইসক্রিম এর অরিগ্যামি তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি । প্রত্যাশা করি সব সময় ভালো থাকেন সবাই। আজ ৩১ শে বৈশাখ, গ্রীষ্মকাল,১৪৩১বঙ্গাব্দ। ১৪ই মে,২০২৪ খ্রীস্টাব্দ।

o15.jpg

o19.jpg

বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে, আজ আমি রঙ্গিন কাগজ দিয়ে কোন আইসক্রিম এর অরিগ্যামি উপস্থাপন করবো। আমরা সবাই জানি, অরিগ্যামি হল কাগজকে নানা ভাবে ভাঁজে ফেলে একটি সুন্দর অবয়ব তৈরি করা।কাগজ না কেটে দৃশ্যমান করা। তাই অরিগ্যামি হল কাগজের ভাঁজের খেলা।আজ আমি কয়েকটি ভাঁজ করে কোন আইসক্রিম এর অরিগ্যামি তৈরি করবো।অরিগ্যামি বানাতে আমার বেশ ভালো লাগে। কারন বিভিন্ন ভাঁজ এর মাধ্যমে সুন্দর একটি জিনিস বানানো যায়। আর ভাঁজগুলো ঠিকভাবেই দিলে কেবল একটি অবয়ব তৈরি করা সম্ভব। তা না হলে সম্পূর্ণ কাজটি নস্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই সাবধানে ভাঁজগুলো দিতে হয়।কোন আইসক্রিম এর অরিগ্যামি তৈরিতে রঙ্গিন কাগজ সহ আরও কিছু উপকরণ হিসাবে ব্যবহার করেছি। তাহলে বন্ধুরা, আসুন ধাপে ধাপে দেখে নেই, ,কিভাবে তৈরি হলো আজকের রঙ্গিন কাগজ দিয়ে কোন আইসক্রিম এর অরিগ্যামিটি। আশাকরি, আজকের কোন আইসক্রিম এর অরিগ্যামিটি ভালো লাগবে আপনাদের।

উপকরণ

o12.jpg

o21.jpg

১। রঙ্গিন কাগজ
২। বিভিন্ন রং এর সাইন পেন

তৈরির পদ্ধতি

ধাপ-১

o12.jpg

প্রথমে ১৪ সেঃ মিঃX১৪সেঃমিঃ সাইজের এক টুকরো পোস্টার পেপার নিয়েছি।পোস্টার পেপারের এক পাশে সাদা থাকার কারনে সে কাগজ দিয়ে কোন আইসক্রিম বানালে দেখতে সুন্দর লাগে।

ধাপ-২

o11.jpg

অরিগ্যামি বানানোর জন্য নেয়া কাগজটি কোনাকুনিভাবে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৩

o10.jpg

o8.jpg

এবার ভাঁজ করা কাগজটি খুলে দু'পাশের কাগজ মাঝবরাবর ভাঁজ করে নিয়েছি ছবির মতো করে।

ধাপ-৪

o7.jpg

o5.jpg

ভাঁজ করা কাগজের কিছুটা অংশ খুলে ভাঁজ করে নিয়েছি। ছবির মতো করে।

ধাপ-৫

o4.jpg

o14.jpg

কাগজটিকে উল্টিয়ে নিয়েছি। এবং বার্তি কাগজ ভাঁজ করে নিয়েছি। ছবির মতো করে।

ধাপ-৬

o3.jpg

o2.jpg

এবার অন্য প্রান্তের দু'পাশের কাগজ মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।ছবির মতো করে।

ধাপ-৭

o1.jpg

o24.jpg

এবার কাগজটিকে কয়েকটি ভাঁজ দিয়ে নিয়েছি। যাতে আইসক্রিম এর মতো লাগে।

ধাপ-৮

o23.jpg

o22.jpg

o20.jpg

এবার কাগজটিকে উল্টিয়ে ইমোজি এঁকে নিয়েছি। এবং বিভিন্ন রং দিয়ে কিছু দাগ দিয়ে নিয়েছি সুইট বল বুঝানোর জন্য। ব্যাস তৈরি করে নিলাম কোন আইসক্রিম এর অরিগ্যামি।

উপস্থাপন

o19.jpg

o17.jpg

o20.jpg

আশাকরি, আজকের রঙ্গিন কাগজ দিয়ে বানানো কোন আইসক্রিম এর অরিগ্যামিটি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার অরিগ্যামি পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।

পোস্ট বিবরণ

পোস্টবিবরণ
শ্রেণীঅরিগ্যামি
ক্যামেরাRedmi Note A5
পোস্ট তৈরি@selina75
তারিখ১৪ই মে, ২০২৪
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

আপু আপনি রঙিন কাগজ দিয়ে কোন আইসক্রিম এর খুব সুন্দর অরিগ্যামি তৈরি করেছেন। আপনার এই অরিগ্যামি আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে যেকোনো ধরনের অরিগ্যামি তৈরি করতে ও বানাতে আমার কাছে অনেক ভালো লাগে। অরিগ্যামি তৈরির ক্ষেত্রে কালার ঠিক মতো নির্বাচন করতে পারলে দেখতে খুব সুন্দর লাগে। ধন্যবাদ এত সুন্দর অরিগ্যামি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

অনেক সুন্দর ভাবে আইসক্রিমের অরিগামী করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার চমৎকার এই আইসক্রিমের অরিগামী দেখে খুশি হলাম। বেশি দারুন হয়েছে আপু আপনার এই দক্ষতা সম্পন্ন একটি ডাই পোস্ট।

 2 years ago 

আমার তৈরি কোন আইসক্রিম এর অরিগ্যামি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 2 years ago 

এত সুন্দর এবং কিউট দেখতে একটা আইসক্রিমের অরিগ্যামি তৈরি করেছেন দেখে খুব ভালো লাগলো। রঙিন কাগজ দিয়ে এভাবে অনেক কিছুই তৈরি করা যায়, যেগুলো তৈরি করলে অনেক সুন্দর হয়। এত সুন্দর করে আইসক্রিমের অরিগ্যামি তৈরি করে, আবার উপরের অংশে কালার কলম দিয়ে ডিজাইন করেছেন এবং ইমোজি এঁকেছেন যেটা অনেক ভালো লাগলো। ইমোজি আঁকার কারণে সত্যি খুব কিউট লাগতেছে। আপনার হাতের এই কাজটা এক কথায় অনেক ভালো ছিল।

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

কাগজ দিয়ে খুবই দক্ষতার সাথে কোন আইসক্রিম তৈরি করেছেন। আসলে আইসক্রিম তৈরি করার এই ডাভ পোস্টটি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

কোন আইসক্রিম এর অরিগ্যামি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে আমারও অনেক ভালো লাগে। আপনার হাতের কাজের দক্ষতা দেখে মুগ্ধ হয়ে গেলাম। গরমের দিনে আইসক্রিম দেখেই তো খেতে ইচ্ছা করছে।

 2 years ago 

আমিও পছন্দ করি রঙ্গিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে।ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে সুন্দর সুন্দর অরিগ্যামি গুলো তৈরি করতে এবং অরিগ্যামি গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আসলে এই কাজগুলো হচ্ছে দক্ষতা সম্পন্ন কাজ। যেগুলো করতে অনেক দক্ষতা এবং সময় লাগে। আপনিও নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে রঙিন কাগজ দিয়ে সুন্দর একটা আইসক্রিম তৈরি করেছেন এটা দেখে বুঝতে পেরেছি। আইসক্রিমটা যেমন সুন্দর হয়েছে, তেমনি কিউট হয়েছে। ছোট কোন বাচ্চাকে যদি এটা দেওয়া হয়, তাহলে তো সে অনেক খুশি হবে।

 2 years ago 

ঠিক বলেছেন এটা বাচ্চারা পেলে খুব খুশি হবে।আর এ ধরনের কাজ করতে বেশ সময় লাগে।ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

রঙিন কাগজের ভাজে কোন আইসক্রিমের অরিগামি তৈরি করেছেন দেখতে অসাধারণ সুন্দর লাগছে আপু। একদম আইসক্রিমের কালার আর কাগজের রং যেন মিলে গিয়েছে। আপনার কাজের দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আইসক্রিম এর অরিগ্যামি দেখে আইসক্রিম খেতে ইচ্ছা করছে আপু। এই গরমে আইসক্রিম হলে মন্দ হতো না। আপনার তৈরি করা কাগজের আইসক্রিম চমৎকার হয়েছে দেখতে। বেশ ভালো লেগেছে আমার।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 64542.43
ETH 1914.32
USDT 1.00
SBD 0.39