মধুবনি আর্ট ও ম্যন্ডালা আর্ট এর সমন্বয়ে একটি আর্ট।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

শুভেচ্ছা সবাইকে।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন?এই গরমে সবাই ভালো ও সুস্থ্য আছেন,আশাকরি। সকলে ভালো থাকেন এই প্রত্যাশা করি। আজ ১৬ই বৈশাখ, গ্রীষ্মকাল,১৪৩১বঙ্গাব্দ।২৯শেএপ্রিল,২০২৪ খ্রীস্টাব্দ।

ma4.jpg

ma5.jpg

বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি আর্ট নিয়ে। আমি আজ কি পোস্ট করব যখন ভাবছিলাম, তখন মনে হলো,আমিতো পৃথক পৃথক ভাবে মধুবনি আর্ট ও ম্যান্ডালা আর্ট আপনাদের শেয়ার করেছি। কিন্তু মধুবনি ও ম্যান্ডালা একসাথে এঁকে শেয়ার করা হয়নি। সেই চিন্তা থেকে আজ দু'টি আর্ট এর সমন্বয়ে একটি আর্ট অংকন করে আপনাদের সাথে শেয়ার করবো। যদিও আর্টটি করতে বেশ সময় লেগেছে। কারন আপনারা জানেন ম্যান্ডালা আর্ট ছোট ছোট ডিজাইন এঁকে করা হয় বলে সময় বেশি লাগে।আর সাথে মধুবনি আর্ট করা তাই সময় কিছুটা বেশি লেগেছে।সময় নিয়ে করলেও আর্টটি শেষ করার পর আমার কাছে বেশ ভাল লেগেছে। মনে হয়েছে কষ্ট স্বার্থক হয়েছে। আর আপনাদের যদি আর্টটি ভাল লাগে তবে সে ভাল লাগা দ্বিগুন হবে। আজকের আর্টটি করার জন্য প্রধান উপকরণ হিসাবে ব্যবহার করেছি সাদা কাগজ ও রঙ্গিন জেল পেন সহ আরো কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক, কিভাবে আকঁলাম আজকের আর্টটি। আশাকরি ভালো লাগবে আপনাদের।

উপকরণ সমূহ

m1.jpg

১। সাদা কাগজ
২।রঙ্গিন জেল পেন
৩।পেন্সিল কম্পাস
৪।পেন্সিল
৫।লাল রং এর সাইন পেন
৬।কালো রং এর জেল পেন

অংকনের ধাপ সমূহ

ধাপ-১

ma18.jpg

প্রথমে এক টুকরো সাদা কাগজের চার পাশে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি।

ধাপ-২

ma17.jpg

এরপর পেন্সিল কম্পাস দিয়ে একটি বৃত্ত অংকন করে নিয়েছি।

ধাপ-৩

ma16.jpg

ma15.jpg

বৃত্তের নিচে মধুবনি আর্ট এর বিখ্যাত মোটিভ মাছ এঁকে নিয়েছি।

ধাপ-৪

ma14.jpg

মাছকে কেন্দ্র করে আরও কিছু বিভিন্ন সাইজের বৃত্ত এঁকে নিয়েছি।

ধাপ-৫

ma13.jpg

এবার পেন্সিলের দাগের উপর কালো রং এর জেল পেন দিয়ে এঁকে নিয়েছি।

ধাপ-৬

ma12.jpg

এবার আঁকা বৃত্তের মধ্যে ম্যান্ডালা ডিজাইন করার জন্য কিছু ছোট ছোট ফুলের ডিজাইন এঁকে নিয়েছি। এবং রং করে নিয়েছি।

ধাপ-৭

ma11.jpg

এবার আরও কিছু ডিজাইন এঁকে বৃত্তে ম্যান্ডালা অংকন শেষ করেছি।

ধাপ-৮

ma10.jpg

এবার মধুবনির বিখ্যাত মোটিভ মাছের মুখ, শরীরে ও লেজে ডিজাইন এঁকে নিয়েছি ।এবং রং করে নিয়েছি।

ধাপ-৯

ma8.jpg

ma7.jpg

মাছটিতে বিভিন্ন রং করে নিয়েছি।মাছটিকে আরো সুন্দর করার জন্য মাছের শরীরের হলুদ রং এর উপ লাল রং এর বিন্দু দিয়ে নিয়েছি। সেই সাথে আরও কিছু অংশে লাল রং দিয়ে বিন্দু বিন্দু ডিজাইন করে নিয়েছি।

ধাপ-১০

ma6.jpg

শেষে নিজের স্টিমিট আইডি লিখে বৃত্তে রঙ্গিন ম্যান্ডেলা আর্ট শেষ করেছি।সেইসাথে কিছু ফটোগ্রাফি করে নিয়েছি।

উপস্থাপন

ma3.jpg

ma5.jpg

ma4.jpg

আশাকরি আজকের দু'ধরনের আর্ট এর সমন্বয়ে আকাঁ আর্টটি আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন আর্ট আপনার সামনে উপস্থাপন করতে। এই গরমে সবার বেশি করে তরল খাবার খেতে হবে।সেই সাথে পরিবার বৃদ্ধ ও শিশুদের প্রতি বেশি খেয়াল রাখতে হবে।কারন তারা এই আবহাওয়ায় দ্রুত অসুস্থ হয়ে পরতে পারেন ।সবার সুস্বাস্থ কামনা করে আজ আমার আর্ট পোস্ট এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টআর্ট
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ২৯শে এপ্রিল, ২০২৪ইং
লোকেশনঢাকা, বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

আপনার আর্ট দেখে বোঝা যাচ্ছে আর্টটা তৈরি করতে কতটা সময় লেগেছে । আসলেই আপনার আর্টটি আমার কাছে অনেক ভালো লেগেছে আপু‌ এমন ধরনের আর্ট তৈরি করতে অনেক দক্ষতা লাগে ধন্যবাদ আপু।

 2 years ago 

জি আপু সময় লেগেছে আর্টটি করতে। ধন্যবাদ আপু মতামতের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

খুবই সুন্দর একটি মেন্ডেলা চিত্র অঙ্কন করেছেন। আপনার এই মেন্ডেলার চিত্র অংকনটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। কালারফুল সুন্দরভাবে করেছেন দেখতে পেয়ে অনেক ভালো লাগলো।

 2 years ago 

আমি ম্যান্ডালা ও মধুবনি আর্ট এর সমন্বয়ে একটি নতুন আর্ট করার চেস্টা করেছি।ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনার মধুবনী আর্ট কিন্তু সত্যি অসাধারন ছিল। আপনি বেশ সুন্দর করে পুরো আ্রর্ট আমাদের মাঝে তুলে ধরেছেন। এমন করে পুরো মধুবনী আর্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি এমন আর্ট আমরা আগামী তে আরও দেখবো।

 2 years ago 

আমার চেস্টা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আজকে আপনার দু ধরনের আর্টের সমন্বয়ে আঁকা আর্টটি কিন্তু খুবই চমৎকার হয়েছে। আমার কাছে বেশ ভালো লেগেছে। ভিন্ন ধরনের একটি আর্ট দেখতে পেয়ে বেশ ভালো লাগলো।আর হ্যাঁ ম্যান্ডেলা আর্ট করতে একটু সময় লাগে সেটি আমরা সবাই জানি ।কেননা এর ভিতর অনেক নিখুঁত-নিখুত কাজ থাকে ।আপনার এই আর্ট টি করতেও যে বেশ সময়ের প্রয়োজন হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে ।কালারফুল হওয়ার কারণে দেখতে আরো বেশি আকর্ষণীয় দেখাচ্ছে ।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জি আপু আর্টটি করতে বেশ সময় লেগেছে। ধন্যবাদ আপু।

 2 years ago 

মধুবনি আর্ট ও ম্যন্ডালা আর্ট এর সমন্বয়ে আর্টটি কিন্তু দারুন হয়েছে আপু।আপনি ম্যান্ডেলা সাথে এঁকে এর সৌন্দর্য আরো বৃদ্ধি করেছেন। এ ধরনের আর্টে সময় ও ধৈর্যের দরকার হয়।আপনি সময় নিয়ে খুব সুন্দর ভাবে এঁকেছেন।আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার আজকের এই আর্টটি।ধন্যবাদ আপু চমৎকার এই আর্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

এ ধরনের আর্ট এর আগে করা হয়নি।তাই চেস্টা করলাম নতুন কিছু করতে।ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার আলাদা আলাদা ম্যান্ডেলা আর্ট ও মধুবনী আর্ট দেখেছি । আজকে একসাথে দুটো আর্ট দেখতে পেয়ে ভালো লাগলো । আর দুটি আটের সমন্বয়ে আপনি একটি আর্ট করেছেন দেখে আর্টটি করতে অনেক সময় লেগেছে। সময় নিয়ে করলে কি হবে আপু আপনার আর্টটি কিন্তু চমৎকার হয়েছে আমার কাছে খুব ভালো লাগলো ।

 2 years ago 

জি আপু সময় নিয়ে করলে যে কোন কাজ সুন্দর হয়। ধন্যবাদ আপু।

 2 years ago 

এই ধরনের আর্টগুলো অঙ্কন করতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। আপনি আজকে নিজের দক্ষতা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে খুব সুন্দর একটা মধুবনী আর্ট অংকন করেছেন, যেটা দেখে আমি তো জাস্ট মুগ্ধ হয়েছি। কালার কম্বিনেশনটা এত সুন্দর ছিল যে দেখতে মনোমুগ্ধকর লাগতেছে। মাছের মধুবনী আর্ট হওয়াতে বেশি ভালো লেগেছে দেখতে। আসলে এই ধরনের আর্ট করতে সময় লাগে এটা ঠিক, কিন্তু করার পর দেখতে নিজের কাছেই খুব ভালো লাগে। আমার কাছে পুরো ডিজাইনটাই খুব দারুন লেগেছে।

 2 years ago 

জি আপু এ ধরনের আর্ট করতে একটু বেশি সময় লাগে। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 2 years ago 

মাধুবনী আর্ট এবং ম্যান্ডেলা আর্ট এর সমন্বয়ে দারুন একটা আট আমাদের মাঝে শেয়ার করেছেন। এই ধরনের আর্ট গুলো দেখতে কার না ভালো লাগে। আমার তো এই ধরনের আর্ট দেখতে এবং করতে খুবই ভালো লাগে। আপনি অংকনের প্রক্রিয়া খুব সুন্দর করে ধাপে ধাপে শেয়ার করেছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63910.82
ETH 1867.72
USDT 1.00
SBD 0.38