পুরাতন বিস্কিটের প্যাকেট দিয়ে পেন্সিল বক্স তৈরি।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশাকরি ভাল আছেন সবাই । আমিও ভাল আছি।আজ ৯ই আশ্বিন, শরৎকাল,১৪৩০ বঙ্গাব্দ। ২৩ সেপ্টেম্বর,২০২৩ খ্রীস্টাব্দ। বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ হাতের কাজ উপস্থাপন করবো। আর তা হচ্ছে পুরাতন বিস্কিটের প্যাকেট দিয়ে পেন্সিল বক্স তৈরি। এ ধরণের কাজ করতে আমার ভালই লাগে, তাই মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করি। আর এই পেন্সিল বক্স তৈরি করতে প্রধান উপকণ হিসেবে ব্যবহার করেছি পুরাতন বিস্কিটের প্যাকেট ও রঙ্গিন কাগজ। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক,কিভাবে পুরাতন বিস্কিটের প্যাকেট দিয়ে পেন্সিল বক্স তৈরি করলাম। আশাকরি ভাল লাগবে আপনাদের।

d20.jpg

উপকরণ

d12.jpg

১।পুরাতন বিস্কিটের প্যাকেট
২।পেন্সিল
৩। কাচি
৪।গ্লু
৫।রঙ্গিন কাগজ
৬।স্কেল

১ম ধাপ

d11.jpg

প্রথমে ১৩"X১২" সাইজের একটি বিস্কিটের প্যাকেট কেটে নিয়েছি। এবং দের ইঞ্চি ও সারে চার ইঞ্চি করে ছবির মতো লম্বালম্বিভাবে দাগ দিয়ে নিয়েছি।

২য় ধাপ

d10.jpg

ছবির মতো করে কিছুটা অংশ কেটে নিয়েছি। যে অংশ দিয়ে পেন্সিল বক্স এর ঢাকনা তৈরি করা হবে।

৩য় ধাপ

d9.jpg

d8.jpg

দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি। এবং বিস্কিটের প্যাকেটের যে অংশ সাদা তার অপর পাশে গাম দিয়ে রঙ্গিন কাগজ লাগিয়ে নিয়েছি।

৪র্থ ধাপ

d7.jpg

রঙ্গিন কাগজ লাগানোর পর দাগ বরাবর কেটে নিয়েছি। এবং চিকন অংশটি একটির উপর অপরটি গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। এতে একটি বক্স তৈরি হয়েছে।

৫ম ধাপ

d2.jpg

এবার ৩ সেঃমিঃ X২ সেঃ মিঃ ও ২সেঃ মিঃ X৭ সেঃমিঃ এর দু;টুকরো কাগজ কেটে নিয়েছি। বক্সের লক বানানোর জনা।

৬ষ্ঠ ধাপ

d4.jpg

d6.jpg

d1.jpg

কেটে নেয়া কাগজের টুকরো দু'টি ভাঁজ করে নিয়েছি। এবং গাম দিয়ে ছোট টুকরোটি দিয়ে লুপ বানিয়ে নিয়েছি।এবং বড় অংশটি দিয়ে লক বানিয়ে নিয়েছি ।ছবির মতো করে। আর এভাবেওই তৈরি করে নিলাম পুরাতন বিস্কিটের প্যাকেট দিয়ে একটি সুন্দর পেন্সিল বক্স।

৭ম ধাপ

d21.jpg

d20.jpg

পেন্সিলের বক্সটি যাতে সুন্দর লাগে তাই একটি মিকি মাউস এর মুখ এঁকে নিয়েছি । এবং তা কেটে পেন্সিল বক্স এর উপর গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।

উপস্থাপন

d16.jpg

d15.jpg

d18.jpg

বন্ধুরা,কেমন লাগলো আমার আজকের হাতের তৈরি কাজটি? আশাকরি পুরাতন বিস্কিটের প্যাকেট দিয়ে পেন্সিল বক্স তৈরি আপনাদের ভালো লেগেছে। আপনার ও আপনার পরিবারের সুস্থ্যতা কামনা করে আজকের মত বিদায় । পরিবারের বয়স্ক ও শিশুদের বাড়তি যত্ন নিন এ গরমে। নিজে সুস্থ্য থাকুন ও পরিবারের সবাইকে সুস্থ্য রাখুন। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই প্রজেক্ট
ক্যামেরredmi Note A5
পোস্ট তৈরি@selina75
তারিখ২৩ সেপ্টম্বর,২০২৩ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সবাইক অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

পুরাতন জিনিসগুলো কখনোই ফেলে দিতে নেই। এই জিনিসগুলো দিয়ে খুবই সুন্দর সুন্দর জিনিস বানানো যায়। আর আজকে আপনি তারই পরিচয় দিয়েছেন। খুবই সুন্দর ভাবে আপনি পুরাতন প্যাকেটটি দিয়ে পেন্সিলের বক্স তৈরি করেছেন যা একদমই ইউনিক।

 3 years ago 

জি পুরাতন জিনিস দিয়ে নতুন অনেক কিছুই বানানো সম্ভব। অনেক ধন্যবাদ ভাইয়া।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আপু আপনি খুব সুন্দর ভাবে পুরাতন বিস্কিটের প্যাকেট দিয়ে পেন্সিল বক্স তৈরি করেছেন। আপনার এই ডাই প্রজেক্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। পুরাতন জিনিসকে নতুন ভাবে সাজানোর জন্য দেখতে আরও বেশি ভালো লাগছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

দারুন আইডিয়া তো পুরাতন বিস্কিটের প্যাকেট দিয়ে সুন্দর পেন্সিল বক্স তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে আঠার মাধ্যমে বক্সটা মুড়িয়েছেন যার কারণে দেখতে অনেকটাই নতুন লাগছে সেই সাথে মিকি মাউস টা কে গাম আঠা দিয়ে পেন্সিল বক্সের উপরে লাগানোর পরে সেটা দেখতে আরো বেশি সুন্দর লাগছিল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার কাছে আমার পেন্সিল বক্স বানানোর আইডিয়াটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ফেলনা জিনিস দিয়ে অনেক সুন্দর কিছু তৈরি করা যায় যা আপনার ক্রিয়েটিভিটি দেখে বুঝলাম। পুরাতন বিস্কিট এর প্যাকেট দিয়ে পেন্সিল বক্স তৈরি টি অসাধারণ হয়েছে।অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ফেলে দেয়া জিনিস দিয়ে নতুন কিছু বানাতে আমার বেশ ভালো লাগে। অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 3 years ago 

কথায় বলে ইচ্ছা থাকলে উপায় হয়। মানুষ ইচ্ছা করলে কত কিছু না করতে পারে। আজকে আপনি পুরাতন বিস্কিটের প্যাকেট দিয়ে খুব সুন্দর একটি পেন্সিল বক্স তৈরি করে ফেলেছেন। পেন্সিল তৈরির প্রতিটা ধাপ আপনি খুব চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি ভাইয়া ইচ্ছা থাকলে অনেক কিছু বানানো যায়। অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

পুরাতন বিস্কিটের প্যাকেট দিয়ে চমৎকার একটি পেন্সিল বক্স তৈরি করেছেন আপু। বিস্কিটের প্যাকেট দিয়ে এরকম সুন্দর পেন্সিল বক্স তৈরি করা যায় আগে জানা ছিল না আজ আপনার পোস্টের মাধ্যমে দেখে শিখে নিলাম। ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

ফেলে দেওয়া বিস্কুটের প্যাকেট ব্যবহার করে দারুন একটা জিনিস তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনি যেটা তৈরি করেছেন এটা দেখে আমি প্রথমে ভেবেছিলাম এটা বাজার থেকে কেনা। মিকি মাউস কার্টুনের মুখের চিত্রটি দেবার কারণে ছোটরা এই ধরনের পেন্সিল বক্সগুলো খুবই পছন্দ করবে।

 3 years ago 

আপনার কাছে আমার তৈরি করা পেন্সিল বক্স ভালো লেগেছে জেনে ভালো লাগলো।অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64123.21
ETH 1866.53
USDT 1.00
SBD 0.35