আর্টঃ সূর্যমুখী ফুল অংকন।
সবাইকে শুভেচ্ছা।
আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন। প্রত্যাশা করি সবসময় ভালো থাকেন। আমিও ভাল আছি। ।আজ ১৪ই কার্তিক হেমন্তকাল,১৪৩০ বঙ্গাব্দ। ৩০ অক্টোবর,২০২৩ খ্রীস্টাব্দ।ঢাকায় কিছুটা শীতের আমেজ অনুভূত হচ্ছে। যদিও ফ্যান চালাতে হচ্ছে। তবুও আবহাওয়াটা বেশ ঠান্ডা। আজ নিয়মিত ব্লগিং-এ হাজির হয়েছি একটি আর্ট নিয়ে। আর্ট করতে আমি বেশ পছন্দ করি। তবে সময়ের অভাবে তেমন করা হয় না। আর্ট করতে বেশ সময় নিয়ে বসতে হয়। সেই জন্যই সব সময় করা হয় না। বেশ অনেকদিন পর আজ একটি আর্ট পোস্ট নিয়ে হাজির হলাম। আমি একটি সূর্যমুখী ফুলের আর্ট নিয়ে আজ হাজির হয়েছি। আজ আর্ট করার জন্য আমি পোস্টার রং ব্যবহার করেছি। আর তার সাথে বিভিন্ন সাইজের তুলি,পেন্সিল ও সাদা কাগজ। তাহলে চলুন দেখে নেয়া যাক আজকের আর্ট করার বিভিন্ন ধাপ সমুহ। আশাকরি ভালো লাগবে আপনাদের।
উপকরণ
১। সাদা কাগজ
২।পেন্সিল
৩। পোস্টার রং
৪।বিভিন্ন সাইজের তুলি
অংকনের ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে সাদা কাগজের চারদিকে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি।
ধাপ-২
এবার কিছু ছোট বৃত্ত এঁকে নিলাম। আবং সূর্যমুখী ফুলের পাপড়ি ও পাতা হাল্কা করে পেন্সিল দিয়ে এঁকে নিলাম।
ধাপ-৩
এরপর খয়েরী রং দিয়ে সূর্যমুখী ফুলের মাঝখানে রং করে নিলাম।
ধাপ-৪
এরপর ডিপ হলুদ রং দিয়ে ফুলের পাপড়ি রং করে নিলাম।
ধাপ-৫
এবং কিছু পাতা ও ডাল এঁকে নিলাম।
ধাপ-৬
পাপড়িগুলো যেন দেখতে সুন্দর লাগে সেজন্য খয়েরি শেড দিয়ে নিয়েছি ।এবং পাতার শিরা এঁকে নিয়েছি। নিচে সবুজ রং করে দিয়েছি।
ধাপ-৭
শেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে সূর্যমুখী ফুল আঁকা শেষ করলাম।
উপস্থাপনা
আশকরি আজ আমার পোস্টার রং দিয়ে আঁকা সূর্যমুখী ফুল আপনাদের ভালো লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের পোস্টার রং দিয়ে আঁকা সূর্যমুখী ফুল আঁকা এখানেই শেষ করছি।সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।
পোস্ট বিবরণ
| শ্রেণী | আর্ট |
|---|---|
| ক্যামেরা | Redmi Note 5A |
| পোস্ট তৈরি | @selina75 |
| তারিখ | ৩০ অক্টোবর ,২০২৩ |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
জ্বী আপু আর্ট করতে হলে অনেক বেশ সময় নিয়ে বসতে হয়। নাহলে করা হয় না এবং সুন্দরভাবে ফুটে ওঠে না। আপনি দারুন দক্ষতায় সূর্যমুখী ফুলের অঙ্কন করেছেন। আমার কাছে ভীষণ ভালো লাগলো এবং খুব সুন্দর করে পর্যায়েকর্মে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। শুভেচ্ছা রইল
ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আপু আপনার এত সুন্দর আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে।সূর্যমুখি ফুলের কালার খুব সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। এই ধরনের আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপু আপনি চমৎকার আর্ট করেন।আজ পোস্টার রঙ দিয়ে খুব সুন্দর করে সূর্যমুখি ফুল এঁকে আমাদের মাঝে শেয়ার করলেন। আপনার আঁকা ফুলটি খুব চমৎকার হয়েছে।আপনি ফুলটিকে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে সুন্দর এই আর্টটি শেয়ার করার জন্য।
আমি চেস্টা করেছি যতটা সম্ভব ফুটিয়ে তুলতে। ধন্যবাদ আপু।
জল রং ব্যবহার করে অনেক সুন্দর ভাবে সূর্যমুখী ফুলের পেইন্টিং করেছেন আপনি। ফুল এবং পাতার এই পেইন্টিংটা দেখতে আমার কাছে খুব ভালো লেগেছে। কালার কম্বিনেশনটা সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন আপনি যা দেখেই বোঝা যাচ্ছে। সত্যি অসম্ভব সুন্দর হয়েছে আপনার আঁকা এই ফুলটা। এই ফুল অঙ্কন করার পদ্ধতি এত সুন্দর করে ভাগ করে নিয়েছেন দেখে আরো বেশি ভালো লাগলো।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
দারুন আর্ট করেছেন আপু দেখে মনে হচ্ছে প্রকৃতির মাঝে সূর্যমুখী ফুল রয়েছে। আসলে আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ এমন সুন্দর সূর্যমুখী ফুলের আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
উৎসাহমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
সূর্যমুখী ফুলের দারুন একটি চিত্রাঙ্কন করেছেন সত্যিই অবাক হওয়ার মতন।
বিশেষ করে কালার কম্বিনেশন টা দারুন ফুটেছে।
প্রতিটা ধাপের ফটোগ্রাফি এবং উপস্থাপনা অসাধারণ।
শুভেচ্ছা রইল আপনার জন্য।
অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
এই সময়টাতে মানুষের সর্দি কাশি, জ্বর লেগে যায়। ফ্যান চালালে ঠান্ডা লাগে এবং ফ্যান বন্ধ করলে গরম লাগে। যাইহোক আজকে আপনার সূর্যমুখী ফুলের আর্টটি খুব সুন্দর হয়েছে। দেখে একেবারে সত্যিকারের সূর্যমুখী ফুলের মত লাগছে। অনেক সময় নিয়ে আর্টটি করেছেন দেখে বোঝা যাচ্ছে। বেশ সুন্দর হয়েছে।
জি আপু বেশ সময় লেগেছে আর্টটি করতে। ধন্যবাদ আপু।
এই সূর্যমুখী ফুলের চিত্র অঙ্কন অসাধারণ হয়েছে । দেখে আমার খুবই ভালো লাগলো। এত সুন্দর ভাবে ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.