টিনটিনের জন্মদিনে শুভেচ্ছা কার্ড।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন । আমিও ভাল আছি। আজ ১১ই আশ্বিন, শরৎকাল,১৪৩০ বঙ্গাব্দ। ২৬ সেপ্টেম্বর,২০২৩ খ্রীস্টাব্দ। আজ আমাদের প্রিয় টিনটিন বাবুর পঞ্চম জন্ম দিনে, জন্মদিনে টিনটিন বাবুকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালবাসা। দোয়া করি সে যেন একজন ভালো মানুষ হয়ে উঠে এবং মানুষের জন্য ভালো কিছু করে । এবং তার কাজের জন্য মানুষ যেন তাকে সবসময় মনে রাখে। নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে। আর তা হচ্ছে টিনটিন বাবুর জন্য একটি জন্মদিনের শুভেচ্ছা কার্ড। তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে তৈরি করলাম মিকি মাউসের আদলে জন্মদিনের কার্ডটি। কার্ডটি তৈরিতে আমি ব্যবহার করেছি আর্ট পেপার ,রঙ্গিন কাগজ সহ আরও কিছু উপকরণ ।

ca15.jpg

ca9.jpg

উপকরণ

c10.jpg

ca1.jpg

১।সাদা রং এর আর্ট পেপার
২।গাম
৩।পেন্সিল
৪। কাচি
৫।রঙ্গিন কাগজ
৬।বিভিন্ন রং এর সাইন পেন
৭।মোম রং

তৈরির পদ্ধতি

ধাপ-১

ca8.jpg

প্রথমে ১৬ ইঞ্চি বাই ৮ ইঞ্চি সাইজের এক টুকরো সাদা রং এর আর্ট পেপার কেটে নিয়েছি। এরপর কাগজটিকে দু'ভাজ করে নিয়েছি।এরপর ভাজ করা কাগজটিতে পেন্সিল দিয়ে মিকি মাউসের মুখ এঁকে নিয়েছি।

ধাপ-২

ca7.jpg

এঁকে নেয়া মিকি মাউসের মুখ কাঁচি দিয়ে কেটে নিয়েছি।

ধাপ-৩

ca6.jpg

মিকি মাউসের চোখ ও মুখ কালো রং করে নিয়েছি।

ধাপ-৪

ca5.jpg

এরপর মিকি মাউসের মুখের আরও কিছু অংশ কালো রং করে নিয়েছি।

ধাপ-৫

ca4.jpg

এরপর জিহবা লাল রং এবং মুখের বাকি অংশ হাল্কা গোলাপী করে নিয়েছি।

ধাপ-৬

ca3.jpg

ca2.jpg

ca9.jpg

এবার একটি গোলাপী রং এর কাগজ দু;ভাজ় করে নিয়েছি জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানানোর জন্য। এরপর কেটে নেয়া রঙ্গিন কাগজটি কার্ডটির ভিতরে মাঝ বরাবর গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। এবং তার মধ্যে টিনটিন বাবুকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা লিখে দিয়েছি।

উপস্থাপন

ca4.jpg

ca15.jpg

আজকের রঙ্গিন কাগজ দিয়ে টিনটিন বাবুর জন্য তৈরি করা জন্মদিনের শুভেচ্ছা কার্ডটি আশাকরি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার ডাই প্রজেক্ট পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে। সেই পর্যন্ত সাথে থাকুন।ভালো থাকুন।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই প্রজেক্ট
পোস্ট তৈরি@selina75
ডিভাইসredmi Note A5
তারিখ২৬ সেপ্টেম্বর, ২০২৩
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আপনার পোস্টের মাধ্যমে টিনটিন বাবুকে আরও একবার জানাই জন্মদিনের শুভেচ্ছা, ছোটরা মিকি মাউস খুব পছন্দ করে আপনি খুব সুন্দর ভাবে জন্মদিনের উপহার হিসেবে তার জন্য একটা ডাই পোস্ট তৈরি করেছেন। খুবই চমৎকার ছিল উপহার।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 3 years ago 

টিনটিন বাবুর জন্মদিনে আজ আমরা সবাই অত্যন্ত আনন্দিত। টিনটিন বাবুর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা জানাই- শুভ জন্মদিন। টিনটিন বাবু জন্মদিনে আপনি শুভেচ্ছা কার্ড দিয়েছেন দেখে খুব ভালো লাগলো। ছোটরা মিকি মাউস দেখলে বেশ খুশি হয়ে থাকে। টিনটিন বাবুকে জন্মদিনের উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে আপনি খুব সুন্দর শুভেচ্ছা কার্ড বানিয়েছেন। আপনার এই শুভেচ্ছা কার্ড অবশ্যই টিনটিন বাবুর কাছে পৌঁছে গিয়েছে। আপনি খুব সুন্দর ভাবে আর যত্নসহকারে এই কার্ড বানিয়েছেন। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কার্ড আমাদের সাথে শেয়ার করার জন্য। টিনটিন বাবুর জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আমাদের ভার্চুয়ালী শুভেচ্ছা জানানো ছাড়া আর কোন উপায় নাই । তাই এই কার্ড এর মাধ্যমে শুভেচ্ছা জানানোর চেস্টা।অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

প্রথমে টিনটিন বাবুর জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল। আপনি খুবই দক্ষতার সাথে এই কার্ড তৈরি করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে সুন্দর একটি জন্মদিনের শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। কার্ডটি দেখতে খুবই সুন্দর লাগছে যদি টিনটিন বাবু সত্যি সত্যি হাতে পেত তাহলে বোধহয় অনেক খুশি হত।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

তিনদিনের জন্মদিনের অনেক সুন্দর একটা শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন দেখছি। এই শুভেচ্ছা কার্ড দেখে আমার কাছে তো অনেক ভালো লেগেছে। মিকি মাউসের আদলে জন্মদিনের কার্ডটা দেখে আমি তো অনেক বেশি মুগ্ধ। টিনটিন বাবুকে তার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। দোয়া করি সে যেন অনেক বড় হয় এবং সবার মন জয় করে নিতে পারে। আর মানুষের মত মানুষ হয়ে উঠতে পারে।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 3 years ago 

আমাদের প্রিয় টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে আপনি একটি খুব সুন্দর কার্ড বানিয়ে উইশ করেছেন সেলিনা আপু। আপনার বানানো কার্ডটি বেশ দারুণ হয়েছে। আর সবচেয়ে বড় কথা, ভালোবাসার বহি:প্রকাশ এর যে ব্যাপারটা। টিনটিন বাবু আমাদের সকলের ভালোবাসা ও শুভকামনায় একজন ভালো মানুষ হয়ে উঠুক।

Posted using SteemPro Mobile

 3 years ago 

টিনটিন বাবুর এর জন্য অনেক দোয়া ও ভালোবাসা। অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই টিনটিন বাবুর জন্মদিনের জন্য এত সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করার জন্য। ছোট্ট একটি ছেলে দেখতে দেখতে পাঁচ বছরে পূর্ণ হয়ে গেল। ভার্চুয়াল ভাবে তার যে জন্মদিন আমরা পালন করেছি সেখানে উপস্থিত থাকতে পেরে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। চমৎকার একটা রাত্রি আমরা গতকালকে কাটিয়েছি। ধন্যবাদ আপু আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সময় কি দ্রুত চলে যায় ,তাই না ভাইয়া। দেখতে দেখতে টিনটিন এর বয়স এখন পাঁচ বছর। অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64086.65
ETH 1872.06
USDT 1.00
SBD 0.38