রঙ্গিন কাগজ দিয়ে থ্রিডি তারা তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

শুভেচ্ছা সবাইকে।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো ও সুস্থ্য আছেন,আশাকরি। সকলে ভালো থাকেন এই প্রত্যাশা করি। আমিও ভাল আছি। ৪ রা চৈত্র বসন্তকাল ,১৪৩০ বঙ্গাব্দ। ১৮ই মার্চ,২০২৪ খ্রীস্টাব্দ।

d22.jpg

d1.jpg

আজ আবার নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি থ্রিডি তারা তৈরির বিভিন্ন পদ্ধতি। এ ধরনের তারা জন্মদিন ,ক্রিসমাস সহ নানা অনুষ্ঠান ডেকোরেশন করতে ব্যবহার করা হয়। বিভিন্ন রং এর তারা দিয়ে এ ধরনের অনুষ্ঠান সাজালে দেখতে বেশ সুন্দর লাগে।বিভিন্ন ভাবে ভাঁজ করে তারাটি তৈরি করেছি। আর তারাটি তৈরিতে ব্যবহার করেছি রঙ্গিন কাগজ সহ আরো কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক, কিভাবে তৈরি করলাম,থ্রিডি তারাটি। আশাকরি ভালো লাগবে আপনাদের।

উপকরণ

d18.jpg

১।কমলা রং এর কাগজ
২।কাঁচি
৩। গাম

থ্রিডি তারা তৈরির পদ্ধতি

ধাপ-১

d17.jpg

প্রথমে ৪X৪ সাইজের ৫পিস কমলা রং এর কাগজ কেটে নিয়েছি।

ধাপ-২

d16.jpg

কাগজটিজে কোনাকুনিভাবে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৩

d15.jpg

d14.jpg

d13.jpg

দু'পাশের কাগজ মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। একইভাবে ৫পিস কাগজ ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৪

d12.jpg

d11.jpg

d10.jpg

এবার নিচের দিকের কাগজ ভাঁজবরাবর ভাঁজ করে নিয়েছি।ছবির মতো করে দু'পাশের কাগজ মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৫

d9.jpg

d8.jpg

d7.jpg

গাম দিয়ে নিজের ভাঁজ করা অংশ লাগিয়ে নিয়েছি। ফলে একটা ফাঁকা অংশ তৈরি হয়েছে। একইভাবে সবগুলো কাগজ লাগিয়ে নিয়েছি।

ধাপ-৬

d6.jpg

d5.jpg

d4.jpg

d3.jpg

এবার একটির নিচের অংশের সাথে অন্যটি গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। একইভাবে প্রতিটি লাগিয়ে নিয়েছি।ফলে একটি থ্রিডি তারা তৈরি হয়েছে।

ধাপ-৭

d2.jpg

d1.jpg

বানানো তারাটি ঝুলিয়ে রাখার জন্য চিকন করে এক টুকরো কাগজ কেটে নিয়েছি। এবং তা গাম দিয়ে তারার সাথে লাগিয়ে নিয়েছি।এরপর কিছু ফটোগ্রাফি করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য।

উপস্থাপন

d20.jpg

d22.jpg

d21.jpg

আশাকরি আজ আমার বানানো থ্রিডি তারাটি আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নতুন নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হতে। সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের ডাই পোস্ট এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টডাই প্রজেক্ট
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ১৮ই মার্চ, ২০২৪
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

আপনি রঙ্গিন কাগজ দিয়ে দারুন একটি থ্রিডি তারা তৈরি করেছেন আপু। প্রথমে রঙিন কাগজটিকে একটি নির্দিষ্ট মাপ অনুযায়ী কেটে নিয়েছেন। তারপর সেগুলোকে ভাজ করে তীরের মত করে নিয়েছেন। এরপর সেগুলোতে গাম লাগিয়ে একটি একটি করে পাশাপাশি একত্র করে একটি সম্পূর্ণ থ্রিডি তারাতে গ্রুপ দিয়েছেন। থ্রিডি তারাটি তৈরি করার প্রতিটি প্রসেস আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এরকম কাজগুলো দেখলে সত্যিই অনেক ভালো লাগে। আপনার জন্য শুভেচ্ছা রইল আপু।

 2 years ago 

আমি চেস্টা করেছি সহজ করে বানানোর কৌশল উপস্থাপন করতে ।ধন্যবাদ ভাইয়া মতামতের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে বানানো যেকোনো জিনিস আমার দেখতে বেশ ভালো লাগে। অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে থ্রিডি তারা বানিয়ে আমাদের সাথে শেয়ার করলেন আপু। আপনার তারা বানানোর প্রতিটি ধাপ বেশ সুন্দর ছিল। শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমিও পছন্দ করি রঙ্গিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে। ধন্যবাদ আপু মতামতের জন্য।

 2 years ago 

রঙিন কাগজের অসাধারণ ডাই পোস্ট আপনি তৈরি করেছেন। এই স্টার দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আসলে স্টার তৈরি করা আমি জানতাম না। আপনার পোষ্টের মাধ্যমে শিখে নিলাম।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 2 years ago 

অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে তারা তৈরি করেছেন। তারা টা দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে। অরেঞ্জ কালার দিয়ে তৈরি করা বলে দেখতে আরো বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আমার বানানো তারাটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 2 years ago 

কাগজের তৈরি থ্রিডি তারাটি দেখতে অসম্ভব সুন্দর লাগছে। বিশেষ করে কালারটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে আপনার তৈরি প্রতি ধাপগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি তারা তৈরি করেছেন আপু হ্যাঁ এই তারাটি যে কোন অনুষ্ঠানে ঝুলিয়ে দিলে তার সৌন্দর্য বৃদ্ধি পাবে। রঙিন কাগজ সহ প্রয়োজনীয় উপকরণগুলো নিয়ে কিভাবে এত সুন্দর তারা তৈরি করতে হয় সেটা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমি চেস্টা করেছে সুন্দরভাবে বানানোর কৌশল শেয়ার করার জন্য । ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

কাগজের রঙিন থ্রিডি দেখতে অনেক সুন্দর লাগতেছে। আপনার কাজটি অনেক নিখুঁত ছিলো আপু। এজন্য দেখতে অসাধারন লাগতেছে। বিশেষ করে তো রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে আমি ভীষণ পছন্দ করি। ঘরের দেওয়ালে ঝুলিয়ে রাখলে ঘরের সুন্দর্য্য দিগুন বেরে যাবে। এধরনের কাজ গুলো আপনার কাছে থেকে আরো চাই। দেখতে ভালোই লাগে ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

ঠিক বলেছে ভাইয়া রঙ্গিন কাগজ দিয়ে বানানো জিনিসগুলো দেখতে বেশ সুন্দর লাগে। ধন্যবাদ ভাইয়া মতামতের জন্য।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রঙ্গিন কাগজ দিয়ে থ্রিডি তারা তৈরি। আপনার তৈরি রঙিন কাগজের থ্রিডি তারা দেখতে পেয়ে আমার কাছে বেশ ভালো লাগলো। আসলে এই ধরনের পোস্টগুলো তৈরি করতে হলে অনেক সময় এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এ ধরনের কাজ করতে বেশ সময় লাগে। ধন্যবাদ ভাইয়া মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62522.28
ETH 1779.86
USDT 1.00
SBD 0.38