আর্টঃ পাথরে প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং ।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

শুভেচ্ছা সবাইকে।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো ও সুস্থ্য আছেন,আশাকরি। সকলে ভালো থাকেন এই প্রত্যাশা করি। আমিও ভাল আছি। আজ ২৭ কার্তিক হেমন্তকাল,১৪৩০ বঙ্গাব্দ। ১২ নভেম্বর,২০২৩ খ্রীস্টাব্দ।

ro13.jpg

ro11.jpg

বন্ধুরা, নিয়মিত ব্লগিং এ আজ আমি উপস্থাপন করবো একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং। আর আমি এই পেইন্টিংটি করেছি পাথরের উপর। নতুন কোন কিছু করতে আমার বেশ ভালো লাগে ।তাই চেস্টা করলাম পাথরের উপর পেইন্টিং করতে। যদিও পাথরটি ছোট হওয়াতে পেইন্টিং করতে বেশ সময় লেগেছে। কিন্তু আঁকার পর আমার বেশ ভালো,লেগেছে পিইন্টিংটি । আপনাদের কেমন লেগেছে কমেন্ট এর মাধ্যমে জানালে খুশি হবো। এই পেইন্টিংটি করতে উপকরণ হিসাবে ব্যবহার করেছি পাথর ও পোস্টার রং সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক আঁকার বিভিন্ন ধাপ সমূহ।

তৈরির উপকরণ সমূহ

r15.jpg

ro10.jpg

১।বিভিন্ন রং এর পোস্টার রং
২।বিভিন্ন সাইজ এর তুলি
৩। পাথর
৪।মাস্কিন টেপ

আঁকার পদ্ধতি

ধাপ-১

ro16.jpg

ro17.jpg

প্রথমে পাথরটিকে মাস্কিন টেপ দিয়ে প্যাচিয়ে নিয়েছি।

ধাপ-২

ro14.jpg

এরপর পাথরটি সাদা রং করে নিয়েছি।

ধাপ-৩

ro18.jpg

এরপর পাথরের উপরে ও নিচে কাল রং করে নিয়েছি।

ধাপ-৪

ro2.jpg

ro3.jpg

এরপর মাঝখানে কমলা ও হলুদ রং করে নিয়েছি।

ধাপ-৫

ro5.jpg

ro4.jpg

এরপর সাদা রং দিয়ে সূর্য এঁকে নিয়েছি।

ধাপ-৬

ro13.jpg

এরপর কালো রং দিয়ে গাছ,ঘাস ও পাখি এঁকে নিয়েছি। এবং সাদা রং দিয়ে তারা এঁকে আর্টটি শেষ করেছি। এবং মাস্কিন টেপটি আঁকা শেষ খুলে নিয়েছি।

উপস্থাপন

ro8.jpg

ro11.jpg

ro12.jpg

আশাকরি আজকে পাথরে আঁকা প্রাকৃতিক দৃশ্যটি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমার আর্ট ব্লগ এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
ক্যামেরাRedmi Note 5A
পোস্ট তৈরি@selina75
তারিখ১২ নভেম্বর, ২০২৩
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

কোন কিছুর উপর আর্ট করতে যেরকম কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট হয় যখন পাথরের উপর আর্ট করতে হয়। আর আপনি আজকে পাথরের উপর আর্ট করার মাধ্যমে আপনার প্রতিভাকে তুলে ধরেছেন। এখানে এই পাথরের মধ্যে খুবই সুন্দরভাবে এই ডিজাইন ফুটিয়ে তুলেছেন। আর এই আর্ট তৈরি করতে আপনার অনেক কষ্ট হয়েছে। যা দেখেই বোঝা যাচ্ছে।

 3 years ago 

ঠিক তাই ভাইয়া। পাথরের উপর আঁকা কিছুটা কস্টকর। ধন্যবাদ ভাইয়া।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

পাথরের মধ্যে ড্রইং করেছেন এটা পূর্বে আমি দেখেছি বলে মনে হচ্ছে না, পাথরের উপর ড্রইং করা বিষয়টা আমার কাছে নতুন। আপনার ড্রয়িং এবং ইউনিক আইডিয়া দুটোই আমার ভালো লেগেছে।

 3 years ago 

আমিও প্রথম আঁকলাম। তবে ছোট পাথর হওয়ায় আঁকতে কিছুটা সমস্যা হয়েছে। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আর্টটি কিন্তু করা অনেক কঠিন ছিল। আপনি বেশ সুন্দর করে ধাপে ধাপে সম্পন্ন আর্টটি করে ছেন। অবশ্যই আর্টটি করতে আপনার বেশ সময় আর ধৈর্যের প্রয়োজন হয়েছে। আপনি মনে হয় বেশ সময় নিয়ে কাজটি করেছেন। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

জি আপু আর্টটি করতে বেশ সময় লেগেছে। কারন একটি রং শুকানোর পর অন্য রং করতে হয়েছে। ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং করেছেন বেশ দুর্দান্ত হইছে। আসলে জল রং দিয়ে যে কোন পেইন্টিং করলে দেখতে খুব সুন্দর লাগে। পাথরের মধ্যে প্রাকৃতিক দৃশ্যের আর্ট করছেন খুব সুন্দর হয়েছে। আসলে এই ধরনের আর্ট করতে বেশ সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়ে থাকে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনি বরাবরের মতোই চমৎকার ছবি আঁকেন। আপনার পাথরের উপর পড়া এই চিত্রকর্মটি আমার কাছে দুর্দান্ত ও অসাধারণ লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি চিত্রকর্ম আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমি চেস্টা করি সুন্দর ভাবে আঁকতে। অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 3 years ago 

পাথরের উপরে করা ড্রয়িং গুলো ভালই লাগে দেখতে। এই কাজ গুলো মোটেই সহজ কাজ নয়। আপনি খুব সুন্দর ভাবে পাথরটির উপর আর্ট করেছেন। পাথরের উপর প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। খুব ভালো লেগেছে আমার কাছে এটি। ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার আর্ট আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 65541.47
ETH 1905.52
USDT 1.00
SBD 0.38