থ্রিডি আর্ট অংকন।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ ১৪ অগ্রাহায়ন হেমন্তকাল,১৪৩০ বঙ্গাব্দ। ২৯ নভেম্বর,২০২৩ খ্রীস্টাব্দ।বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি থ্রিডি আর্ট।

a20.jpg

আমার বাংলা ব্লগে অনেককেই থ্রিডি আর্ট করতে দেখে আমিও চেস্টা করলাম একটা থ্রিডি আর্ট করতে। থ্রিডি আর্ট করতে গিয়ে আমার কাছে বেশ চ্যালেঞ্জিং মনে হয়েছে, সঠিকভাবে ফটোগ্রাফি করা । কেননা ফটোগ্রাফির উপর নির্ভর করে থ্রিডি আর্ট এর সৌন্দর্য্য। তবে অনেক কষ্টে ফটোগ্রাফি মোটা্মুটি করতে সক্ষম হয়েছি। এ আর্টটি করতে আমার বেশ সময় লেগেছে। কিন্তু আঁকার পর বেশ ভালই লেগেছে। আমি এই থ্রিডি আর্টটি করতে ব্যবহার করেছি গোলাপী রং এর জেল পেন ও পেন্সিল সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক রঙ্গিন থ্রিডি আর্ট অংকনের বিভিন্ন ধাপ সমূহ। আমি চেষ্টা করি নিত্য নতুন আর্ট আপনাদের উপহার দিতে। আশাকরি ভাল লাগবে আপনাদের।

উপকরণ

a21.jpg

১। সাদা কাগজ
২।গোলাপী রং এর জেল পেন
৩।স্কেল
৪।পেন্সিল
৫।রাবার

থ্রিডি আর্ট অংকনের বিভিন্ন ধাপ সমূহ

ধাপ-১

a1.jpg

প্রথমে এক টুকরো সাদা কাগজের চারদিকে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি, ছবির মতো করে।

ধাপ-২

a2.jpg

a3.jpg

a5.jpg

দাগের মাঝখানে একটি সমবাহু ত্রিভুজ এঁকে নিয়েছি।এবং ত্রিভুজের মধ্যে তিনটি দাগ দিয়ে নিয়েছি, ছবির মত করে।

ধাপ-৩

a6.jpg

a7.jpg

a8.jpg

a9.jpg

এঁকে নেয়া রেখাগুলোকে যুক্ত করে একটি আয়ত ক্ষেত্র এঁকে নিলাম।এবং আয়তক্ষেত্রেকে যুক্ত করে আরো কিছু রেখা একে নিলাম। সেই রেখার উপর গোলাপী রং এর জেল পেন দিয়ে দাগ এঁকে নিলাম, ছবির মতো করে।

ধাপ-৪

a10.jpg

a11.jpg

a12.jpg

a13.jpg

এঁকে নেয়া ত্রিভুজের কিছু অংশ গোলাপী রং এর জেল পেন দিয়ে ভরাট করে নিলাম।

ধাপ-৫

a15.jpg

এবং ত্রিভুজের কিছু অংশ পেন্সিল দিয়ে ভরাট করে নিলাম, থ্রিডি ইফেক্ট আনার জন্য।

শেষ ধাপ

a16.jpg

শেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে থ্রিডি আর্ট অংকন শেষ করেছি।

উপস্থাপনা

a19.jpg

a17.jpg

a18.jpg

আশাকরি আজ আমার থ্রিডি আর্ট আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে। গতকাল গ্রামের বাড়ীতে এসেছি। নেটওয়ার্ক সমস্যা কারণে ছবি আপলোড করতে বেশ বেগ পেতে হয়েছে। যে কয়দিন গ্রামে থাকবো এই সমস্যা নিয়েই চলতে হবে আরকি! সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের থ্রিডি আর্ট অংকন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন আর্ট নিয়ে।

পোস্ট বিবরণ

পোস্টথ্রিডি আর্ট
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ২৯ নভেম্বর২০২৩ইং
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

সবার দেখা দেখি আপনিও থ্রিডি আর্ট করার চেষ্টা করেছেন, এই বিষয়টা দেখে আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। তাও আবার কালারফুল থ্রিডি আর্ট হওয়ার কারণে, এটা দেখতে খুব সুন্দর লাগছে। আসলে এগুলো সব থেকে বড় চ্যালেঞ্জিং ব্যাপার হচ্ছে সুন্দর করে ফটোগ্রাফি করা। গ্রামের দিকে নেটওয়ার্ক সমস্যা অনেক বেশি প্রবলেম করে। আর আপনিও গ্রামের বাড়িতে যাওয়ার কারণে নেটওয়ার্ক সমস্যা করছিল অনেক বেশি। যাইহোক এত সুন্দর করে এটা অঙ্কন করে সবার মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

জি আপু গ্রামে নেট ওয়ার্ক বেশ সমস্যা করে।আর এটাও ঠিক থ্রিডি আর্ট এর ফটোগ্রাফি করা বেশ কঠিন।ধন্যবাদ আপু।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

থ্রিডি ড্রইং টা খুবই চমৎকার হয়েছে, থ্রিডি ইফেক্ট খুব চমৎকারভাবে বোঝা যাচ্ছে। আপনার উপস্থাপন খুব সুন্দর হয়েছে।

 3 years ago 

আমি চেস্টা করেছি থ্রিডি ইফেক্ট আনার।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

কয়েকটা উপকরণ দিয়ে খুব সুন্দর করে একটি থ্রিডি আর্ট করলেন। থ্রিডি আর্ট দেখতে খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে আপনি গোলাপী কালার ইউজ করেছেন। তাই অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। আপনার শেয়ার করা আর্ট গুলো সব সময় সুন্দর হয় আপু। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

থ্রিডি আর্টটি খুবই চমৎকার হয়েছে। আপনি খুব সুন্দরভাবে ই আর্টটি করলেন।কালার করেছেন এজন্য আরো বেশী ভালো লাগছে। এ ধরনের আর্টের মাপ নির্নয়ের ব্যাপার আছে।মাপ ঠিক থাকলে আর্টটিও পারফেক্ট হয়।ধন্যবাদ আপু চমৎকার এই থ্রিডি আর্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু মাপ ঠিক হলে থ্রিডি আর্ট দেখতে সুন্দর লাগে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

এমনিতে আর্ট গুলো অনেক সুন্দর হয়ে থাকে৷ আর তা যদি থ্রিডি আর্ট হয় তাহলে তো আর কোন কথা নেই৷ আজকে আপনি খুবই সুন্দর ভাবে এই থ্রিডি আর্ট তৈরি করে ফেলেছেন৷ এই আটটি তৈরি করতে অনেক কষ্ট করেছেন যা দেখে বোঝা যাচ্ছে৷ এই আর্টের মধ্যে আপনি থ্রিডি ভাব খুবই ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন যার দিকে সারাক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছে করছে৷

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার কাছে থ্রিডি আর্ট অংকন হয়তোবা চ্যালেঞ্জ মনে হয়েছে। কিন্তু এই চ্যালেঞ্জে আপনি জয়ী হয়েছেন। এর জন্য বললাম আপনি খুব চমৎকার ভাবে থ্রিডি আর্ট তৈরি করেছেন। গোলাপী কালার দিয়েছে বলে দেখতে ভীষণ ভালো লাগছে। আর তৈরির প্রতিটা ধাপুস সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাদের শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

থ্রিডি আর্ট এর ফটোগ্রাফি বেশ চ্যালেঞ্জিং।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

এখন নেটওয়ার্কে এত বেশি সমস্যা দিচ্ছে যে, কোন কাজ ভালোভাবে করা যাচ্ছে না। আমরাও যেহেতু গ্রামে থাকি, তাই নেটওয়ার্কের সমস্যা রয়েছে। আপনি থ্রিডি আর্ট অনেক সুন্দর করে অংকন করেছেন, যেটা অনেক মনোমুগ্ধকর হয়েছে। গোলাপী কালার ব্যবহার করার কারণে অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে এটা। এই ধরনের কাজ করতে অবশ্যই দক্ষতার প্রয়োজন হয়।

 3 years ago 

বেশ সমস্যা নেট ওয়ার্কের।ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63940.06
ETH 1843.58
USDT 1.00
SBD 0.38