একটি গ্লাসে ম্যান্ডেলা আর্ট।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন।সবাই ভালো থাকুন এই প্রত্যাশা করি সবসময়। আমিও ভালো আছি।আজ১৪ ই পৌষ, শীতকাল,১৪৩০ বঙ্গাব্দ। ২৯ ডিসেম্বর, ২০২৩ খ্রীস্টাব্দ।

cm-13.jpg

বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ম্যান্ডেলা আর্ট নিয়ে। আমার পছন্দের কাজের মধ্যে ম্যান্ডালা আর্ট একটি। সে কারণেই চেস্টা করি প্রতি সপ্তাহে একটি করে ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করতে। যে কোন আর্টের মধ্যেই নিজের সৃজনশীলতা প্রকাশ করা যায়। তাই আজ আমি একটি গ্লাসে ম্যান্ডালা আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করবো। আজকের ম্যান্ডেলা আর্টটি সাদাকালো।তাই উপকরণের বাহুল্য নেই। আজকের ম্যান্ডালা আর্ট করার জন্য উপকরণ হিসাবে ব্যবহার করেছি সাদা কাগজ, কালো রং এর জেল পেন সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে আঁকলাম গ্লাসে ম্যান্ডালা।

উপকরণ

cm-1.jpg

১। সাদা কাগজ
২।পেন্সিল
৩। রাবার
৪। কালো রং এর সাইন পেন।

অংকনের ধাপ সমূহ

ধাপ-১

cm-3.jpg

প্রথমে এক টুকরো সাদা কাগজের চার পাশে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি।

ধাপ-২

cm-4.jpg

cm-5.jpg

এরপর পেন্সিল দিয়ে একটি গ্লাস এঁকে নিয়েছি।

ধাপ-৩

cm-6.jpg

cm-7.jpg

গ্লাসের উপরের অংশে কিছু ম্যান্ডেলা ডিজাইন এঁকে নিয়েছি।

ধাপ-৪

cm-8.jpg

এখন গ্লাসের মাঝখানে একটি দাগ টেনে নিয়েছি। গ্লাসের হাতল বুঝানোর জন্য।

ধাপ-৫

cm-9.jpg

এরপর গ্লাসের ফাকা জায়গা গুলোতে কিছু ফুলের ডিজাইন এঁকে নিয়েছি। যাতে দেখতে সুন্দর লাগে।

ধাপ-৬

cm-10.jpg

শেষে নিজের স্টিমিট আইডি লিখে গ্লাসে ম্যান্ডেলা আর্ট শেষ করেছি।

উপস্থাপন

cm-11.jpg

cm-12.jpg

আশাকরি আজ আমার গ্লাসে ম্যান্ডেলা আর্টটি আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন ভাবে ম্যান্ডালা আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে। সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের গ্লাসে ম্যান্ডালা আর্ট অংকন এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন আর্ট নিয়ে। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টঃ ম্যান্ডালা আর্ট
পোস্ট তৈরিঃ selina 75
ডিভাইসঃ Redmi Note A5
তারিখঃ ২৯ ডিসেম্বর, ২০২৩

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

ম্যান্ডেলা আর্ট অঙ্কন করতে আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। খুব সুন্দর ভাবে একটি গ্লাসের ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন আপনি। নিখুঁত নিখুঁত ডিজাইন আঁকার কারণে বেশি সুন্দর লাগতেছে। এইরকম ম্যান্ডেলা আর্ট গুলো যেমন নিখুঁতভাবে অঙ্কন করা লাগে, তেমনি ধৈর্য এবং সময় ব্যবহার করে করা লাগে। আপনার ম্যান্ডেলা আর্ট গুলো আমি বেশিরভাগ সময় দেখে থাকি। আর আমার কাছে আপনার আর্ট গুলো দেখতে খুব ভালোই লাগে।

 3 years ago 

উৎসাহমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপু আপনার আর্ট গুলো আমার ভীষণ ভালো লাগে। দারুন আর্ট করেন আপনি। গ্লাসের ম্যান্ডেলা আর্ট অনেক সুন্দর হয়েছে আপু। আমার কাছে অনেক ভালো লেগেছে। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

দারুন একটি ম্যান্ডেলা আর্ট করলেন আপু আপনি। গ্লাসের মধ্যে এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করলেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। ম্যান্ডেলা আর্ট গুলো করতে একটু সময়ের প্রয়োজন হলেও করার পরে খুব সুন্দর দেখায়। আপনি প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে শেয়ার করলেন দেখে ভালো লাগলো।

 3 years ago 

ঠিক বলেছেন আপু ম্যান্ডালা আর্ট করতে সময় লাগলেও করার পর বেশ ভালো লাগে।ধন্যবাদ আপু

 3 years ago 

দারুন একটি ক্রিয়েটিভ আর্ট করছেন আপু। আপনার আজকের ক্রিয়েটিভ আর্টটি দেখে চোখ ফেরানো যাচ্ছে না। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

গ্লাসের ম্যান্ডেলা আর্ট দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আপনার এই আর্ট আপনি গ্লাসের মাঝে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আপনি আপনার অংকন পদ্ধতি আমাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অনেক অনেক শুভকামনা রইল

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমি চেস্টা করি নতুন নতুন আর্ট করতে।ধন্যবাদ আপু।

 3 years ago 

অনেক সুন্দর একটি গ্লাসের ম্যান্ডেল আর্ট করেছেন আর এই অসাধারণ সুন্দর ম্যান্ডেলা আর্ট কিভাবে অঙ্কন করেছেন সেটা ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া উৎসাহমূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

একটি গ্লাসের খুব সুন্দর ম্যান্ডেলা আর্ট করেছেন। এরকম আর্টগুলো দেখতে আমার খুব ভালো লাগে। আপনারটাও খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

গ্লাসে তৈরি এই সুন্দর ম্যান্ডেলা আর্টটি একদমই অতুলনীয় হয়েছে৷ এরকম সুন্দর একটি আর্ট আপনার কাছ থেকে দেখে খুবই ভালো লাগলো৷ এখানে আপনি খুবই সুন্দরভাবে গ্লাসের মধ্যে ছোট ছোট ডিজাইনগুলো ফুটিয়ে তুলেছেন৷ একই সাথে এখানে আপনি দুই ধরনের ডিজাইন দিয়েছেন যা খুবই সুন্দর দেখা যাচ্ছে৷

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 63953.04
ETH 1857.95
USDT 1.00
SBD 0.38