রেসিপিঃ চিড়ার মিস্টি পোলাউ।
সবাইকে শুভেচ্ছা।
আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন? আশাকরি ভালো আছেন।আমিও ভালো আছি।আজ ১৪ই আশ্বিন, শরৎকাল,১৪৩০ বঙ্গাব্দ। ২৯ সেপ্টেম্বর,২০২৩ খ্রীস্টাব্দ। আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিং এ আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি রেসিপি নিয়ে। আর তা হচ্ছে চিড়ার মিস্টি পোলাউ এর মজাদার রেসিপি। বিকালের নাস্তায় বেশ মজাদার একটি খাবার। যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এই চিড়ার বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করি । খাবারের ভিন্নতা আনার জন্য মাঝে মাঝে আমরা এভাবেও করে খেতে পারি। এই রেসিপিটি তৈরিতে প্রথান উপকরণ হিসাবে আমি ব্যবহার করেছি চিড়া। সাথে অন্যান্য উপকরণতো আছেই। তাহলে চলুন দেখে নেয়া যাক, কিভাবে তৈরি হলো আমার উপস্থাপিত আজকের রেসিপিটি।
রান্নার উপকরণ
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| চিড়া | ১০০ গ্রাম |
| পিয়াজ | ২ টেঃ চামচ |
| রসুন | ৪-৫ কোয়া |
| আদা | ১ চাঃ চামচ |
| কাঁচা মরিচ | ২-৩টি |
| হলুদ গুড়া | ১/২ চাঃ চামচ |
| ভাজা জিরার গুড়া | ১/৪ চাঃ চামচ |
| চিনি | ১ চাঃ চামচঃ |
| ভাজা চিনা বাদাম | ৩ টেঃ চামচ |
| কিসমিস | ৩ টেঃ চামচ |
| লবন | পরিমাণ মত |
| তেল | ২ টেঃ চামচ |
রন্ধণ প্রনালী
ধাপ-১
প্রথমে কাঁচা মরিচ,আদা, পিয়াজ ও রসুন কেটে নিয়েছি । রসুন ও আদা বেটে নিয়েছি।
ধাপ-২
প্রথমে একটি কড়াই চুলায় বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে চিড়াগুলো ভেজে পানিতে ভিজিয়ে দিয়েছি। এবং ভালোভাবে ধুয়ে ঝরিয়ে নিয়েছি।
ধাপ-৩
পুনরায় চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি।
ধাপ-৪
তেল গরম হয়ে এলে তাতে কুচি করা পিয়াজ,কাঁচা মরিচ দিয়ে দিয়েছি।
ধাপ-৫
পিয়াজ ভাঁজা ভাঁজা হয়ে এলে তাতে সকল মশলা একে একে দিয়ে দিয়েছি। মশলা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পানি দিয়ে দিয়েছি।
ধাপ-৬
মশলা যখন তেল থেকে ছেড়ে আসবে তখন ধুয়ে ঝড়িয়ে রাখা চিড়া দিয়ে দিয়েছি । এবং মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি।
ধাপ-৭
চিড়া যখন মশলার সাথে ভালভাবে মিশে যাবে,তখন ভাজা বাদাম,কিসমিস ও চিনি দিয়ে ভালভাবে চিড়ার সাথে মিশিয়ে নিয়েছি। সব কিছু ঠিক আছে কিনা তা দেখে নামিয়ে নিয়েছি।
পরিবেষণ
এরপর একটি বাটিতে তুলে নিয়ে সাজিয়ে পরিবেষণ করেছি।
আশাকরি আজকের চিড়ার মিস্টি পোলাউ এর মজাদার রেসিপি আপনাদের ভাল লেগেছে।আমার কাছে বেশ ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমার রেসিপির ব্লগ এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।
পোস্ট বিবরণ
| শ্রেণী | রেসিপি |
|---|---|
| ক্যামেরা | Redmi Note 5A |
| পোস্ট তৈরি | @selina75 |
| তারিখ | ২৯ সেপ্টেম্বর,২০২৩ |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
চিড়ার মিষ্টি পোলাও রেসিপিটা আমার কাছে একদম নতুন মনে হয়েছে। চিড়া থেকে কিভাবে পোলাও রেসিপি তৈরি করতে হয় তার ধাপগুলো পর্যায়ক্রমে তুলে ধরেছেন। পরিবেশন করা রেসিপির ছবি দেখে তো বেশ লোভনীয় মনে হচ্ছে নিশ্চয়ই খেতে অনেক সুস্বাদু হয়েছিল।
জি ভাইয়া খেতে দারুন হয়েছিল।অনেক ধন্যবাদ ভাইয়া।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://twitter.com/selina_akh/status/1707807776347664561
আপু আপনি সব সময় নতুন কিছু করার চেষ্টা করেন দেখে অনেক ভালো লাগে। চিড়ার মিস্টি পোলাউ রেসিপি দারুন হয়েছে। চিড়ার মিস্টি পোলাউ কখনো খাওয়া হয়নি আপু। একদিন বাসায় রান্না করে খেয়ে দেখতে হবে।
আমার বেশ পছন্দের একটি নাস্তা। একদিন বানিয়ে খাবেন। আশাকরি ভালো লাগবে। অনেক ধন্যবাদ আপু।
চিড়ার মিস্টি পোলাউ দেখে অনেক মজাদার মনে হয়েছে। তাই খেতে ইচ্ছা করছে। রেসিপিটির পরিবেশন অসাধারণ হয়েছে। ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
জি ভাইয়া খেতে বেশ মজা। অনেক ধন্যবাদ ভাইয়া।
নতুন একটি রেসিপি শেয়ার করলেন আপু।চিড়ার মিষ্টি পোলাও কখনও করতে দেখিনি।আপনার রেসিপি দেখে খুব মজার লাগলো আপু।ধন্যবাদ জানাই আপনাকে মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।
খেতে বেশ মজা আপু। যারা মিস্টি পছন্দ করে তাদের ভালো লাগবে। অনেক ধন্যবাদ আপু।
আপু আপনি একদম ইউনিক রেসিপি নিয়ে এসেছেন। আমি কখনো চিড়ার মিষ্টি পোলাও এর নাম শুনিনি। এমনকি কখনো খাওয়াও হয়নি। আপনার উপস্থাপনা দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। একদিন অবশ্যই বাসায় তৈরি করে দেখবো। ধন্যবাদ মজাদার ও ইউনিক রেসিপি শেয়ার করার জন্য।
জি বানিয়ে খাবেন একদিন। আশাকরি ভালো লাগবে। অনেক ধন্যবাদ আপু।
মজাদার একটি রেসিপি বানিয়ে দেখিয়েছেন আজকে আপনি। চিড়া দিয়ে এভাবে সুন্দর রেসিপি হয় তা কিন্তু আমার মোটেও ধারণা ছিল না। নতুন একটা রেসিপি সম্পর্কে ধারণা অর্জন করলাম পাশাপাশি শিখে গেলাম কিভাবে এই রেসিপি তৈরি করতে হয়। আশা করি ঝাল ঝাল যথেষ্ট সুস্বাদু একটা রেসিপি এটা। তবে যে কোন মুহূর্তে চেষ্টা করা যাবে এটা তৈরি করার।
জি ভাইয়া আমার খেতে দারুন লাগে। অনেক ধন্যবাদ ভাইয়া।
চিড়া দিয়ে যে পোলাও তৈরি করা যায় আমার জানা ছিল না। আপনার রেসিপি দেখে শিখে নিলাম একদিন অবশ্যই তৈরি করব। সকাল সকাল এমন রেসিপি দেখে লোভ সামলানো মুশকিল। রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।