বৃত্তে রঙ্গিন ম্যান্ডালা অংকন।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে শুভেচ্ছা।

বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ ১৭ ই ভাদ্র, শরৎকাল,১৪৩০ বঙ্গাব্দ। ১ সেপ্টেম্বর,২০২৩ খ্রীস্টাব্দ। আজ দুপুরের এক পশলা বৃষ্টি ঢাকায় কিছুটা শীতল পরশ এনে দিয়েছে। কিছুটা স্বস্তি এসেছে জনজীবনে।বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ম্যান্ডেলা আর্ট নিয়ে। আজ আমি বৃত্তে রঙ্গিন ম্যান্ডালা আর্ট আপনাদের সামনে উপস্থাপন করবো। আমি চেষ্টা করি নিত্য নতুন আর্ট আপনাদের উপহার দিতে। আজকের ম্যান্ডালা আর্ট করার জন্য উপকরণ হিসাবে ব্যবহার করেছি সাদা কাগজ,বিভিন্ন রং এর জেল পেন সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে অংকন করলাম বৃত্তে রঙ্গিন ম্যান্ডালা। আশাকরি ভাল লাগবে আপনাদের।

m2.jpg

উপকরণ

m1.jpg

১। সাদা কাগজ
২।বিভিন্ন রং এর জেল পেন
৩।পেন্সিল কম্পাস
৪।পেন্সিল

ম্যান্ডালা আর্ট অংকনের বিভিন্ন ধাপ সমূহ

ধাপ-১

m14.jpg

প্রথমে এক টুকরো সাদা কাগজের চারদিকে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি, ছবির মতো করে।

ধাপ-২

m13.jpg

এরপর মাঝবরাবর কয়েকটি বিভিন্ন সাইজের বৃত্ত এঁকে নিয়েছি।

ধাপ-৩

m12.jpg

m10.jpg

m9.jpg

এবার বৃত্তগুলোগুলো বিভিন্ন রং করে নিয়েছি। এবং বৃত্তের মাঝখানে ডিজাইন এঁকে নিয়েছি।

ধাপ-৪

m8.jpg

এবার আরও কিছু ডিজাইন এঁকে নিলাম অন্য বৃত্তে।

ধাপ-৫

m7.jpg

m6.jpg

একইভাবে অন্যান্য বৃত্তে বিভিন্ন ডিজাইন এঁকে নিলাম। এবং ফাঁকা ডিজাইনগুলোতে বিভিন্ন রং দিয়ে ভরাট করে নিয়ে ম্যান্ডালা অংকন শেষ করলাম।

শেষ ধাপ

m5.jpg

শেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে ম্যান্ডালা আর্ট অংকন শেষ করেছি।

উপস্থাপনা

m4.jpg

m3.jpg

আশাকরি আজ আমার বৃত্তে রঙ্গিন ম্যান্ডালা আর্ট আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন ভাবে ম্যান্ডালা আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে।সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের বৃত্তে রঙ্গিন ম্যান্ডালা আর্ট অংকন এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন আর্ট নিয়ে।

পোস্ট বিবরণ

পোস্টরঙ্গিন ম্যান্ডালা আর্ট
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ১ আগস্ট ২০২৩ইং
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

খুবই সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট তৈরি করে ফেলেছেন আপনি। অল্প কিছু উপকরণ দিয়ে এরকম সুন্দর একটি মেন্ডেলা আর্ট তৈরি করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ৷ একই সাথে আপনি বৃত্তের মধ্যে অনেকগুলো ডিজাইন একসাথে অঙ্কন করে ফেলেছেন যা একদমই প্রশংসনীয়৷

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আপনি প্রতিনিয়ত নিত্য নতুন আর্ট তৈরি করে যাচ্ছেন এবং সেগুলো আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার তৈরি আর্ট গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকে আপনি বৃত্তের রঙিন ম্যান্ডেলা আর্ট তৈরি করেছেন। মেন্ডেলা আর্ট তৈরির প্রতিটা ধাপ খুব চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমি চেস্টা করি আর্ট করার ক্ষেত্রে একটু ভিন্নতা আনার। অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

বৃত্তের অনেক সুন্দর একটি ম্যান্ডেল আর্ট করেছেন। এমন আর্ট গুলো আমার অনেক ভালো লাগে। আপনারটাও অনেক ভালো লেগেছে। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

বৃত্তের মধ্যে খুব সুন্দর একটি রঙের ম্যান্ডেলা আর্ট করেছেন আপু।এরকম আর্ট করতে অনেক সময় লাগে এবং ধৈর্যের প্রয়োজন হয়।আপনি খুব সুন্দর ভাবে এবং ধৈর্য সহকারে এই ম্যান্ডেলা আআর্ট করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন। সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 3 years ago 

ঠিক ভাইয়া এ ধরনের আর্ট করতে সময় ও ধৈর্য্য দু'টোই প্রয়োজন। অনেক ধন্যবাদ ভাইয়া। মন্তব্যের জন্য।

 3 years ago 

বৃত্তের মধ্যে আপনি খুব সুন্দর একটি মেন্ডেলা অংকন করেছেন অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

খুবই সুন্দর বৃত্তের ম্যান্ডেলা চিত্র অঙ্কন করেছেন। এই মেন্ডেলা চিত্র দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। ধাপে ধাপে উপস্থাপন ছিল অসাধারণ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার ম্যান্ডালা আর্ট দেখে খুব ভালো লাগলো। সত্যিই খুব চমৎকার মেন্ডেল আর্ট করছেন আপনি ‌। আপনার বৃত্তে রঙ্গিন ম্যান্ডালা অংকন বেশ অসাধারণ। আমাদের মাঝে সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। বিশেষ করে ম্যান্ডালা আর্ট এর মাঝে রং করাতে খুবই সুন্দর দেখাচ্ছে। এত চমৎকার মেন্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আমি চেস্টা করেছি সুন্দরভাবে আঁকতে ।অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

চার নাম্বার ধাপ থেকেই কিন্তু বেশ চমৎকার একটা কালারফুল ম্যান্ডেলা আমরা দেখতে পাচ্ছিলাম, শেষ ধাপ পর্যন্ত অসাধারণ একটা রঙিন মেন্ডেল আপনি আমাদেরকে উপহার দিয়েছেন খুব ভালো লেগেছে আপনার আজকের ড্রয়িং।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63463.48
ETH 1879.27
USDT 1.00
SBD 0.37