রঙ্গিন থ্রিডি আর্ট।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।আজ ২২ ই পৌষ, শীতকাল,১৪৩০ বঙ্গাব্দ। ০৬ জানুয়ারি, ২০২৪ খ্রীস্টাব্দ। বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি থ্রিডি আর্ট।

t5.jpg

আমার বাংলা ব্লগে অনেককেই থ্রিডি আর্ট করতে দেখে আমিও চেস্টা করলাম একটা থ্রিডি আর্ট করতে। থ্রিডি আর্ট করতে গিয়ে আমার কাছে বেশ চ্যালেঞ্জিং মনে হয়েছে, সঠিকভাবে ফটোগ্রাফি করা । কেননা ফটোগ্রাফির উপর নির্ভর করে থ্রিডি আর্ট এর সৌন্দর্য্য। তবে অনেক কষ্টে ফটোগ্রাফি মোটা্মুটি করতে সক্ষম হয়েছি। এ আর্টটি করতে আমার বেশ সময় লেগেছে। কিন্তু আঁকার পর বেশ ভালই লেগেছে। আমি এই থ্রিডি আর্টটি করতে ব্যবহার করেছি কালো ও লাল রং এর সাইন পেন ও পেন্সিল সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক রঙ্গিন থ্রিডি আর্ট অংকনের বিভিন্ন ধাপ সমূহ। আমি চেষ্টা করি নিত্য নতুন আর্ট আপনাদের উপহার দিতে। আশাকরি ভাল লাগবে আপনাদের।

উপকরণ

3d-1.jpg

১। সাদা কাগজ
২।লাল ও কালো রং এর ্সাইন পেন
৩।স্কেল
৪।পেন্সিল

থ্রিডি আর্ট অংকনের বিভিন্ন ধাপ সমূহ

ধাপ-১

3d-2.jpg

প্রথমে এক টুকরো সাদা কাগজের চারদিকে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি, ছবির মতো করে।

ধাপ-২

3d-3.jpg

3d-4.jpg

দাগের মাঝখানে একটি চতুর্ভুজ এঁকে নিয়েছি।

ধাপ-৩

3d-5.jpg

চতুর্ভূজটিকে দু'টো রেখা টেনে চারভাগ করে নিলেম।

ধাপ-৪

3d-6.jpg

3d-7.jpg

3d-8.jpg

3d-9.jpg

3d-10.jpg

প্রতিটি চতুর্ভূজকে কোনাকুনি দাগ টেনে নিয়েছি। এবং প্রতিটি চতুর্ভূজকে সমান দাগ টেনে নিয়েছি। ছবির মতো করে। পেন্সিলের দাগের উপর কালো অ লাল রং এর সাইন পেন দিয়ে দাগ টেনে নিয়েছি।

ধাপ-৫

3d-11.jpg

3d-13.jpg

কালো সাইন পেন দিয়ে একটি অংশ ফাঁক রেখে ভরাট করে নিয়েছি। একই ভাবে লাল রং এর সাইন পেন দিয়ে বাকী দু'টো চতুর্ভুজ ভরাট করে নিয়েছি। ছবির মতো করে।

ধাপ-৬

3d-15.jpg

3d-15.jpg

এক পাশে পেন্সিল দিয়ে শেড দিয়ে নিয়েছি,যাতে ত্রিডি ইফেক্ট বোঝা যায়।

শেষ ধাপ

t1.jpg

শেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে থ্রিডি আর্ট অংকন শেষ করেছি।

উপস্থাপনা

t2.jpg

t5.jpg

আশাকরি আজ আমার থ্রিডি আর্ট আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে। গতকাল গ্রামের বাড়ীতে এসেছি। নেটওয়ার্ক সমস্যা কারণে ছবি আপলোড করতে বেশ বেগ পেতে হয়েছে। যে কয়দিন গ্রামে থাকবো এই সমস্যা নিয়েই চলতে হবে আরকি! সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের থ্রিডি আর্ট অংকন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন আর্ট নিয়ে।

পোস্ট বিবরণ

পোস্টথ্রিডি আর্ট
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ৬ জানুয়ারী ২০২৪ইং
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

রঙ্গিন থ্রিডি আর্ট করেছেন‌। থ্রিডি আর্ট দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আসলে এই ধরনের থ্রিডি আর্ট করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে রঙ্গিন থ্রিডি আর্ট করেছেন। আপনার আর্ট খুবই নিখুঁত হয়েছে। এত চমৎকার আর্ট করার প্রক্রিয়া আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

বেশ সময় লেগেছে আর্টটি আকঁতে ।ধন্যবাদ ভাইয়া।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

থ্রিডি আর কিন্তু খুবই চমৎকার ছিল, সেডিং লাইন ব্যবহার করার মাধ্যমে খুব চমৎকার ভাবে একটা থ্রিডি ইফেক্ট ফুটিয়ে তোলা যায়, এবং আপনি সেটি খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন আজকের এই পোস্টে শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আমি চেস্টা করেছি থ্রিডি ইফেক্ট আনার । ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

থ্রিডি চিত্রগুলো অঙ্কন করা অনেক কঠিন কাজ তারপরও দেখছি আপনি দারুন ভাবে তৈরি করতে সক্ষম হয়েছেন। আপনিও যে এত সুন্দর থ্রিডি আর্ট করতে পারেন সেটা আমার জানা ছিল না। খুবই ভালো লাগলো আপনার অংকন করা এই থ্রিডি আর্ট দেখে।

 3 years ago 

সবার থ্রিডি আর্ট দেখে চেস্টা করলাম। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আসলে আপু থ্রিডি আর্ট গুলো করা যতটা সহজ ফটোগ্রাফি করে ফুটিয়ে তোলা ততটাই কঠিন। তবে আপনি আজকে দারুন একটি থ্রিডি আর্ট করলেন। থ্রিডি আর্ট গুলো দেখতে এমনিতেই ভালো লাগে। তারপর কালারফুল করেছেন যার কারণে আরো অনেক বেশি ভালো লেগেছে ।অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু। থ্রিডি আর্ট এর ফটোগ্রাফি করা বেশ কঠিন। ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

খুব সুন্দর একটি আর্ট করেছেন।এটা দেখতে খুবই সুন্দর হয়েছে।আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনি সবসময় খুব সুন্দর সুন্দর কিছু আর্ট শেয়ার করে আসছেন৷ আজকের এই আর্টটিও একদম অসাধারণ হয়েছে৷ এই থ্রিডি আর্ট তৈরি করার মাধ্যমে আপনি আপনার আর্ট করার প্রতিভাকে যেরকম ফুটিয়ে তুলেছেন, একই সাথে এর মধ্যে রঙের কম্বিনেশনও খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন৷ অসংখ্য ধন্যবাদ এরকম ইউনিক একটি আর্ট শেয়ার করার জন্য৷

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

থ্রিডি আর্ট অনেক জনপ্রিয় একটি আর্ট এবং খুবই ইউনিক। অনেক সুন্দর একটি থ্রিডি আর্ট আপনি আমাদের মধ্যে শেয়ার করেছেন। সাদা কাগজের মধ্যে রঙিন এই থ্রিডি আর্ট দেখতে অনেক বেশি ভালো লাগতেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের মধ্যে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64655.96
ETH 1868.96
USDT 1.00
SBD 0.38