একটি রঙ্গিন ইলিউশন আর্ট ।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।আমিও ভাল আছি। আজ ১২ই ফাল্গুন,বসন্তকাল ১৪৩০ বঙ্গাব্দ। ২৪শে ফেব্রুয়ারি,২০২৪ খ্রীস্টাব্দ।বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ইলিউশন আর্ট।

e13.jpg

আমার বাংলা ব্লগে অনেককেই ইলিউশন আর্ট করতে দেখে আমিও চেস্টা করলাম একটা ইলিউশন আর্ট করতে। ইলিউশন আর্ট মূলতঃ দৃষ্টিভ্রম। অর্থাৎ আমরা যা দেখছি আসলে তা নয়, অন্যকিছু । আমি যেহেতু আর্টিস্ট নই তাই সহজ একটি আর্ট করেছি। আর্টটি করতে আমার বেশ সময় লেগেছে। কারন নতুন নতুন করছি। আশাকরি ধীরে ধীরে কম সময়ে আর্ট করতে পারবো। যেকোন জিনিস চর্চা করলে তা সহজ হয়ে যায়।যদিও সময় লেগেছে কিন্তু আঁকার পর বেশ ভালই লেগেছে। আমি এই ইলিউশন আর্টটি করতে ব্যবহার করেছি গোলাপী রং এর জেল পেন ও পেন্সিল সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক রঙ্গিন ইলিউশন আর্ট অংকনের বিভিন্ন ধাপ সমূহ। আমি চেষ্টা করি নিত্য নতুন আর্ট আপনাদের উপহার দিতে। আশাকরি ভাল লাগবে আপনাদের।

উপকরণ

e21.jpg

১। সাদা কাগজ
২।গোলাপী রং এর জেল পেন
৩।স্কেল
৪।পেন্সিল
৫।পেন্সিল কম্পাস

অংকনের বিভিন্ন ধাপ সমূহ

ধাপ-১

e1.jpg

প্রথমে এক টুকরো সাদা কাগজের চারদিকে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি, ছবির মতো করে।

ধাপ-২

e2.jpg

e3.jpg

দাগের মাঝখানে একটি বৃত্ত এঁকে নিয়েছি। এবং বৃত্তটিকে চারটি রেখা দিয়ে আট ভাগে ভাগ করে নিয়েছি।ছবির মত করে।

ধাপ-৩

e4.jpg

e5.jpg

e6.jpg

e7.jpg

এবার পেন্সিলের দাগের উপর গোলাপী রং এর জেল পেন দিয়ে দাগ দিয়ে নিয়েছি। সুন্দর দেখার জন্য। এবার একটি ঘর দাগ টেনে ভরাট করে নিয়েছি। একইভাবে সবগুলো ঘর ভরাট করে নিয়েছি।

ধাপ-৪

e8.jpg

e10.jpg

এবার প্রতিটি কোন রেখা টেনে যুক্ত করে নিয়েছি। এবং কিছু অংশ পেন্সিল দিয়ে কালো করে নিয়েছি। ইলিউশন ইফেক্ট আনার জন্য।

শেষ ধাপ

e11.jpg

শেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে ইলিউশন আর্ট অংকন শেষ করেছি।

উপস্থাপনা

e20.jpg

e18.jpg

e13.jpg

আশাকরি আজ আমার ইলিউশন আর্ট আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে। সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের ইলিউশন আর্ট অংকন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন আর্ট নিয়ে।

পোস্ট বিবরণ

পোস্টইলিউশন আর্ট
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ২৪শে ফেব্রুয়ারি,২০২৪ খ্রীস্টাব্দ
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

একটি রঙিন ইলিউশন আর্ট অঙ্কন করেছেন দেখতে চমৎকার লাগছে আপু। প্রথমে বৃত্ত অংকন করে পরবর্তীতে কিভাবে কালারফুল ভাবে সৌন্দর্য টা ফুটিয়ে তুলতে হয় সেটা আমাদেরকে দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার মতামতের জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

কমিউনিটিতে অনেকের ইলিউশন আর্ট করা দেখে আপনিও চেষ্টা করেছেন দেখে বেশ ভালো লাগলো ।আসলে নতুন কিছু শিখতে বেশ ভালই লাগে। তবে নতুন হলেও আপনার আর্টটি কিন্তু বেশ চমৎকার হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু নতুন যে কোন কিছু আমার বেশ ভালো লাগে। তাইতো চেস্টা করা। ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

খুবই সুন্দর একটি চিত্র অংকন করেছেন। আপনার চিত্র অংকন ধাপ গুলো দেখে খুবই ভালো লাগলো। অনেক সুন্দর ভাবে সহজ ভাবে চিত্রটি অংকন করেছেন অসাধারণ হয়েছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করা পাশে থাকার জন্য।

 2 years ago 

আপু আপনার ইলিউশন আর্টটি আমার কাছে খুব ভালো লেগেছে । আবার গোলাপী কালার করার কারণে বেশি ভালো লাগছে । থ্রিডি একটা এফেক্ট এসেছে দেখতে অন্যরকম সুন্দর লাগছে সত্যি ভালো লাগলো ।

 2 years ago 

আমার করা আর্টটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 2 years ago 

খুবই চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে একটা রঙিন ইল্যুশন অংকন শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। রঙিন এই ইল্যুশন অংকন দেখেই বোঝা যাচ্ছে যে আপনি এ ব্যাপারে অনেক বেশি অভিজ্ঞ কারণ অংকনটা আসলেই অনেক বেশি সুন্দর ছিল। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমি ইলিউশন আর্ট তেমনভাবে পারি না। তবে চেস্টা করেছি।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপু আপনার আর্ট সবসময়ই খুব সুন্দর হয়।তবে ফটোগ্রাফি করার সময় চেষ্টা করবেন ক্লিয়ারভাবে করতে তাহলে আরও বেশি সুন্দর লাগবে। ফাইনাল ছবিটা একটু ঝাপসা লাগছে। যাই হোক আপনি খুব সুন্দর ভাবে ফটোগ্রাফির মাধ্যমে থ্রিডি ভাব ফুটিয়ে তুলেছেন। গোলাপি কালার করার জন্য দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

গঠন মূলক মতামতের জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি সব সময় ভিন্ন রকম আর্ট করে থাকেন। আজকে আপনি খুব সুন্দর করে রঙিন ইলিউশন আর্ট করেছেন। সত্যি বলতে আপনার আর্ট দেখে আমি হা করে তাকিয়ে রইলাম।ইলিউশন আর্ট গুলো একটু কঠিন তারপরও আপনি খুব সহজে আর্ট করেছেন। তবে আজকে আপনার আর্ট এর মধ্যে গোলাপী রং ব্যবহার করার কারণে দেখতে বেশ ভালই লাগতেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে রঙিন ইলিউশন আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 65492.51
ETH 1899.29
USDT 1.00
SBD 0.38