একটি হাঁস এর অরিগ্যামি।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন? আমিও ভালো আছি । প্রত্যাশা করি সব সময় ভালো থাকেন সবাই। আজ ১৩ ই মাঘ, শীতকাল,১৪৩০ বঙ্গাব্দ।২৭জানুয়ারি, ২০২৪ খ্রীস্টাব্দ।

o4.jpg

ঢাকায় আজ শীতের তীব্রতা তেমন নেই। সকাল থেকেই ঝলমলে রোদ। বেশ কয়েকদিন পর ঢাকার আবহাওয়া স্বাভাবিক। আমার বাংলা ব্লগ এর নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি, একটি অরিগ্যামি পোস্ট নিয়ে। আজ আমি রঙ্গিন কাগজ দিয়ে একটি হাঁসের এর অরিগ্যামি উপস্থাপন করবো। আমি চেস্টা করেছি,হাঁসের অরিগ্যামি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে,,কাগজকে ভাঁজে ফেলে। আপনারা জানেন, অরিগ্যামি হল কাগজকে নানা ভাবে ভাঁজে ফেলে একটি সুন্দর অবয়ব তৈরি করা।কাগজ না কেটে দৃশ্যমান করা। তাই অরিগ্যামি হল কাগজে ভাঁজের খেলা। যে কোন অরিগ্যামি বানানোর কৌশল বর্ণনা করা বেশ কঠিন। ভাঁজ দেখেই বুঝে নিতে হয়।তবুও চেস্টা করেছি,,যতটা সম্ভব সহজ করে বর্ণনা করার। আজ আমি হাঁসের অরিগ্যামি তৈরিতে রঙ্গিন কাগজ ও কালো রং এর সাইন পেন উপকরণ হিসাবে ব্যবহার করেছি। তাহলে বন্ধুরা, আসুন ধাপে ধাপে দেখে নেই, ,কিভাবে তৈরি হলো আজকের হাঁসের অরিগ্যামিটি। আশাকরি, আজকের হাঁসের অরিগ্যামিটি ভাল লাগবে আপনাদের।

উপকরণ

o17.jpg

১।বেগুনী রং এর কাগজ
২।কালো রং এর সাইন পেন

তৈরির পদ্ধতি

ধাপ-১

o15.jpg

প্রথমে ১৫সেঃ মিঃX১৫সেঃমিঃ সাইজের বেগুনী রং এর কাগজ নিয়েছি হাঁস এর অরিগ্যামি বানানোর জন্য।এবং তা কোনাকুনি ভাবে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-২

o14.jpg

কোনাকুনিভাবে ভাঁজ করা কাগজটি পুনরায় মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। ছবির মতো করে।

ধাপ-৩

o13.jpg

o12.jpg

ভাঁজ করা কাগজটি পরপর ছবির মতো করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৪

o11.jpg

কাগজটি ভাঁজ করার পর যে চিকন অংশ তৈরি হয়েছে তা মাঝ বরবর ভাঁজ করে নিয়েছি। হাঁসের গলা বানানোর জন্য।

ধাপ-৫

o10.jpg

o9.jpg

এবার ঠোঁট বানানোর জন্য ভাঁজ করা কাগজটি পুনরায় ছোট করে ভাঁজ করে নিয়েছি।এবং ছবির মতো মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৬

o7.jpg

o16.jpg

এবার কালো রং এর সাইন পেন দিয়ে হাঁসের চোখ এঁকে নিয়েছি। এবং ভাঁজ খুলে বানানো কাগজের হাঁসটিকে দাঁড় করিয়ে কয়েকটি ফটোগ্রাফি করে নিয়েছি,আপনাদের সাথে শেয়ার করার জন্য।

উপস্থাপনা

o1.jpg

o16.jpg

o4.jpg

আশাকরি, আজকের রঙ্গিন কাগজ দিয়ে বানানো একটি হাঁস এর অরিগ্যামিটি আপনাদের ভাল লেগেছে।এই শীতে পরিবারের সকলের যত্ন নিন। বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের।সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার অরিগ্যামি পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সে পর্যন্ত সবাই ভালো থাকুন।এই কামনা করি।

পোস্ট বিবরণ

পোস্টবিবরণ
শ্রেণীঅরিগ্যামি
ক্যামেরাRedmi Note A5
পোস্ট তৈরি@selina75
তারিখ২৭ জানুয়ারী ২০২৪
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দরভাবে হাঁসের ডাই পোস্ট তৈরি করেছেন। আসলে রঙিন কাগজ দিয়ে আমরা অনেক কিছুই তৈরি করি। তবে প্রাণীর তৈরি করার দৃশ্য দেখলে আমার তৈরি করার ইচ্ছা জাগে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে এবং দেখতে আমার কাছে বেশ ভালই লাগে। রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি হাঁস তৈরি করেছেন দেখতে খুব কিউট লাগছে। শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করার ধাপ গুলো খুব সুন্দরভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি অরিগ্যামি আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ঠিক তাই বলেছেন আপু রঙ্গিন কাগজ দিয়ে কোন কিছু বানালে দেখতে বেশ সুন্দর হয় । ধন্যবাদ আপু।

 2 years ago 

হাঁস এর অরিগ্যামি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি কাগজ দিয়ে এটি দারুন ভাবে তৈরি করেছেন এবং আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। এককথায় সিম্পল এর মধ্যে গর্জিয়াস। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনার কাজের মাঝে সব সময় ভিন্নতা খুঁজে পাই। আপনি সবসময় নতুন কিছু করার চেষ্টা করেন। হাঁসের অরিগ্যামি অনেক সুন্দর হয়েছে আপু। দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আমি চেস্টা করি পোস্টে ভিন্নতা আনার জন্য । অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে হাঁসের অরিগামিটি চমৎকার হয়েছে আপু।রঙিন কাগজের জিনিসগুলো দেখতে ভীষণ ভালো লাগে।আপনি হাঁসের অরিগামি বানানোর ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। এজন্য অনেক ধন্যবাদ জানাই আপনাকে।

 2 years ago 

জি আপু রঙ্গিন কাগজ দিয়ে যাই বানানো হোক না কেন দেখতে বেশ সুন্দর হয়। অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

হাঁস এর অরিগ্যামি খুব ভালো হয়েছে আপু। এধরনের কাজ গুলোর ভাজ গুলো যত বেশি সুন্দর হয়। কাজ শেষে দেখতে তত বেশি সুন্দর লাগে। সব মিলিয়ে অনেক সুন্দর ফুটে উঠেছে ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া। কাজ শেষ করারপর দেখতে বেশ সুন্দর লাগে। অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

এটা কিন্তু আপু একদম বাস্তব কথা বলেছেন, অরিগ্যামি হলো কাগজ ভাঁজের খেলা। আর এটি তৈরি করা মোটামুটি সহজ হলেও এর বর্ণনা করা অত্যন্ত কঠিন কাজ। এর ভাঁজগুলো আসলেই বর্ণনা করা যায় না। আমি নিজেও এ ধরনের কাজ করি, সেজন্যই ব্যাপারটা খুব ভালো করে জানি। যাইহোক, আজ আপনি দারুন একটি হাঁস এর অরিগ্যামি তৈরি করেছেন যা দেখে বেশ ভালো লাগলো আপু।

 2 years ago 

ঠিক তাই। অরিগ্যামি তৈরির বর্ণনা করা বেশ কঠিন। অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপু মাঝে মাঝে অরিগ্যামি তৈরির ভাঁজের বর্ণনা করতে গিয়ে মাথার ঘাম পায়ে পড়ে যায়, এমন পরিস্থিতি সৃষ্টি হয়!😫

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া। আমারও একই অবস্থা হয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 65163.60
ETH 1897.12
USDT 1.00
SBD 0.38