অরিগ্যামিঃরঙ্গিন কাগজ দিয়ে হাফ শার্ট তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি । প্রত্যাশা করি সব সময় ভালো থাকেন সবাই। ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে ২০২৪ খ্রিষ্টাব্দ

o1.jpg

আমি সব সময় চেস্টা করি পোস্টের ভিন্নতা আনার। তাই সপ্তাহের প্রতিটি দিন ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার চেস্টা করি। তারই ধারাবাহিকতায় বন্ধুরা, আজ নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আর তাহলো রঙ্গিন কাগজ দিয়ে হাফ শার্ট এর অরিগ্যামি তৈরি। আমরা সবাই জানি, অরিগ্যামি হল কাগজকে নানা ভাবে ভাঁজে ফেলে একটি সুন্দর অবয়ব তৈরি করা।কাগজ না কেটে দৃশ্যমান করা। তাই অরিগ্যামি হল কাগজের ভাঁজের খেলা।আজ আমি কয়েকটি ভাঁজ করে হাফ শার্ট এর অরিগ্যামি তৈরি করবো।অরিগ্যামি বানাতে আমার বেশ ভালো লাগে। কারন বিভিন্ন ভাঁজ এর মাধ্যমে সুন্দর একটি জিনিস বানানো যায়। আর ভাঁজগুলো ঠিকভাবেই দিলে কেবল একটি অবয়ব তৈরি করা সম্ভব। তা না হলে সম্পূর্ণ কাজটি নস্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই সাবধানে ভাঁজগুলো দিতে হয়।হাফ শার্ট এর অরিগ্যামি তৈরিতে রঙ্গিন কাগজ সহ আরও কিছু উপকরণ হিসাবে ব্যবহার করেছি। তাহলে বন্ধুরা, আসুন ধাপে ধাপে দেখে নেই, ,কিভাবে তৈরি হলো আজকের রঙ্গিন কাগজ দিয়ে হাফ শার্ট এর অরিগ্যামিটি। আশাকরি, আজকের হাফ শার্ট এর অরিগ্যামিটি ভালো লাগবে আপনাদের।

উপকরণ

o17.jpg

১। রঙ্গিন কাগজ
২। জেল পেন

তৈরির পদ্ধতি

ধাপ-১

o16.jpg

প্রথমে ১৪ সেঃ মিঃX৯সেঃমিঃ সাইজের এক টুকরো রঙ্গিন কাগজ নিয়েছি হাফ শার্ট বানানোর জন্য।

ধাপ-২

o15.jpg

কাগজটি লম্বালম্বিভাবে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৩

o14.jpg

o13.jpg

এবার ভাঁজ খুলে নিয়েছি। দু'দিকের কাগজ মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৪

o12.jpg

o11.jpg

ভাঁজ করা কাগজের দু'পাশ কোনা করে ভাঁজ করে নিয়েছি। ছবির মতো করে।

ধাপ-৫

o10.jpg

o9.jpg

এবার কাগজটিকে উল্টিয়ে নিয়েছি। এবং অপরপ্রান্ত ১ সেঃমিঃ ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৬

o8.jpg

এবার শার্ট এর কলার বানানোর জন্য কাগজের দু'পাশ ভাঁজ করে নিয়েছি। ছবির মতো করে।

ধাপ-৭

o7.jpg

কাগজটিকে মাঝ বরাবর ভাঁজ করে শার্ট এর কলারের ভাঁজে ঢুকিয়ে দিয়েছি।

ধাপ-৮

o6.jpg

শার্টটিকে আরো সুন্দর করার জন্য কলম দিয়ে শার্ট এর বোতাম ও পকেট এঁকে নিয়েছি।ব্যাস তৈরি আমার হাফ হাতা শার্ট এর অরিগ্যামি।

উপস্থাপন

o5.jpg

o2.jpg

o1.jpg

আশাকরি, আজকের রঙ্গিন কাগজ দিয়ে বানানো হাফ শার্ট এর অরিগ্যামিটি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার অরিগ্যামি পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।

পোস্ট বিবরণ

পোস্টবিবরণ
শ্রেণীঅরিগ্যামি
ক্যামেরাRedmi Note A5
পোস্ট তৈরি@selina75
তারিখ১৮ই মে, ২০২৪
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

আপু রঙিন কাগজ দিয়ে তৈরি আপনার শার্টটি খুবই চমৎকার হয়েছে ।রঙিন কাগজ দিয়ে কোন কিছু বানাতে এবং দেখতে দুটোই আমার কাছে ভীষণ ভালো লাগে। আজ আপনার রঙিন কাগজের শার্টটি দেখতেও বেশ ভালো লেগেছে তবে আপনি যদি কলমের কাজটি স্কেল দিয়ে করতেন এবং বোতাম গুলো আরেকটু সুন্দর করে দিতেন দেখতে আরো বেশি ভালো লাগতো। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আমিও অনেক দিন ভেবেছি রঙ্গিন কাগজ দিয়ে এমন করে কিছু বানাবো। কিন্তু ব্যাস্ততা আর অসুস্থতা আমাকে এমন করে ঘিরে ধরেছে যে সেই রঙিন কাগজ দিয়ে কিছুই বানানো হলো না। আপনি বেশ সুন্দর করে আপনার আজকের পোস্ট শেয়ার করেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ইচ্ছা যখন আছে সুস্থ্য হয়ে শেয়ার করবেন।ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার রঙিন কাগজ দিয়ে হাফ শার্ট তৈরি করা অনেক সুন্দর হয়েছে। আপনার এই হাফ শার্ট তৈরি করা দেখে বেশ ভালো লাগলো আমার। অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন আপনি। এ সমস্ত ডাই পোস্ট গুলো দেখতে খুবই ভালো লাগে।

 2 years ago 

আমারও বেশ ভালো লাগে এ ধরনের কাজ করতে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

রঙ্গিন কাগজের অরিগ্যামি দারুণ। ভীষণ ভালো লাগে।খুব সাবধানতার সাথে করতে হয় এই অরিগ্যামি। আপনার শার্টটি দেখে মনে হচ্ছে অরিজিনাল একটি শার্ট ভাজ করে রেখেছেন। অসাধারণ হয়েছে। ধাপে ধাপে কাগজের তৈরি করা শার্ট বানানো পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর অরিগ্যামি পোস্ট টি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

জি আপু অরিগ্যামি বেশ সাবধানে করতে হয়,তা নাহলে নস্ট হওয়ার সম্ভাবনা থাকে। ধন্যবাদ আপু।

 2 years ago 

অনেক সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার এই রঙিন কাগজের জামা তৈরি করা দেখে আমিও নতুন একটা বিষয় সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। বেশ ভালো লাগলো আপু আপনার এই জামা তৈরি করা দেখে।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে আজকে হাফ শার্ট তৈরি করেছেন। দেখতে অনেক ভালো লাগতেছে। এই কাজগুলো করার জন্য ভাঁজ খুবই গুরুত্বপূর্ণ। কালার কম্বিনেশন টা অত্যন্ত সুন্দর ছিল। আপনার হাতের কাজ অত্যন্ত সুন্দর। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

আমার বানানো শার্ট এর অরিগ্যামি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে আজকে হাফ শার্ট তৈরি করেছেন। দেখতে অনেক ভালো লাগতেছে। এই কাজগুলো করার জন্য ভাঁজ খুবই গুরুত্বপূর্ণ। কালার কম্বিনেশন টা অত্যন্ত সুন্দর ছিল। আপনার হাতের কাজ অত্যন্ত সুন্দর। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

আপু রঙ্গিন কাগজ দিয়ে খুবই সুন্দর হাফ শার্ট তৈরি করেছেন। দেখে খুব ভালো লাগলো। আসলে এ ধরনের অরিগামি করতে ভালো লাগে খুব। যদিও আমার করা হয়নি কখনো। আসলে এমন সুযোগ পাইনা তেমন একটা।

 2 years ago 

আমার বেশ ভালো লাগে এ ধরনের কাজ করতে। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64626.54
ETH 1874.79
USDT 1.00
SBD 0.38