ডাই প্রজেক্টঃকাগজ দিয়ে তৈরি একটি লিলি ফুলের স্টিক।

in আমার বাংলা ব্লগ3 years ago

শুভেচ্ছা সবাইকে

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো ও সুস্থ্য আছেন,আশাকরি। সকলে ভালো থাকেন এই প্রত্যাশা করি। আমিও ভাল আছি।আজ ১২ই কার্তিক হেমন্তকাল,১৪৩০ বঙ্গাব্দ। ২৮অক্টোবর,২০২৩ খ্রীস্টাব্দ। গত তিন দিন ধরে ইন্টারনেটের গতি শ্লো ও কখনও কখনও বন্ধ থাকার জন্য আমার বাংলা ব্লগ ও ডিসকোর্ডে ঢুকতে পারিনি অনেক সময়।তাই নিয়মিত পোস্ট ও কমেন্ট করা হয়নি। সারাদিন চেষ্টার পর একটু আগে ঢুকতে পেরেছি। বন্ধুরা, নিয়মিত ব্লগিং এ আজ আপনার সামনে নিয়ে এসেছি কাগজ দিয়ে তৈরি একটি লিলি ফুলের স্টিক । ডাই প্রজেক্ট করতে আমি বেশ পছন্দ করি। আর বিভিন্ন ধরনের ফুল তৈরি করা আমার একটি শখ। আশাকরি আমার তৈরি করা লিলি ফুলের স্টিক ভাল লাগবে আপনাদের। আর আপনাদের ভাল লাগলে আমার পরিশ্রম সার্থক। আর উপকরণ হিসেবে ব্যবহার করেছি তিন রংয়ের কাগজ সহ অন্যান্য উপকরণ। যা পোস্টে বিশদভাবে তুলে ধরা হয়েছে। তাহলে চলুন বন্ধুরা, ধাপে ধাপে দেখে নেয়া যাক কিভাবে তৈরি করলাম আজকের লিলি ফুলের স্টিক।

l24.jpg

তৈরির উপকরণসমূহ

l4.jpg

১।দু' রং এর কাগজ (সবুজ ও গোলাপী)
২।্গলুগান
৩। মোটা তার
৪|কাচি
৫|পেন্সিল
৬।টিসু

তৈরির পদ্ধতি

ধাপ-১

l5.jpg

l6.jpg

প্রথমে গোলাপী রং এর কাগজ ৩ সেঃমিঃ চওরড়া ও ৯ সেঃমিঃ লম্বা করে গোলাপী রং এর কাগজ ৭ পিস কেটে নিয়েছি।

ধাপ-২

l7.jpg

এরপর কেটে নেয়া কাগজ মাঝখানে ৫ সেঃ মিঃ রেখে দু'দিকে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৩

l8.jpg

l10.jpg

ভাঁজ বরাবর প্যচিয়ে নিয়ে কাগজটি দুদিক দিয়ে ভাঁজ করে ঢুকিয়ে পাপড়ি তৈরি করে নিয়েছি। ছবিতে যেভাবে দেখানো হয়েছে।

ধাপ-৪

l12.jpg

l13.jpg

এবার এক টুকরো টিসু প্যাচিয়ে নিয়েছি । এবং গ্লুগান দিয়ে তারের সাথে লাগিয়ে নিয়েছি।

ধাপ-৫

l14.jpg

প্রথমে তিনটি পাপড়ি গ্লুগান দিয়ে প্যাচিয়ে নেয়ে টিসুর সাথে লাগিয়ে নিয়েছি।

ধাপ-৬

l15.jpg

l16.jpg

একইভাবে বাকী চারটি পাপড়ি গ্লুগান দিয়ে লাগিয়ে নিয়েছি।

ধাপ-৭

l3.jpg

l17.jpg

চিকন করে সবুজ রং এর কাগজ কেটে নিয়েছি । এবং গান দিয়ে তৈরি করা লিলি ফুলের সাথে প্যাচিয়ে নিয়েছি।

ধাপ-৮

l18.jpg

এবার সবুজ রং এর কাগজ দিয়ে দু'টো পাতা কেটে নিয়েছি । এবং লিলি ফুলের সাথে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। আর এভাবেই বানিয়ে নিলাম সুন্দর একটি লিলি ফুল।

উপস্থাপন

l21.jpg

l22.jpg

l1.jpg

আশাকরি আমার কাগজ দিয়ে তৈরি লিলি ফুল আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমার ডাই ব্লগ এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।

পোস্ট বিবরণ

শ্রেণীকাগজ দিয়ে লিলি ফুল তৈরি
ক্যামেরাRedmi Note 5A
পোস্ট তৈরি@selina75
তারিখ২৮ অক্টোবর, ২০২৩
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

আপু আপনি প্রতি সপ্তাহে যেসব ডাইপ্রজেক্ট গুলো আমাদের মাঝে শেয়ার করেন আমারও এগুলো খুব ভালো লাগে দেখতে। আপনি আজকেও খুব চমকে উঠে ডায় প্রজেক্ট তৈরি করেছেন কাগজে এত সুন্দর লিলি ফুলের স্টিক তৈরি করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়েছি। লিলি ফুলের স্টিক তৈরির প্রতিরোধক খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমি চেস্টা করি ভাই।অনেক ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে রঙ্গিন কাগজ দিয়ে লিলি ফুল তৈরি করেছেন। কাগজের লিলি ফুল দেখে খুব ভালো লাগলো। বিশেষ করে ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আসলে কাগজ দিয়ে ফুল তৈরি করলে দেখতে বেশ অসাধারণ মনে হয়। ফুল তৈরি করার প্রক্রিয়া খুব সুন্দর করে আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। এত সুন্দর ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনি আজকে টিস্যু দিয়ে লিলি ফুলের বেশ দারুন দেখতে একটি ডাই তৈরি করে দেখিয়েছেন। যা দেখতে সত্যি বেশ দারুন লাগছে। আর হ্যাঁ আপনি ঠিক বলেছেন আজ ইন্টারনেটের গতি খুবই কম যার কারণে কাজ করাও কঠিন হয়ে যাচ্ছে। তারপরেও কোনো রকমে চেষ্টা চালিয়ে যাচ্ছি। যাইহোক ধন্যবাদ আপনাকে সুন্দর ডাই প্রজেক্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

নেটের কারনে কাজ করা কষ্টকর হয়ে যাচ্ছে।অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি লিলি ফুলের অরিগেমিকটি দেখতে সত্যি খুব ভালো লাগে। দেখে মনে হচ্ছে সত্যিকারের ফুল, তবে আমার কাছে দেখে মনে হচ্ছে এটি টিউলি ফুলের মত। আপনার তৈরি করা ফুলটি সত্যি আমি মুগ্ধ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি ফুল তৈরি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু টিউলিপ ফুলই বানিয়েছি।অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে লিলি ফুলের স্টিক বানিয়েছেন। আপনার তৈরি এই সুন্দর ফুলের স্টিক আমার কাছে অনেক ভালো লেগেছে। ফুলের কালার গোলাপী হওয়াতে দেখতে আরও বেশি সুন্দর লাগছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। রঙিন কাগজ দিয়ে বানানো যেকোনো জিনিস দেখতে অনেক ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপু।

 3 years ago 

কাগজ দিয়ে তৈরি লিলি ফুলের স্টিক দেখে মনে হচ্ছে এটা একদম অরিজিনাল লিলি ফুল। লিলি ফুলের যেমন হালকা পাপড়ি থাকে এই ফুলেও ঠিক তেমনটাই দেখা যাচ্ছে। চমৎকার লাগছে আপু আপনার কাজের দক্ষতা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

উৎসাহমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

একদম সেম অবস্থা আপু। ডিসকোর্ড এবং ওয়েবসাইটে ঢুকতে বসেই থাকতে হয় কোন কাজ করতে পারিনা। নেট একদম স্লো কখনো বা থাকেই না। তাই আমি চেষ্টা করি সকাল সকাল কাজগুলো করে ফেলতে।এ সময় নেটওয়ার্ক একটু বেশি ভালো পাওয়া যায়। যাই হোক আপনি অসাধারণ একটি কাজ আমাদের সাথে ভাগ করে নিয়েছে ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

নেট বেশ স্লো।কাজ করা যাচ্ছে না।ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আপনি অনেক সুন্দর করে একটা লিলি ফুলের স্টিক তৈরি করেছেন রঙিন কাগজ ব্যবহার করে। আপনার তৈরি করা এই লিলি ফুলটা দেখতে অনেক বেশি ভালো লাগছে। এরকমভাবে অনেকগুলো ফুল তৈরি করে একটা টবের মধ্যে রেখে যদি ঘরে সাজিয়ে রাখা যায় তাহলে অনেক ভালো লাগে দেখতে।

 3 years ago 

জি আপু অনেকগুলো স্টিক বানিয়ে ফুলদানীতে রাখলে বেশ সুন্দর লাগবে।ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65633.34
ETH 1919.03
USDT 1.00
SBD 0.38