একটি সূর্যাস্তের পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন।সবাই ভালো থাকুন এই প্রত্যাশা করি সবসময়। আমিও ভালো আছি। আজ ১৪ ই মাঘ, শীতকাল,১৪৩০ বঙ্গাব্দ।২৮জানুয়ারি, ২০২৪ খ্রীস্টাব্দ।

pa17.jpg

আজ দেশে সর্বনিম্ন মাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড় ও দিনাজপুরে, ৫ ডিগ্রী সেলসিয়াস।শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। জনজীবন স্থবির। আরো কয়েকদিন তীব্রশীত থাকবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি পেইন্টিং নিয়ে। আমার পছন্দের কাজের মধ্যে একটি হল বিভিন্ন পেইন্টিং করা। আমি আজ যে পেইন্টিংটি করেছি তা একটি ফটোগ্রাফি অনুসারে। যদিও তত ভালো হয়নি, তবুও চেস্টা করেছি। আশাকরি প্রতিনিয়ত অনুশীলনের মাধ্যমে নিজেকে আরও উন্নত করতে পারবো। আজ আ্মি একটি সূর্যাস্তের পেইন্টিং করেছি। আশাকরি, আপনাদের ভালো লাগবে। আজকের পেইন্টিংটি করার জন্য প্রধান উপকরণ হিসাবে ব্যবহার করেছি সাদা কাগজ ও পোস্টার রং সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক, পেইন্টিংটি আঁকার বিভিন্ন ধাপ সমূহ।

উপকরণ

pa3.jpg

১। সাদা কাগজ
২।বিভিন্ন রং এর পোস্টার রং
৩। বিভিন্ন সাইজের তুলি

পেন্সিল আর্টের বিভিন্ন ধাপ সমূহ

ধাপ-১

pa4.jpg

প্রথমে কাগজের উপরে হলুদ রং করে নিলাম।

ধাপ-২

pa5.jpg

কিছু অংশ ফাঁকা রেখে লাল রং করে নিলাম। এবং লাল রং ও হলুদ রং ভালোভাবে মিশিয়ে নিলাম।

ধাপ-৩

pa6.jpg

ফাঁকা অংশটি হলুদ রং করে নিলাম ডুবন্ত সূর্যের আভা বুঝানোর জন্য।

ধাপ-৪

pa7.jpg

নিচের দিকে কালো রং করে নিলাম।

ধাপ-৫

pa19.jpg

pa11.jpg

কিছু ঘাস ও নারিকেল গাছ এঁকে নিলাম। এবং সাদা রং দিয়ে ডুবন্ত সূর্য এঁকে নিলাম।

ধাপ-৭

pa20.jpg

শেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে সূর্যাস্তের পেইন্টিংটি আঁকা শেষ করেছি।

উপস্থাপন

pa13.jpg

pa17.jpg

pa18.jpg

আশাকরি আজ আমার সূর্যাস্তের পেইন্টিংটি আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে। সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের পেইন্টিং অংকন এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।

পোস্ট বিবরণ

পোস্টপেইন্টিং
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ২৮ জানুয়ারি,২০২৪
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

আমার কাছে দিনের সব থেকে সুন্দরতম মুহূর্ত হলো সূর্যাস্তের মুহূর্ত এই সময়কার সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। আপনি সূর্যাস্তের অসম্ভব সুন্দর একটি চিত্র অংকন করেছেন এবং মাঝে শেয়ার করেছেন। এর কালার টা দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমি চেস্টা করেছি সূর্যাস্তের দৃশ্য ফুটিয়ে তুলতে। ধন্যবাদ ভাইয়া।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

দারুন এক পেইন্টিং আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। খুবই সুন্দর হয়েছে প্রাকৃতিক এই দৃশ্য অঙ্কন করা। আপনার এই দৃশ্য অংকন করার মধ্য দিয়ে কিন্তু আপনার প্রতিভার বিকাশ ঘটেছে। আশা করব এভাবে আরো অনেক কিছু আমাদের মাঝে অংকন করে দেখাবেন।

 2 years ago 

আমি প্রতিনিয়ত চেস্টা করে যাচ্ছি নিজের দক্ষতাকে আরও শক্তিশালী করতে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপু পেইন্টিং গুলো করতে খুব ভালো লাগে। তাছাড়া এত সুন্দর সুন্দর পেইন্টিং দেখলে আরো অনেক বেশি ভালো লাগে। সত্যিই আপনার শেয়ার করা একটি সূর্যাস্তের পেইন্টিং অনেক সুন্দর হয়েছে। সাথে আপনি খুব সুন্দর ভাবে প্রাকৃতিক দৃশ্য গুলো পেইন্টিং করলেন।

 2 years ago 

জি আপু সুন্দর সুন্দর পেইন্টিং দেখতে বেশ ভালো লাগে। অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু আমিও আজকে নিউজে দেখতে পেলাম যে পঞ্চগড়ও দিনাজপুরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে সূর্যাস্তের পেইন্টিং করেছেন দেখতে ভীষণ ভালো লাগছে আপু। এ ধরনের পেইন্টিং গুলো দেখতে ভীষণ সুন্দর লাগে।অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বেশ শীত পড়ছে এ বছর সব জায়গায়। আমার আঁকা পেইন্টিংটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

অনেক সুন্দর একটি সূর্যাস্তের পেইন্টিং করেছেন আপু এবং প্রত্যেকটা ধাপ অনেক সহজভাবে উপস্থাপন করেছেন। আমার কাছে বেশ ভালো লেগেছে আপনার আজকের পেইন্টিং টি। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

একটি দিনের সূর্যাস্তের মুহূর্তের দৃশ্যটি উপভোগ করতে সবাই পছন্দ করে। যেটা প্রতিনিয়ত উপভোগ করা হয়ে থাকে। আপনি আজকে সূর্যাস্তের মুহূর্তের দারুন পেইন্টিং করেছেন । দেখতে খুবই সুন্দর লাগছে। এই ধরনের ক্রিয়েটিভিটি মূলক চিত্র অঙ্কন দেখতে ভালোই লাগে। অনেক সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমি চেস্টা করেছি সূর্যাস্তের দৃশ্য সুন্দরভাবে ফুটিয়ে তুলতে। ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

এত সুন্দর করে একটি সূর্যাস্তের পেইন্টিং অঙ্কন করেছেন দেখে আমার কাছে এই পেইন্টিং টা দেখতে অনেক সুন্দর লাগে। অনেক সুন্দর করে পুরোটা অঙ্কন করেছেন যে, দেখতে অনেক সুন্দর লাগতেছে দেখতেও অনেক ভালো লাগতেছে। এরকম দৃশ্যগুলো সরাসরি দেখতে যেমন ভালো লাগে, এরকম পেইন্টিং করলেও অনেক ভালো লাগে। নিখুঁতভাবে পুরোটা অঙ্কন করেছেন দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64611.11
ETH 1868.29
USDT 1.00
SBD 0.38