কাঁচের বয়াম দিয়ে একটি সুন্দর টব তৈরি।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে শারদীয় শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন । আমিও ভাল আছি।আজ ৪ঠা কার্তিক হেমন্তকাল,১৪৩০ বঙ্গাব্দ। ২০ অক্টোবর,২০২৩ খ্রীস্টাব্দ। বাঙ্গালী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গোৎসব শুরু হয়েছে আজ । সবাইকে ছুয়ে যাক উৎসবের আনন্দ। বন্ধুরা,আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে। আর তা হচ্ছে পুরাতন ফেলে দেয়া বয়াম দিয়ে একটি সুন্দর টব তৈরি।আমরা সবাই ব্যবহার অনুপযোগি কাঁচের বয়াম ফেলে দেই। আর যারা গাছ লাগাতে পছন্দ করেন তারা গাছ লাগান। আমিও তাই করি। কিন্তু একটু রং দিয়ে ডিজাইন করে নিলে বেশ আকর্ষনীয় হয়ে উঠতে পারে এই পুরাতন কাঁচের বয়াম । আর আজ তাই আমি এই রকম পুরাতন কাঁচের বয়ামে রং দিয়ে ডিজাইন করে তৈরি করে নিবো সুন্দর একটি গাছ লাগানোর টব। তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে তৈরি করলাম টবটি। আশাকরি ভালো লাগবে আপনাদের।

b27.jpg

উপকরণ

b19.jpg

b2.jpg

১। পুরাতন কাঁচের বয়ামে
২।বিভিন্ন রংএক্রেলিক রং
৩।রুপালী রং এর জরি
৪। সাদা পুথি
৫।তুলি
৬।গ্লু গান

তৈরির পদ্ধতি

ধাপ-১

b19.jpg

প্রথমে বয়ামটি ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি।

ধাপ-২

b18.jpg

b16.jpg

এরপর সবুজ রং দিয়ে ডাল ও পাতা এঁকে নিয়েছি সম্পূর্ণ বয়ামটিতে।

ধাপ-৩

b15.jpg

b12.jpg

এঁকে প্রতিটি ডালে লাল ও কমলা রং দিয়ে ফুল এঁকে নিয়েছি।

ধাপ-৪

b29.jpg

b10.jpg

প্রতিটি ফুলের মাঝখানে হলুদ রং দিয়ে ডট দিয়ে নিয়েছি।সুন্দর লাগার জন্য। এবং সাদা রং দিয়ে সম্পূর্ণ বয়ামটি ফোটা ফোটা দিয়ে নিয়েছি।

ধাপ-৫

b9.jpg

b8.jpg

b7.jpg

b26.jpg

এবার বয়ামে মুখে ও নিচে জরির লেস লাগানোর জন্য মাপ মতো দু'টুকরো কেটে নিয়েছি। এবং গ্লুগান দিয়ে লাগিয়ে নিয়েছি। সুন্দর লাগার জন্য। আর এভাবেই তৈরি করে নিলাম পুরাতন বয়াম দিয়ে একটি সুন্দর ফুলের টব।

উপস্থাপন

b4.jpg

b6.jpg

b3.jpg

উপস্থাপনের জন্য কিছু বড় পুথি বয়ামে দিয়ে দিলাম। এবং পানি দিয়ে মানি প্ল্যান্ট গাছ রেখে দেয়ালে টাঙ্গিয়ে দিলাম।

আজকের পুরাতন কাঁচের বয়াম রং দিয়ে ডিজাইন এঁকে বানানো টবটি আশাকরি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার ডাই প্রজেক্ট পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে। সেই পর্যন্ত সাথে থাকুন।ভালো থাকুন।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই প্রজেক্ট
পোস্ট তৈরি@selina75
ডিভাইসredmi Note A5
তারিখ২০ অক্টোবর,২০২৩
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

সুন্দর চিন্তা-ভাবনা মূলক একটি কাজ। আসলে মানুষের এই চিন্তা-ভাবনা সঠিকভাবে কাজে লাগালে সত্যিই অনেক কিছু করা সম্ভব। কাচের বয়েমের উপর হালকা রং করায় টবের দৃশ্যটি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে । অনেক ভালো লাগলো দেখে এই ধরনের কাজকে সবসময় সাধুবাদ জানাই।

 3 years ago 

আমি এ ধরনের পুরাতন জিনিস পুনরায় ব্যবহার উপযোগি করতে পছন্দ করি। ধন্যবাদ মন্তব্যের জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

শারদীয় দুর্গাপূজার উৎসব সবার মাঝে ছড়িয়ে পড়েছে। আর সেই উৎসবের আনন্দে সবাই শামিল হয়েছে। যাই হোক আপু আপনার এই পোস্ট দেখে ভীষণ ভালো লেগেছে। কাঁচের বয়াম দিয়ে অনেক সুন্দর করে টপ তৈরি করেছেন। এই ধরনের টপ গুলো আমার ভীষণ ভালো লাগে।

 3 years ago 

জি এমন ফেলে দেয়া জিনিস দিয়ে আমরা ব্যবহার উপযোগী অনেক কিছুই বানাতে পারি। ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু আপনি কাঁচের বোয়ম দিয়ে খুব সুন্দর টব বানিয়েছেন। আপনার এই টব আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার এই আইডিয়া খুব ইউনিক ছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমরা কাজটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

প্রথমে আপনাকেও অনেক শারদীয় শুভেচ্ছা জানাই। অসাধারণ আপু সত্যিই আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। আপনি বেশ সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে কাঁচের বয়াম দিয়ে সুন্দর ফুলের টব তৈরি করেছেন। বিশেষ করে জরি সাদা পুথি দেওয়াতে সুন্দর লাগছে। ফুলের টব তৈরি খুব অসাধারণ হয়েছে। ফুলের টব তৈরি করার প্রক্রিয়া আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

এ ধরনের ডিজাইনার বয়াম দিয়ে আমরা ঘরও সাজাতে পারি। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপু কাঁচের বয়াম দিয়ে ফুলের টব তৈরির আইডিয়াটি আমার কাছে একদম ইউনিক লেগেছে ।আর দেখতেও ভীষণ ভালো লাগছে। আপনি যখন কাজটি কমপ্লিট করে গাছ লাগিয়েছেন তখন এটি দেখতে অনেক বেশি আকর্ষণীয় দেখাচ্ছিল। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার কাছে আমার কাজটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 3 years ago 

আমার অনেক শখ ছিল এরকম কাঁচের বরণ দিয়ে টপ বানাবো এবং বারান্দাটা সুন্দর করে সাজাবো, কিন্তু আমার ধৈর্য একদমই কুলায় না। যাইহোক আপনার আজকের এই ক্রিয়েটিভ পোস্ট আমার খুব ভালো লেগেছে।

 3 years ago 

ইচ্ছে হয়েছে যখন তখন সময় ও ধৈর্য নিয়ে করে নিন। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65805.47
ETH 1929.03
USDT 1.00
SBD 0.39