অরিগ্যামিঃ চার ঘরের বক্স তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন? আমিও ভালো আছি । প্রত্যাশা করি সব সময় ভালো থাকেন সবাই। আজ ৫ই ফাল্গুন। বসন্তকাল,১৪৩০ বঙ্গাব্দ। ১৮ই ফেব্রুয়ারি,২০২৪ খ্রীস্টাব্দ।

or1.jpg

or6.jpg

আজ বেশ ব্যস্ত সময় কাটিয়েছি সকাল থেকেই । দুপুরের খাবার খেলাম বেশ বেলা করে। তাই ক্লান্ত লাগছিল।কি পোস্ট করবো ভাবতে ভাবতে মনে পরলো অরিগ্যামি পোস্ট করা হয়নি এ সপ্তাহে।যে ভাবা সেই কাজ থেকেই অরিগ্যামি পোস্ট আজ আপনাদের সাথে শেয়ার করবো। তাইতো নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি, একটি অরিগ্যামি পোস্ট নিয়ে। আজ আমি রঙ্গিন কাগজ দিয়ে একটি চার ঘরের বক্স এর অরিগ্যামি উপস্থাপন করবো। আমি চেস্টা করেছি,বক্স এর অরিগ্যামি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে,,কাগজকে ভাঁজে ফেলে। আপনারা জানেন, অরিগ্যামি হল কাগজকে নানা ভাবে ভাঁজে ফেলে একটি সুন্দর অবয়ব তৈরি করা।কাগজ না কেটে দৃশ্যমান করা। তাই অরিগ্যামি হল কাগজে ভাঁজের খেলা। যে কোন অরিগ্যামি বানানোর কৌশল বর্ণনা করা বেশ কঠিন। ভাঁজ দেখেই বুঝে নিতে হয়। তবুও চেস্টা করেছি,,যতটা সম্ভব সহজ করে বর্ণনা করার। আজ আমি চার ঘরের বক্স এর অরিগ্যামি তৈরিতে রঙ্গিন কাগজ উপকরণ হিসাবে ব্যবহার করেছি। তাহলে বন্ধুরা, আসুন ধাপে ধাপে দেখে নেই, ,কিভাবে তৈরি হলো আজকের চার ঘরের বক্স এর অরিগ্যামিটি। আশাকরি, আজকের চার ঘরের বক্স এর অরিগ্যামিটি ভাল লাগবে আপনাদের।

উপকরণ

or16.jpg

১। রঙ্গিন কাগজ

তৈরির পদ্ধতি

ধাপ-১

or16.jpg

প্রথমে ২০ সেঃ মিঃX২০সেঃমিঃ সাইজের রঙ্গিন কাগজ নিয়েছি বক্স এর অরিগ্যামি বানানোর জন্য।

ধাপ-২

or15.jpg

or14.jpg

উভয় পাশে আড়াআড়িভাবে ভাঁজ করে নিয়েছি। ছবির মতো করে।

ধাপ-৩

or13.jpg

or12.jpg

এবার কাগজের চারটি কোনা মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। ছবির মতো করে।

ধাপ-৪

or11.jpg

or9.jpg

এবার কাগজটিকে উল্টিয়ে নিয়েছি। এবং উভয় দিয়ে আড়াআরিভাবে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৫

or8.jpg

or7.jpg

এবার প্রতিটি কোনা মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি ।ছবির মতো করে।

ধাপ-৬

or17.jpg

এবার কাগজটি উল্টিয়ে নিয়েছি। প্রতিটি ভাঁজ খুলে নিলেই তৈরি হয়ে যাবে সুন্দর একটি চার ঘরের বক্স।

উপস্থাপন

আশাকরি, আজকের রঙ্গিন কাগজ দিয়ে বানানো চার ঘরের বক্স এর অরিগ্যামিটি আপনাদের ভাল লেগেছে।এই পরিবর্তিত আবহাওয়ায় পরিবারের সকলের যত্ন নিন। বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের।সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার অরিগ্যামি পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সে পর্যন্ত সবাই ভালো থাকুন।এই কামনা করি।

পোস্ট বিবরণ

পোস্টবিবরণ
শ্রেণীঅরিগ্যামি
ক্যামেরাRedmi Note A5
পোস্ট তৈরি@selina75
তারিখ১৮ই ফেব্রুয়ারি ২০২৪
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে এবং তৈরি করতে ভীষণ ভালো লাগে। চার ঘরের বক্স তৈরি দেখে মুগ্ধ হয়ে গেলাম। এভাবে কখনো কল্পনাও করিনি। অনেক সুন্দর একটি ইউনিক আইডিয়া শেয়ার করেছেন। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমিও বেশ পছন্দ করি কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে। ধন্যবাদ ভাইয়া মতামত দেয়ার জন্য।

 2 years ago 

কাগজ দ্বারা ভাজ করে খুব সুন্দর একটি বক্স তৈরি করেছেন। ভাঁজ খুলে দেওয়া মনে হচ্ছে কঠিন আস্তে আস্তে চেষ্টা করলে পারব। বেশ ভালই কাজে লেগেছে। পুঁতি ও প্রয়োজনীয় জিনিস রাখা হচ্ছে।

 2 years ago 

জি আপু চেস্টা করলেই পারবেন ।বেশ সহজ। আর ছোট খাট অনেক জিনিস রাখা যাবে। ধন্যবাদ আপু।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে চার ঘরের বক্স তৈরি করেছেন তবে সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে আপনি রঙিন কাগজের মাপগুলো এখানে উল্লেখ করে দিয়েছেন। আপনার কাজের দক্ষতা আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সবাই যেন চেস্টা করে বানাতে পারে সে জন্য মাপ উল্লেখ করেছি। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

কাগজ দিয়ে এভাবে বক্স তৈরি করতে পারলে কিন্তু অনেক কিছু জিনিস রেখে দেওয়া সম্ভব। আপনার আজকের এ বক্স তৈরি করার মধ্য দিয়ে কিন্তু দারুন একটি প্রতিভার বিকাশ ঘটেছে। খুব ভালো লাগলো সুন্দর এই পোস্ট দেখে।

 2 years ago 

ছোট খাট অনেক জিনিসিই রাখতে পারি এই বক্সে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

মাথা খাটালে কি না করা যায়। এই যে কত সুন্দর চার ঘরের বক্স তৈরি করেছেন। এটা তো এমনিতে মাথায় আসবে না। যদি গভীর ভাবে মন থেকে চিন্তা ভাবনা করা হয় তখন এমন কাজ উপহার দেওয়া সম্ভব। আপনার থেকে প্রায় সময় আকর্ষনীয় অরিগ্যামি দেখতে পায়। ধন্যবাদ আপু।

 2 years ago 

আমার বাংলা ব্লগ যে চিন্তার রসদ যুগিয়েছে। তাইতো চেস্টা চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর করে চার ঘরের একটা বক্স তৈরি করেছেন। বক্সের এই অরিগ্যামিটা অনেক সুন্দর হয়েছে। এটার মধ্যে ছোট ছোট জিনিস গুলো রাখা যাবে খুব ভালোভাবে। রঙিন কাগজ ভাঁজ করে কোন কিছু তৈরি করলে তার উপস্থাপনা তুলে ধরা অনেক বেশি কষ্টকর। তবুও আপনি সুন্দর করে উপস্থাপনাটা সবার মাঝে তুলে ধরার চেষ্টা করেছেন দেখে ভালো লাগলো। এত সুন্দর বক্স তৈরি করে সবার মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অরিগ্যামি তৈরির বর্ণনা করা বেশ কঠিন বানানোর চেয়ে। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে চার ঘরের বক্স বানিয়েছেন। একদম সহজ পদ্ধতিতে খুব সুন্দর একটি বক্স বানিয়েছেন। আপনার এই অরিগ্যামি ভালো লেগেছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ সুন্দর একটি অরিগ্যামি শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু বক্সটি বানানো বেশ সহজ। যে কেউ বানাতে পারবে। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63913.01
ETH 1840.96
USDT 1.00
SBD 0.39