একটি সহজ থ্রিডি আর্ট।

in আমার বাংলা ব্লগ2 years ago

শুভেচ্ছা সবাইকে।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো ও সুস্থ্য আছেন,আশাকরি। সকলে ভালো থাকেন এই প্রত্যাশা করি।আমিও ভাল আছি। আজ ২রা ফাল্গুন। বসন্তকাল,১৪৩০ বঙ্গাব্দ।১৫ই ফেব্রুয়ারি,২০২৪ খ্রীস্টাব্দ ।

t15.jpg

আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে একটি থ্রিডি আর্ট উপস্থাপন করবো।বন্ধুদের অনেকে্রই থ্রিডি আর্ট করতে দেখে আমিও চেস্টা করছি।তাই ছোট ছোট থ্রিডি এঁকে দক্ষ হওয়ার চেস্টা চালিয়ে যাচ্ছি। তাই আজ একটি সহজ থ্রিডি আর্ট আপনাদের সাথে শেয়ার করছি। এই থ্রিডি আঁকতে বেশি সময় লাগার কথা নয় কিন্তু আমি নতুন নতুন আঁকছি তাই সময় কিছুটা লেগেছে আমার। থ্রিডি আর্ট করতে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে সঠিকভাবে ফটোগ্রাফি করা। কেননা ফটোগ্রাফির উপর নির্ভর করে থ্রিডি আর্ট এর সৌন্দর্য্য। তারপরেও অনেক কষ্টে ফটোগ্রাফি মোটা্মুটি করতে সক্ষম হয়েছি।বাকিটা আপনারাই বলবেন, কেমন হয়েছ! কিন্তু আঁকার পর বেশ ভালই লেগেছে। আমি এই থ্রিডি আর্টটি করতে ব্যবহার করেছি কালো রঙ এর সাইন পেন ও পেন্সিল সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক থ্রিডি আর্টের বিভিন্ন ধাপ গুলো । আমি চেষ্টা করি নিত্য নতুন আর্ট আপনাদের উপহার দিতে। আশাকরি ভাল লাগবে আপনাদের।

উপকরণ

t6.jpg

১। সাদা কাগজ
২। কালো রং এর ্সাইন পেন
৩।স্কেল
৪।পেন্সিল

থ্রিডি আর্ট অংকনের বিভিন্ন ধাপ সমূহ

ধাপ-১

t7.jpg

প্রথমে এক টুকরো সাদা কাগজের চারদিকে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি, ছবির মতো করে।

ধাপ-২

t8.jpg

t9.jpg

দাগের মাঝখানে দু'টো খাড়া রেখে এঁকে নিয়েছি। রেখাটি তিনটি অংশে ভাগ করে নিয়েছি।

ধাপ-৩

t10.jpg

পুর্বের রেখার সাথে যুক্ত করে আরো দু'টো রেখা এঁকে নিয়েছি যা দেখতে যোগ চিহ্নের মতো হয়েছে।

ধাপ-৪

t11.jpg

t5.jpg

এবার প্রতিটি ঘরের কোন থেকে একটি রেখা মাঝখানের বিন্দু পর্যন্ত এঁকে নিয়েছি।এবার মাঝখানের বিন্দু থেকে দু'পাশে দু'টো রেখা এঁকে নিয়েছি। ফলে একটি করে ঘর তৈরি হয়েছে প্রতিটি ঘরে।

ধাপ-৫

t13.jpg

t14.jpg

এবার কালো রং এর সাইন পেন দিয়ে একটি ঘর রং করে নিয়েছি। এবং একটি অংশ পেন্সিল দিয়ে ভরাট করে নিয়েছি। ছবির মত করে।এবং দেখতে সুন্দর লাগার জন্য প্রতিটি লাইন কালো রং এর সাইন পেন দিয়ে ডিপ করে নিয়েছি।

শেষ ধাপ

t17.jpg

শেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে থ্রিডি আর্ট অংকন শেষ করেছি।

উপস্থাপনা

t15.jpg

t16.jpg

আশাকরি আজ আমার থ্রিডি আর্ট আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে। সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের থ্রিডি আর্ট অংকন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন আর্ট নিয়ে।

পোস্ট বিবরণ

পোস্টথ্রিডি আর্ট
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ১৫ ই ফেব্রুয়ারী ২০২৪ইং
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

সহজ থ্রিডি আর্ট আপনি নামটা সহজ দিলেও এর টেকনিক না জানলে এটা বেশ কঠিন, এখানে কিন্তু চমৎকার একটা ইলুয়েশন তৈরি করা যায় খুব সুন্দর হয়েছে আপনার আজকের এই ড্রয়িং টি।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

অনেক সহজভাবে আপনি থ্রিডি আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো আপু। তবে আপনি সত্যি বলেছেন থ্রিডি আর্টের ফটোগ্রাফি গুলো করতে বেশ ঝামেলা হয়। অনেক সুন্দর একটি পোস্ট বিস্তারিত ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

জি ভাইয়া থ্রিডি আর্ট এর সব বড় বিষয় সঠিক ফটোগ্রাফি করা। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি তো দেখছি অনেক সুন্দর করে একটা থ্রিডি আর্ট অঙ্কন করেছেন। আপনার করা এই থ্রিডি আর্ট দেখতে আমার কাছে খুব ভালো লেগেছে। সিম্পল থ্রিডি আর্ট হলেও থ্রিডি আর্ট এর মধ্যে চ্যালেঞ্জিং বিষয়টা আমার কাছে বেশি ভালো লাগে। আর থ্রিডি আর্ট এর মধ্যে যদি সুন্দর করে ফটোগ্রাফিটা করা যায় তাহলেই বেশি ভালো হয়। আর যদি ভালোভাবে ফটোগ্রাফিটা করা না যায়, তাহলে আর্ট এর কোন কিছুই বোঝা যায় না। আপনি কিন্তু অনেক সুন্দর করে ফটোগ্রাফিটা করেছেন শেষে। আর আপনার করা এই থ্রিডি আর্ট সুন্দর লেগেছে আমার কাছে দেখতে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু ।থ্রিডি আর্ট এর ফটোগ্রাফির উপর নির্ভর করে এই আর্ট এর সৌন্দর্য। ধন্যবাদ আপু।

 2 years ago 

যেকোনো কাজ প্রথম প্রথম করতে গেলে একটু সময় লাগবে তবে পর্যায়ক্রমে সেটা মানিয়ে নেওয়া যায়। অনেক সুন্দর একটি থ্রিডি আর্ট অঙ্কন করেছেন আপু দেখতে খুবই সুন্দর লাগছে। আর্ট করার দক্ষতা তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক তাই প্রথম প্রথম কোন কাজ করতে গেলে তা কঠিন মনে হয়। চর্চার মাধ্যমে তা সহজ হয়ে উঠে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনি অনেক সুন্দর এবং চোখ ধাঁধানো একটা থ্রিডি আর্ট অঙ্কন করেছেন। আপনার এই সুন্দর থ্রিডি আর্ট দেখতে ভালোই লাগতেছে। এটা সিম্পল হলেও কিন্তু দেখতে অসম্ভব ভালো লেগেছে আমার কাছে। এরকম থ্রিডি আর্ট গুলো করতে সবথেকে বেশি ঝামেলার ব্যাপার হচ্ছে সুন্দর করে তার ফটোগ্রাফি করা। কারণ ফটোগ্রাফি যদি সুন্দরভাবে না করা হয় তাহলে এগুলো থ্রিডি আর্ট এর মত মনে হয় না। এরকম সুন্দর সুন্দর থ্রিডি আর্ট আশা করছি আপনি পরবর্তীতেও আমাদের মাঝে শেয়ার করবেন।

 2 years ago 

আমি চেস্টা করেছি সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে আর্টটি ফুটিয়ে তুলতে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ঠিক বলেছেন আপু থ্রিডি আর্ট গুলো নির্ভর করে ফটোগ্রাফির উপর। তবে আজকে আপনি খুব সুন্দর একটি থ্রিডি আর্ট করেছেন। আপনার থ্রিডি আর্ট আমার কাছে অসম্ভব ভালো লাগলো। তবে খুব সুন্দর করে থ্রিডি আর্ট শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করেছেন। তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সঠিকভাবে ফটোগ্রাফি না করতে পারলে থ্রিডি আর্ট সুন্দরভাবে বোঝা যায় না। মতামতের জন্য ধন্যবাদ।

 2 years ago 

আজকে আপনি অনেক সুন্দর ভাবে থ্রিডি আর্ট করেছেন দেখতে ভালো লাগছে। বন্ধুদের দেখে আপনি থ্রিডি আর্ট করার চেষ্টা করেছেন জেনে খুশি হলাম। তবে আর্টটি সিম্পল হলেও দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। ধন্যবাদ এই চমৎকার আর্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64279.30
ETH 1870.28
USDT 1.00
SBD 0.36