আর্টঃইলিউশন আর্ট এর সাথে ম্যান্ডালা আর্ট।

in আমার বাংলা ব্লগ2 years ago

শুভেচ্ছা সবাইকে।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন?এই গরমে সবাই ভালো ও সুস্থ্য আছেন,আশাকরি। সকলে ভালো থাকেন এই প্রত্যাশা করি। ১০ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে মে ২০২৪ খ্রিষ্টাব্দ

m1.jpg

m2.jpg

বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ম্যান্ডেলা আর্ট নিয়ে। আমার পছন্দের কাজগুলোর মধ্যে ম্যান্ডালা আর্ট একটি। তাইতো চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি করে ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করতে। আজ ম্যান্ডালা আর্টটি করতে বেশ সময় লেগেছে ।যেহেতু ইলিউশন আর্ট আর ম্যান্ডালা আর্ট একসাথে এঁকেছি।ম্যান্ডালা আর্ট যেহেতু ছোট ছোট ডিজাইন এঁকে করা হয় ,তাই সময় একটু বেশি লাগে।যত ছোট ছোট ডিজাইন এঁকে ম্যান্ডালা আর্ট করা হবে দেখতে তত সুন্দর হবে।যদিও সময় লেগেছে তবুও নতুনভাবে ম্যান্ডালা আর্ট করেছে বলে বেশ ভালো লেগেছে। আমার আঁকা ম্যান্ডালা আর্টটি আপনাদের ভালো লাগলেই আমার আরও নতুন নতুন আর্ট শেয়ার করার আগ্রহ বৃদ্ধি পাবে। আজকের ম্যান্ডালা আর্ট করার জন্য প্রধান উপকরণ হিসাবে ব্যবহার করেছি সাদা কাগজ ও রঙ্গিন জেল পেন। তাহলে চলুন দেখে নেয়া যাক, কিভাবে বৃত্তে রঙ্গিন ম্যান্ডালাটি তৈরি হলো তার বিস্তারিত। আশাকরি ভালো লাগবে আপনাদের।

উপকরণ সমূহ

m7.jpg

১। সাদা কাগজ
২।রঙ্গিন ও কালো রং এর জেল পেন
৩।পেন্সিল কম্পাস
৪।সাইন পেন
৫।পেন্সিল

অংকনের ধাপ সমূহ

ধাপ-১

m23.jpg

প্রথমে এক টুকরো সাদা কাগজের চার পাশে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি।তার মধ্যে বৃত্তে রঙ্গিন ম্যান্ডেলা অংকন করবো।

ধাপ-২

m22.jpg

এরপর পেন্সিল দিয়ে বিভিন্ন সাইজের কিছু বৃত্ত অংকন করে নিয়েছি।

ধাপ-৩

m20.jpg

m19.jpg

m18.jpg

m17.jpg

সবচেয়ে ছোট বৃত্তটিতে একটি আয়তক্ষেত্র এঁকে নিয়েছি। আয়তক্ষত্রটিকে দাগ দিয়ে ভরিয়ে নিয়েছে। ফলে একটা ইলিউশন আর্ট তৈরি হয়েছে। এরপর বৃত্তগুলো কালো রং এর জেল পেন দিয়ে ডিপ করে নিয়েছি।

ধাপ-৪

m16.jpg

আয়তক্ষেত্রের ফাঁকা অংশগুলো কালো রং এর জেল পেন দিয়ে দাগ দিয়ে ভরাট করে নিয়েছি।

ধাপ-৫

m15.jpg

m14.jpg

m13.jpg

এবার আরেকটি বৃত্তে ফুলের পাপড়ির মতো কিছু ডিজাইন এঁকে নিয়েছি গোলাপী রং এর জেল পেন দিয়ে। এবং আরেকটি বৃত্ত হলুদ রং এর সাইন পেন দিয়ে রং করে নিয়েছি।

ধাপ-৬

m12.jpg

m11.jpg

m9.jpg

বাকি বৃত্তগুলো কালো রং এর জেল পেন দিয়ে বিভিন্ন ডিজাইন এঁকে নিয়েছি।

ধাপ-৭

m24.jpg

শেষে নিজের স্টিমিট আইডি লিখে বৃত্তে রঙ্গিন ম্যান্ডেলা আর্ট শেষ করেছি।সেইসাথে কিছু ফটোগ্রাফি করে নিয়েছি।

উপস্থাপন

m3.jpg

m4.jpg

m6.jpg

আশাকরি আজ বৃত্তে রঙ্গিন ম্যান্ডালা আর্টটি আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন ভাবে ম্যান্ডালা আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে। সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকে ম্যান্ডালা অংকন এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টম্যান্ডালা আর্ট
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ২৪শে মে, ২০২৪ইং
লোকেশনঢাকা, বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

আপনার চিত্র অংকন গুলো অনেক বেশি ভালো লাগে। আজকে খুবই দক্ষতার সাথে মেন্ডেলা চিত্র অংকন করলেন, এই চিত্রটিতে ধাপে ধাপে উপস্থাপন আমার অনেক বেশি ভালো লেগেছে, শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার আর্ট আপনার ভালো লাগে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ম্যান্ডেলা আর্ট এর সাথে দারুন রকমের একটা কম্বিনেশন দিয়েছেন ইলিউশন আর্ট করার মধ্য দিয়ে। মানডালা আর্টগুলো করার ইচ্ছা হয় কিন্তু এগুলো যে সময় ব্যয়বহুল এটাতেই একটু বিষন্নতা সৃষ্টি হয়। তারপরেও যখন ম্যান্ডেলা আর্ট গুলি শেষ হয় ফাইনাল আউটপুট দেখে মন একদম ভালো হয়ে যায়। আপনি মান্ডেলা আর্ট এর সাথে ইলিউশন আর্ট কম্বিনেশনে চমৎকার ভাবে আর্ট সম্পূর্ণ করেছেন। সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে আপু। সেই সাথে আপনার পরবর্তী ম্যান্ডেলা আর্ট দেখার অপেক্ষায় রইলাম।

 2 years ago 

নতুন ধরনের ম্যান্ডালা আর্ট করার চেস্টা করেছি। ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ইলিউশন আর্ট এর সাথে ম্যান্ডালা আর্ট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই ধরনের চিত্রগুলো দেখতে অনেক সুন্দর লাগলেও চোখে যেন ধাঁধা লেগে যায়। ছোট ছোট ডিজাইন থাকার কারণে মেন্ডেলা আর্ট আমার কাছে খুব ভালো লাগে।

 2 years ago 

ম্যান্ডালা আর্ট এর সৌন্দর্য নির্ভর করে ছোট ছোট ডিজাইন এর উপর । ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 2 years ago 

আসলে আপনি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের নতুন নতুন ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে নিয়ে আসেন। আসলে এই আর্টগুলো আঁকতে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন। আর ছবিটি দেখে বোঝা যাচ্ছে যে আপনার কত ধৈর্য রয়েছে। এছাড়াও আপনি এই আর্টটির প্রতিটা পদ্ধতি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আর এই আর্টের মাধ্যমে বোঝা যাচ্ছে যে আপনি খুব ভালো ভালো আর্ট আঁকতে পারেন। ধন্যবাদ আপনাকে নতুন নতুন ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি চেস্টা করি বিভিন্ন ধরনের আর্ট করতে। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি একদম ঠিক বলছেন আপু এই আর্ট গুলো যেহেতু ছোট ছোট নকশা দিয়ে করতে হয় একটু সময় লাগে বেশি। আপনি খুব সুন্দর একটি ইলিউশন আর্ট তৈরি করে শেয়ার করলেন। অনেক সুন্দর দেখাচ্ছে যেহেতু আপনি বিভিন্ন কালারের সমন্বয় করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করলেন।

 2 years ago 

আমি ইলিউশন আর্ট আর ম্যান্ডালা আর্ট এক সাথে করার চেস্টা করেছি। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 2 years ago 

ইলিউশন আর্ট গুলো বেশ দুর্দান্ত হয়ে থাকে। এই ইলিউশন আর্ট গুলো করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। ইলিউশন আর্ট দেখতে খুব সুন্দর লাগে। আজ আপনি খুব সুন্দর করে দক্ষতার সহকারে ইলিউশন আর্ট এর সাথে ম্যান্ডালা আর্ট করেছেন। বেশ দুর্দান্ত হয়েছে আপনার আর্ট। আর্ট করার প্রক্রিয়া আমাদের মাঝে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। ‌ এতো দুর্দান্ত ইলিউশন আর্ট এর সাথে ম্যান্ডালা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আজকে আপনি অনেক সুন্দর একটি মেন্ডেলা আর্ট তৈরি করে দেখিয়েছেন। আপনার অসাধারণ এই ম্যান্ডেলা আর্ট তৈরি করতে দেখে আমি মুগ্ধ হলাম। বেশ দারুণ হয়েছে সার্কেল জাতীয় এমন আর্ট তৈরি করা।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

ইলিউশন আর্ট এর সাথে ম্যান্ডালা আর্ট করেছেন দেখে খুবই ভালো লেগেছে। এই ধরনের আর্টগুলো আমি কখনো করিনি। আপনার কাছে নতুন ধরনের আর্ট শিখতে পারলাম আপু। আমিও সময় পেলে একবার চেষ্টা করে দেখবো। ধন্যবাদ আপনাকে আপু নতুন একটি আর্ট সবার মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

নতুন ধরনের আর্ট শেয়ার করার চেস্টা করেছি। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 62831.88
ETH 1752.54
USDT 1.00
SBD 0.39