চিংড়ি মাছ দিয়ে পটল, আলুর মজাদার সব্জি।

in আমার বাংলা ব্লগ3 years ago

শুভেচ্ছা সবাইকে।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, সবাই ভাল ও সুস্থ্য আছেন,আশাকরি। সকলে ভালো থাকেন এই প্রত্যাশা করি । আমিও ভাল আছি। আজ ২০ ই পৌষ, শীতকাল,১৪৩০ বঙ্গাব্দ। ০৪ জানুয়ারি, ২০২৪ খ্রীস্টাব্দ।

v1.jpg

নিয়মিত ব্লগিং এ হাজির হয়েছি একটি সব্জির রেসিপি ব্লগ নিয়ে। আর তা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পটল ,আলুর সব্জি রেসিপি। পটল হার্টের শক্তি বৃদ্ধি, পিত্তজ্বর, কৃমি সাড়ায় এবং শরীর ঠান্ডা রাখে। এই সবজিটি প্রচুর পুষ্টিকর। এতে ভিটামিন এ, ভিটামিন বি ১, ভিটামিন বি ২ ও ভিটামিন সি, ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। অনেক কথা হলো, আর কথা নয় , চলুন দেখে নেয়া যাক, কিভাবে তৈরি হলো আমার আজকের চিংড়ি মাছ দিয়ে পটল ,আলুর সব্জির মজাদার রেসিপিটি। আসুন তা ধাপে ধাপে দেখে নেই। আশাকরি ভালো লাগবে আপনাদের।

রান্নার উপকরণ

v6.jpg

v5.jpg

v0.jpg

v01.jpg

উপকরণপরিমাণ
পটল২০০ গ্রাম
আলু৫টি
ছোট চিংড়ি মাছ১০০ গ্রাম
পিয়াজ১টি
হলুদ গুড়া১ চাঃ চামচ
ধনে গুড়া১চাঃ চামচ
জিরা গুড়া১/২ চাঃ চামচ
মরিচ গুড়া১/২ চাঃ চামচ
কাঁচা মরিচ৫-৬টি
লবনস্বাদ মতো
ধনেপাতাপরিমাণ মত
তেল২টেঃ চামচ

রন্ধণ প্রনালী

ধাপ-১

v4.jpg

প্রথমে পিঁয়াজ,রসুন,ও কাঁচামরিচ বেটে নিয়েছি।

ধাপ-২

v5.jpg

v11.jpg

এবং চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। এবং পটল ও আলু টুকরো করে ধুয়ে নিয়েছি ।

ধাপ-৩

rr-5.jpg

v8.jpg

v10.jpg

চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়েছি। হাড়ি গরম হয়ে এলে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে তাতে চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি।

ধাপ-৪

v9.jpg

চিংড়ি মাছ ভেজে তুলে নেয়ার পর সেই হাড়িতে পুনরায় তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে তাতে বেটে নেয়া মশলা দিয়ে দিয়েছি।

ধাপ-৫

v12.jpg

v13.jpg

v14.jpg

v15.jpg

v16.jpg

v18.jpg

v17.jpg

বেটে নেয়া মশলা ভাজা ভাজা হয়ে এলে তাতে সকল মশলা দিয়ে দিয়েছি। মশলা যাতে পুড়ে না যায় সেজন্য সামা্ন্য পানি দিয়ে দিয়েছি। এবং মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি।

ধাপ-৬

v19.jpg

মশলা যখন তেল থেকে ছেড়ে আসবে,তখন কেটে ধুয়ে রাখা পটল ও আলু দিয়ে দিয়েছি এবং ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবং ঢাকনা দিয়ে কম আঁচে ১০-১৫মিঃ জ্বাল দিয়ে নিয়েছি।

ধাপ-৭

v20.jpg

পটল ও আলু মোটামুটি সিদ্ধ হয়ে এলে তাতে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি । এবং পটল ও আলু এর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবং পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য । ১০-১২ মিঃ জ্বাল দিয়ে নিয়েছি।

পরিবেষণ

v1.jpg

v2.jpg

এরপর একটি বাটিতে তুলে নিয়ে সাজিয়ে পরিবেষণ করেছি।

আশাকরি আজকের চিংড়ি দিয়ে পটল ও আলু এর মজাদার সব্জি রেসিপিটি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমার রেসিপির ব্লগ এখানেই শেষ করছি । আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।

পোস্ট বিবরণ

পোস্টরেসিপি
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note 5A
তারিখ৪ জানুয়ারী২০২৪ইং
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

চিংড়ি মাছ দিয়ে যেকোনো সবজি রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। আপনি আজ পটল ও আলু দিয়ে খুব সুন্দর ভাবে রান্না করলেন। আপনার রেসিপি দেখে ভীষণ ভালো লাগলো। রেসিপিটি খেতে ভীষণ মজার হয়েছে আশাকরি।ধন্যবাদ আপু রেসিপিটি ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু চিংড়ি মাছ দিয়ে যেকোন সব্জি রান্না করলে খেতে বেশ মজা হয়।জি আপু খেতে বেশ মজা হয়েছিল।ধন্যবাদ আপু।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

চিংড়ি মাছ দিয়ে পটল, আলুর মজাদার সব্জি রান্না করেছেন। আসলে পটল সবজি হিসেবে দারুন এবং পুষ্টিকর । আমিও মাঝে মাঝেই পটল খাওয়ার চেষ্টা করি, তবে চিংড়ি মাছ দিয়ে তেমন খাওয়া হয়নি। দেখি একবার এভাবে খেয়ে দেখবো। ধন্যবাদ আপনাকে চমৎকার রেসিপি উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এই রেসিপিটি খেতে বেশ মজা হয়। একদিন ট্রাই করবেন আশাকরি। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

চিংড়ি মাছ দিয়ে পটল, আলুর মজাদার সবজির রেসিপিটি আপনার মাধ্যমে দেখতে পেলাম। রেসিপির কালারটিও চমৎকার লাগছে। অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর ও চমৎকার সবজি দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

্ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

চিংড়ি মাছ দিয়ে যেকোনো সবজি রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আপু আপনি দারুন একটি রেসিপি তৈরি করেছেন। মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল। অনেক লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 3 years ago 

জি আপু চিংড়ি মাছ দিয়ে যে কোন সব্জি খেতে বেশ মজা হয়। ধন্যবাদ আপু।

 3 years ago 

শীতকাল শুরু হওয়ার পর থেকে একবারও পটল কেনা হয়নি। তবে আপনার এই রেসিপি দেখার পর পটলের রেসিপি খুব খেতে ইচ্ছা করছে। আপনার তৈরি চিংড়ি মাছ দিয়ে পটল আলুর রেসিপিটি বেশ লোভনীয় লাগছে। অসংখ্য ধন্যবাদ আপু দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

পটল ও আলুর মজাদার সবজি রেসিপি তৈরি করে আজকে আমাদের মাঝে তুলে ধরেছেন আর বিশেষ করে চিংড়ি মাছ যুক্ত করায় লোভনীয়তা আরো বৃদ্ধি পেয়েছে সেই সাথে খেতেও অনেক মজা লাগবে। লোভনীয় রেসিপি টি তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি ভাইয়া খেতে বেশ মজা এই রেসিপিটি। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

খুবই মজাদার এবং লোভনীয় একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন, মজাদার এই রেসিপিটি শেয়ার করার পাশাপাশি আপনি দারুণ কিছু জ্ঞানমূলক কথা আমাদের মাঝে শেয়ার করেছেন যেগুলো আমাদের সকলের জানা উচিত বলে আমি মনে করি। চিংড়ি মাছ দিয়ে পটল এবং আলুর সবজি রান্না রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু ছিল। চিংড়ি মাছ আমার কাছে অনেক বেশি ভালো লাগে, শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64611.11
ETH 1868.29
USDT 1.00
SBD 0.38